ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ


জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্দেশ্যে প্রকল্প গ্রহণের জন্য দেশের ইউনিয়ন পরিষদগুলোর জন্য স্থানীয় সরকার বিভাগ এককালীন ১শ’ ১৯ কোটি ৫৬ লাখ টাকা বিশেষ বরাদ্দ প্রদান করেছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অন্তর্ভুক্ত ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতের বিশেষ বরাদ্দ উপখাত থেকে এই অর্থ ছাড় করা হয়েছে।

সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হয়েছে।

এই সরকারি আদেশে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখার উপসচিব বিষ্ণুপদ পাল।

আরও পড়ুন: আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি দখল করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আদেশে উল্লেখ করা হয়েছে, জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্যে প্রকল্প গ্রহণের জন্য ইউনিয়ন পরিষদগুলোর জন্য মোট ১শ’ ১৯ কোটি ৫৬ লাখ টাকা অবমুক্তির সরকারি মঞ্জুরি প্রদান করা হয়েছে।

সরকারি আদেশ অনুযায়ী, বরাদ্দকৃত অর্থ উত্তোলনের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ট্রেজারি রুলস (টিআর) ফরম-৩২ অনুযায়ী বিল প্রস্তুত করতে হবে। ওই বিলটি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর নিয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে দাখিল করতে হবে।

বরাদ্দকৃত অর্থ উত্তোলনের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়ন-ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে বিলের বিপরীতে অ্যাকাউন্ট পে চেক বা অ্যাডভাইস ইস্যু করা হবে।

আদেশে বলা হয়েছে, জেলা কার্যালয় থেকে ইউনিয়ন পরিষদ কর্তৃক পরিচালিত ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে অর্থ প্রদান করা হবে। উপজেলা কার্যালয় থেকে পাঠানো অ্যাডভাইসের ভিত্তিতে সোনালী ব্যাংক লিমিটেড সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর করবে।

আরও পড়ুন: দেশের স্বার্থে কোনো ছাড় নয়: মৎস্য প্রতিমন্ত্রী টুকু

এই ব্যয় চলতি ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন বাজেটের নির্ধারিত মঞ্জুরি ও সংশ্লিষ্ট হিসাব খাতের বরাদ্দ থেকে মেটানো হবে।

অর্থ ব্যয়ের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবহার নির্দেশিকা, ২০২১ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ যথাযথভাবে অনুসরণ করতে হবে। নির্ধারিত কার্যক্রম বাস্তবায়ন ছাড়া অন্য কোনো কাজে এই অর্থ ব্যয় করা যাবে না।

সরকারি আদেশে আরও উল্লেখ করা হয়েছে, বরাদ্দকৃত অর্থ ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী আয়ন-ব্যয়ন কর্মকর্তা দায়ী থাকবেন।

এছাড়া বরাদ্দ থেকে অব্যয়িত অর্থ আগামী ৩০ জুন ২০২৭ তারিখের মধ্যে সরকারি কোষাগারে ফেরত দিতে হবে।

আরও পড়ুন: ভারতীয় পর্যটকেরা বলছেন, ভারতের চেয়ে বাংলাদেশে পূজার পরিবেশ ভালো: রিজভী

স্থানীয় সরকার বিভাগের এই অর্থ অবমুক্তির বিষয়ে অর্থ বিভাগের সম্মতিও রয়েছে। গত ১৫ সেপ্টেম্বর অর্থ বিভাগ এ বিষয়ে সম্মতি প্রদান করেছে। সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২ দিনে তিন শিক্ষার্থীর মৃত্যু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


১২ দিনে তিন শিক্ষার্থীর মৃত্যু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) মাত্র ১২ দিনের মধ্যে তিন শিক্ষার্থীকে হারিয়েছে। ৮ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট, ক্যানসার এবং নদীতে ডুবে তাদের মৃত্যু ঘটে।

সর্বশেষ রোববার (২০ সেপ্টেম্বর) রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদী থেকে চবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানমের (২৪) লাশ উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, রোববার সকালে নরসিংদী ও ঢাকা থেকে ৯ জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ে গমন করে। পরে তারা স্থানীয় গাইডের সঙ্গে সীতা পাহাড়ে ট্র্যাকিংয়ে যায়। পাহাড় ভ্রমণের পর দুপুরের দিকে সীতা ঘাটের পাথরঘাটা এলাকায় কর্ণফুলী নদীতে হাত-মুখ ধোয়ার সময় স্রোতের টানে সানম পানিতে তলিয়ে যান।

পরে কাপ্তাই থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে পাথরঘাটা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সানম নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি ওই উপজেলার নাছির উদ্দীনের ছেলে।

এর এক দিন আগে, শনিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে চাঁদপুরে নিজ বাড়িতে মারা যান চবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক চন্দ্র দাস (২৪)।

জানা যায়, অনিক দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি দেশে ফিরে চাঁদপুরের নিজ বাড়িতে অবস্থান করছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দিনগত রাতে তার মৃত্যু ঘটে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলের সামনে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম।

পরপর তিন শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

নিহত শিক্ষার্থীদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সফিকুল ইসলাম।

চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন মন্তব্য করেন, "পরপর তরুণ প্রাণগুলো একসঙ্গে হারানো একটা অপূরণীয় ক্ষতি। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। তারা যেন পরকালে ভালো থাকে।"

চবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান বলেন, "মাত্র কয়েক দিনের ব্যবধানে আমরা বিশ্ববিদ্যালয়ের তিন মেধাবী শিক্ষার্থী হারিয়েছি। আমরা খুবই শোকাহত, বিশ্ববিদ্যালয় পরিবার তাদের আত্মার মাগফেরাত কামনা করছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূর্বধলায় নানা আয়োজনে জাতীয়তাবাদী তরুণ দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া নেত্রকোনা জেলা প্রতিনিধি

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


পূর্বধলায় নানা আয়োজনে জাতীয়তাবাদী তরুণ দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল, পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে এসব কর্মসূচি পালিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। পরে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

নেত্রকোনা জেলা তরুণ দলের সভাপতি শেখ ফারুকের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন পূর্বধলা উপজেলা তরুণ দলের সদস্যসচিব মিজানুর রহমান মিজান।

সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব আবু তাহের তালুকদার। তিনি নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সালাহউদ্দিন আহমেদ, নওয়াব সাঈদ আল মামুন, শহিদ ফকির, আনোয়ারুল ইসলাম আনার, আলহাজ্ব সেলিম উদ্দিন, রুহুল আমিন ফকির, আব্দুল গফুর ও আবুল কাশেম।

এ ছাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং তরুণ দলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয়তাবাদী তরুণ দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি তরুণদের সংগঠিত করা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শোরুম উদ্বোধনে গিয়ে বিপাকে কাজল রাঘওয়ানি, ভিড়ে গাড়ির কাচ ভাঙল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


শোরুম উদ্বোধনে গিয়ে বিপাকে কাজল রাঘওয়ানি, ভিড়ে গাড়ির কাচ ভাঙল

ভারতের বিহার শরিফে একটি গয়নার শোরুমের উদ্বোধনে গিয়ে বিপাকে পড়েছেন জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী কাজল রাঘওয়ানি। হাজারো ভক্ত তাকে একঝলক দেখার জন্য ভিড় জমায়। এক পর্যায়ে, ভিড় সামলাতে না পারায় সেখানে মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তবে শোরুমের কর্মীদের সহায়তায়, কোনো ক্ষতি ছাড়াই তাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়।

অনুষ্ঠান শেষে, যখন কাজল রাঘওয়ানি গাড়িতে উঠছিলেন, তখন একদল লোক তার গাড়িটিকে ধাওয়া করে। এই সময় ভিড়ের চাপে তার গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে যায় এবং বেশ কয়েকটি জানালা ক্ষতিগ্রস্ত হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, যানজটে আটকে থাকা গাড়িটির পেছনে বেশ কিছু মানুষ দৌড়াচ্ছে। পরবর্তীতে, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে জানান যে তিনি সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ আছেন। তিনি তার অনুরাগী ও সমর্থকদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানান।

পুলিশ জানিয়েছে, এই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য কোনো প্রশাসনিক অনুমোদন নেওয়া হয়নি। তাই প্রশাসনের পক্ষ থেকে আয়োজকদের নোটিশ পাঠানো হবে। যদিও শোরুম মালিকদের দাবি, তারা গত ১৭ সেপ্টেম্বর অনুমোদনের জন্য জেলা প্রশাসনে আবেদনপত্র জমা দিয়েছিলেন।

উল্লেখ্য, গুজরাটি চলচ্চিত্র দিয়ে অভিনয় জীবন শুরু করলেও, ২০১৩ সালে ‘রিহাই’ সিনেমার মাধ্যমে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে নাম লেখান কাজল রাঘওয়ানি। ইতিমধ্যে তিনি ৫০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন, যার মধ্যে ‘পাটনা সে পাকিস্তান’, ‘সংগ্রাম’ ও ‘মেহেন্দি লাগা কে রাখা’ অন্যতম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, জাপানে ভূমিধসের প্রবল শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, জাপানে ভূমিধসের প্রবল শঙ্কা

জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে কান্তো অঞ্চলসহ পূর্ব জাপানের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টি ও প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। একই সঙ্গে ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকিও বেড়ে গেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) জাপান আবহাওয়া সংস্থা জানায়, টাইফুনটি টোকিও মহানগরীর নিকট দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। ফলে পূর্ব জাপানের আবহাওয়া পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কান্তো অঞ্চলের মধ্যে টোকিও এবং এর আশপাশের প্রিফেকচারগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

ইতোমধ্যে ইজু দ্বীপপুঞ্জ ও চিবা প্রিফেকচারসহ প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাত হচ্ছে। শনিবার থেকে কিছু কিছু এলাকায় ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জাপান আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, টাইফুনটি কান্তো অঞ্চলের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে সোমবার বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়তে পারে। এতে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, কান্তো ও মধ্য জাপানের কিছু এলাকায় ‘লিনিয়ার রেইন ব্যান্ড’ তৈরি হতে পারে। এ ধরনের বৃষ্টিপ্রবণ মেঘমালা নির্দিষ্ট এলাকায় কয়েক ঘণ্টার মধ্যে বিপুল পরিমাণ বৃষ্টিপাত ঘটাতে সক্ষম। ফলে নিচু এলাকা প্লাবিত হওয়ার এবং পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা বাড়ছে।

টাইফুনের প্রভাবে মধ্য জাপানের আইচি প্রিফেকচারে অনুষ্ঠিত এশিয়ান গেমসের অশ্বারোহী ইভেন্টিং প্রতিযোগিতাও মঙ্গলবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাপানের কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি ও সরকারি নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানিয়েছে। বিশেষ করে ভারি বৃষ্টি ও ভূমিধসের ঝুঁকিতে থাকা এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। তথ্যসূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%