শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:০২ পি.এম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার পূর্বনির্ধারিত ফি কমানো হয়েছে। সংশোধিত বিজ্ঞপ্তিতে ২০২৪ সালের এলএলবি শেষ পর্ব এবং ২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার ফি কমানোর পাশাপাশি ফরম পূরণ ও ফি জমা দেওয়ার সময়সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, গত ১৬ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দফতর থেকে এলএলবি পরীক্ষার ফি সংক্রান্ত পৃথক দুটি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে ২০২৪ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষায় তাত্ত্বিক পত্রপ্রতি ফি ১ হাজার ২০০ টাকা থেকে কমিয়ে ৯৭৫ টাকা করা হয়েছে।
মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য প্রতিপত্র ফি ২ হাজার টাকা, মুটকোর্ট ট্রায়াল ও মৌখিক পরীক্ষার ফি ৯০০ টাকা এবং কেন্দ্র ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কেন্দ্র ফি ৮০০ টাকা এবং ট্রান্সক্রিপ্ট ও সাময়িক সনদপত্রের জন্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২০-২০২১ শিক্ষাবর্ষের অকৃতকার্য বা অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য বিশেষ অন্তর্ভুক্তি ফি ৫ হাজার টাকা রাখা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষায় পত্রপ্রতি পরীক্ষার ফি ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মানোন্নয়ন পরীক্ষার্থীদের প্রতিপত্র ফি ২ হাজার টাকা, ট্রান্সক্রিপ্ট ফি ৫০০ টাকা এবং কেন্দ্র ফি ৮০০ টাকা। ২০২১-২০২২ শিক্ষাবর্ষের অকৃতকার্য বা অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য বিশেষ অন্তর্ভুক্তি ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষার্থীরা ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। ২১ ও ২২ সেপ্টেম্বর কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের তথ্য অনলাইনে এন্ট্রি ও নিশ্চয়ন করবে। এরপর ২৩ ও ২৪ সেপ্টেম্বর ‘সোনালী সেবা’র মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ফি জমা দিতে হবে। ‘সোনালী সেবা’ ছাড়া অন্য কোনো মাধ্যমে ফি জমা দেওয়া যাবে না।
পরীক্ষার আবেদন ফরম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এমএস, এনইউ, এডিইউ থেকে সংগ্রহ করতে হবে। অনলাইনে তথ্য পূরণের পর প্রিন্ট কপি যাচাই করে কলেজের অধ্যক্ষের সই নিতে হবে। আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র কলেজে সংরক্ষণ করতে হবে।
ফরম পূরণের সময় বিষয় কোডসহ সব তথ্য যাচাই করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও প্রবেশপত্র বিতরণের তারিখ যথাসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় পেনশন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, সরকারি মালিকানাধীন কোম্পানির কর্মীরা যারা সরকারের প্রচলিত পেনশন সুবিধার আওতায় নেই, তাদের সর্বজনীন পেনশন কর্মসূচির ‘প্রগতি’ স্কিমে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি ইসলামিক পেনশন ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পেনশনভোগীর মৃত্যুর পর নমিনির পেনশন সুবিধা পাওয়ার বয়সসীমা ৭৫ বছর থেকে ৮০ বছরে উন্নীত করা হবে।
২০২৫-২৬ অর্থবছরের জন্য সর্বজনীন পেনশন তহবিলে সর্বাধিক ১১.৭২ শতাংশ মুনাফা দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার, অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান। তিনি উল্লেখ করেন, রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন কোম্পানির কর্মীরা সরকারি সিভিল কর্মচারীদের মতো সরাসরি সরকারি পেনশন ও আনুতোষিক সুবিধা পান না। তাদের অবসর-সুবিধা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব চাকরিবিধি ও ব্যবস্থার ওপর নির্ভরশীল।
সর্বজনীন পেনশন কর্মসূচির ‘প্রগতি’ স্কিমের আওতায় এসব কর্মীদের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। যদি এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়, তবে সরকারি মালিকানাধীন বিভিন্ন করপোরেশন, কোম্পানি ও প্রতিষ্ঠানের পেনশনবঞ্চিত কর্মীরা সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় আসতে পারবেন। তবে, কোন কোন প্রতিষ্ঠানের কর্মীরা এই সুবিধা পাবেন এবং কিভাবে তা বাস্তবায়ন হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য সর্বজনীন পেনশন তহবিলে ১১.৬৮ থেকে ১১.৭২ শতাংশ পর্যন্ত মুনাফা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। আগের অর্থবছরে সর্বাধিক মুনাফার হার ছিল ১১.৬১ শতাংশ। সুরাতুজ্জামান জানান, তহবিলের বিনিয়োগ কার্যক্রম, আয়-ব্যয় ও আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে। ইসলামিক পেনশন কর্মসূচির জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে এবং এ বিষয়ে এশীয় উন্নয়ন ব্যাংক ও স্থানীয় পরামর্শক প্রতিষ্ঠানগুলো কাজ করছে। নির্বাহী চেয়ারম্যান জানান, ইসলামিক পেনশন ব্যবস্থার জন্য পৃথক বিধিমালা প্রণয়ন করা হবে।
সভায় ৫৫ বছর বয়স থেকে পেনশন সুবিধা চালুর একটি প্রস্তাব নিয়ে আলোচনা করা হলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি একচুরিয়াল বিশ্লেষণ ও আন্তর্জাতিক অভিজ্ঞতা পর্যালোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। সুরাতুজ্জামান বলেন, স্পেনে ৬৭ বছর এবং যুক্তরাজ্যে ৬৬ বছর বয়স থেকে পেনশন সুবিধা দেওয়া হয়। বাংলাদেশের মানুষের গড় আয়ু ক্রমাগত বাড়ছে। তাই আর্থিক সক্ষমতা ও জনমিতিক বাস্তবতা বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নমিনির সুবিধা ৮০ বছর পর্যন্ত
পেনশনভোগীর মৃত্যুর পর তাঁর মনোনীত স্বামী বা স্ত্রী পেনশন সুবিধা পাওয়ার বয়সসীমা ৭৫ বছর থেকে বাড়িয়ে ৮০ বছর করার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। নির্বাহী চেয়ারম্যান বলেন, এতে পরিবারভিত্তিক সামাজিক সুরক্ষা আরো শক্তিশালী হবে এবং দীর্ঘ মেয়াদে পেনশনভোগীদের পরিবারের আর্থিক নিরাপত্তা বাড়বে।
‘এক্সিট প্ল্যান’ ও ঋণ সুবিধা পর্যালোচনায় পেনশন কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার পাঁচ বছর পর অংশগ্রহণকারী যেন জমাকৃত অর্থ তুলে নিয়ে কর্মসূচি থেকে বের হয়ে যেতে পারেন—এমন একটি ‘এক্সিট প্ল্যান’ প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পেনশন তহবিল থেকে অংশগ্রহণকারীদের ঋণ দেওয়ার প্রস্তাবও পর্যালোচনার জন্য রাখা হয়েছে।
স্বাস্থ্যবীমা চালুর উদ্যোগ
সর্বজনীন পেনশন কর্মসূচির সঙ্গে স্বাস্থ্যবীমা সুবিধা যুক্ত করার সম্ভাবনাও পর্যালোচনা করা হচ্ছে। কোন মডেলে এটি চালু করা হবে এবং এর ফলে তহবিলের ওপর কী ধরনের আর্থিক প্রভাব পড়তে পারে, তা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে পেনশন সুবিধা সমন্বয়ের বিষয়টি আলোচনায় এসেছে। তবে তহবিলের আকার আরো বড় হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রবাসীদের জন্য নতুন উদ্যোগ
বিদেশগামী কর্মীদের সর্বজনীন পেনশন কর্মসূচিতে অন্তর্ভুক্তি বাড়াতে বিদেশে যাওয়ার আগেই তাঁদের এ কর্মসূচি সম্পর্কে অবহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সহযোগিতা করবে। অংশগ্রহণকারীর সংখ্যা বাড়াতে মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এককালীন নিবন্ধন ফি ১৫ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে খাইরুল আকন নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের বেতগর্ভ গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে পুলিশ খবর পেয়ে অভিযানে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া যুবক আক্কাস আকনের ছেলে।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে দুই সন্তানের জননী গৃহবধূর বসতঘরে কৌশলে প্রবেশ করে একই গ্রামের দুই বন্ধু খায়রুল ও ইসলাম বালী। এ সময় খায়রুল আকন ওই গৃহবধূকে ধর্ষণ করে। পরে ইসলাম বালীও ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে গৃহবধূ কৌশলে ধারালো দা দিয়ে খায়রুলকে কুপিয়ে জখম করে পালিয়ে যান।
তিনি আরও জানান, অভিযোগ পাওয়ার পর সরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে খায়রুল আকনকে আটক করতে সক্ষম হয়। অপর অভিযুক্ত এখনও পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি নির্যাতিত গৃহবধূকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা খরচ গত চার বছরে প্রায় ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করতে হলে ২ হাজার ৫০০ অস্ট্রেলীয় ডলার ফি দিতে হচ্ছে। একই সঙ্গে, ভিসা নবায়নের ক্ষেত্রে নতুন শর্ত যুক্ত হয়েছে।
রয়টার্সের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, অস্ট্রেলিয়া বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা নিয়ন্ত্রণে ভিসা ব্যবস্থা আরও কঠোর করছে। এর অংশ হিসেবে, শিক্ষার্থী ভিসার আবেদন ফি বৃদ্ধি করার পাশাপাশি ভিসা নবায়নের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা নবায়নের জন্য উচ্চতর মানের ডিগ্রি অর্জন করতে হবে। অর্থাৎ, অস্ট্রেলিয়ায় পড়াশোনা চালিয়ে যেতে চাইলে শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং পরবর্তী ডিগ্রির বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা এবং সামগ্রিক অভিবাসন নিয়ে আলোচনা বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের জুন মাসের মধ্যে এক বছরে দেশটিতে নিট বৈদেশিক অভিবাসনের সংখ্যা ছিল ৩ লাখ ৬ হাজার।
এই অভিবাসীদের অর্ধেকের বেশি ছিলেন আন্তর্জাতিক শিক্ষার্থী। তবে ২০২৩ সালে নিট বৈদেশিক অভিবাসনের সংখ্যা ৫ লাখ ১৮ হাজারে পৌঁছেছিল। অর্থাৎ, সর্বোচ্চ পর্যায় থেকে এই সংখ্যা এরই মধ্যে কমেছে।
সরকারের এসব পদক্ষেপের লক্ষ্য হলো দেশটিতে অভিবাসনের চাপ কমানো এবং শিক্ষার্থী ভিসা ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত করা। তবে এর ফলে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার পরিকল্পনা করা বিদেশি শিক্ষার্থীদের খরচ এবং ভিসা-সংক্রান্ত প্রস্তুতিতে পরিবর্তন আনতে হতে পারে।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হলেও অস্ট্রেলিয়ার অর্থনীতিতে এই খাতের অবদান উল্লেখযোগ্য। আন্তর্জাতিক শিক্ষা খাত থেকে দেশটি বছরে প্রায় ৫৩ দশমিক ৬ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার আয় করে। মার্কিন মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৮ বিলিয়ন ডলার।
অস্ট্রেলিয়ার মোট রপ্তানি আয়ের দিক থেকে আন্তর্জাতিক শিক্ষা দেশের চতুর্থ বৃহত্তম রপ্তানি খাত। বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি আবাসন, পরিবহন, খাবার এবং বিভিন্ন সেবাখাতও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নির্ভর করে।
ফলে, একদিকে অভিবাসন কমাতে শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি বাড়ানো হচ্ছে, অন্যদিকে অর্থনীতিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বড় অবদান থাকায় বিষয়টি অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়াকে বেছে নেন। নতুন ভিসা ফি এবং নিয়মের কারণে দেশটিতে পড়াশোনার পরিকল্পনা করা শিক্ষার্থীদের এখন আগের তুলনায় বেশি অর্থের পাশাপাশি ভিসার শর্তগুলোও ভালোভাবে বিবেচনা করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকার ৬ নম্বর রোডের একটি ভবনের ফ্ল্যাট থেকে মাহবুব হোসেন (৪৬) ও মোছাঃ সানজিদা আলম মৌ (২৫) নামের ওই নারীকে আটক করা হয়। মাহবুব হোসেন বর্তমানে সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন্স ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ছুটি না নিয়ে সিরাজগঞ্জ থেকে রাজশাহীতে এসে ওই ফ্ল্যাটে অবস্থান করেন মাহবুব হোসেন৷ এমন অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এর আগে শুক্রবার সকাল ৭টার দিকে আন্নি আক্তার ফ্ল্যাটটিতে গিয়ে ভেতরে থাকা ব্যক্তিদের বিষয়ে জানতে চান। দরজায় ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গেলেও দরজা খোলা হয়নি। একপর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দরজা খুলে দিলে ভেতর থেকে মাহবুব হোসেন ও সানজিদা আলম মৌকে বের করে আনা হয়। পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়।
পুলিশের জিজ্ঞাসাবাদে মাহবুব হোসেন সানজিদা আলম মৌকে তাঁর স্ত্রী বলে দাবি করেন। তবে এ দাবির সমর্থনে তিনি কোনো কাবিননামা দেখাতে পারেননি বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে আন্নি আক্তারকে চার দিন আগে তালাক দেওয়া হয়েছে বলে মাহবুব হোসেন দাবি করেন। এসব বিষয় নিয়েই আন্নি আক্তার থানায় লিখিত অভিযোগ করেছেন।
মাহবুব হোসেন ২০২৪ সালে চন্দ্রিমা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় এক ব্যক্তির কাছ থেকে খাম নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরে তিনি নওগাঁ জেলা পুলিশে কর্মরত ছিলেন। সেখানে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় বলে জানা গেছে। এরপর তাঁকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়।
চন্দ্রিমা থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ ও সংশ্লিষ্ট ঘটনার বিষয়ে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা এবং এ ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, তা তদন্তের পর নির্ধারণ করা হবে।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ