ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

চুয়াডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে অনুদানের চেক হস্তান্তর


চুয়াডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে অনুদানের চেক হস্তান্তর

চুয়াডাঙ্গা, ২৫ অক্টোবর, ২০২৬ : জেলার সদর উপজেলায় দুঃস্থ, প্রতিবন্ধী, অসুস্থ ও গৃহহীন মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আজ রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা সদরের ৪ জন এবং আলমডাঙ্গা উপজেলায় ১১ জন উপকারভোগী প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করেন প্রধান অতিথি, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।

আরও পড়ুন: শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ

প্রধান অতিথি বক্তব্যে বলেন, "আমরা চাই সমাজের পিছিয়ে পড়া জনগণের পাশে দাঁড়াতে। বাংলাদেশের জিডিপি বাড়াতে হলে এ সকল পিছিয়ে পড়া মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে হবে। আগামীতে এমন অনুদান আসলে যাচাই-বাছাই করে উপকারভোগীদের মাঝে তা পৌঁছে দেওয়া হবে।"

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন, শহর সমাজসেবা অফিসার আবু সাঈদ, জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দার, পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামালসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ার শীর্ষ ১০ সেনাবাহিনী: চীন, ভারত ও উত্তর কোরিয়া শীর্ষে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


এশিয়ার শীর্ষ ১০ সেনাবাহিনী: চীন, ভারত ও উত্তর কোরিয়া শীর্ষে

জনসংখ্যা, নিরাপত্তা চ্যালেঞ্জ ও কৌশলগত গুরুত্বের কারণে এশিয়াতে বিশ্বের বৃহত্তম সামরিক বাহিনীগুলোর মধ্যে কয়েকটি গড়ে উঠেছে। ২০২৬ সালের বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, সক্রিয় সামরিক সদস্যসংখ্যার দিক থেকে এশিয়ার শীর্ষস্থানীয় দেশগুলো হলো চীন, ভারত ও উত্তর কোরিয়া। এই তিনটি দেশের প্রত্যেকটির সক্রিয় সামরিক সদস্যসংখ্যা ১০ লাখের বেশি রয়েছে।

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, চীনের সক্রিয় সামরিক সদস্যসংখ্যা প্রায় ২০ লাখ ৩৫ হাজার। দেশটির পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) সদস্যসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম সক্রিয় সামরিক বাহিনী হিসেবে বিবেচিত।

তালিকার দ্বিতীয় স্থানে ভারত রয়েছে। দেশটির সক্রিয় সামরিক সদস্যসংখ্যা ১৪ লাখের বেশি। সক্রিয় সদস্যসংখ্যার দিক থেকে ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম সামরিক শক্তি।

উত্তর কোরিয়া তৃতীয় স্থানে অবস্থান করছে। দেশটির সক্রিয় সামরিক সদস্যসংখ্যা প্রায় ১৩ লাখ ২০ হাজার। জনসংখ্যার তুলনায় উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর আকার তুলনামূলকভাবে বড় এবং জাতীয় নিরাপত্তা কৌশলে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এশিয়ায় সক্রিয় সামরিক সদস্যসংখ্যায় শীর্ষ ১০ দেশ

গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে সক্রিয় সামরিক সদস্যসংখ্যার ভিত্তিতে এশিয়ার শীর্ষ দেশগুলোর তালিকা নিচে দেওয়া হলো—

চীন: প্রায় ২০ লাখ ৩৫ হাজার।

ভারত: প্রায় ১৪ লাখ ৩১ হাজার।

উত্তর কোরিয়া: প্রায় ১৩ লাখ ২০ হাজার।

পাকিস্তান: প্রায় ৬ লাখ ৬০ হাজার।

ইরান: প্রায় ৬ লাখ ১০ হাজার।

ভিয়েতনাম: প্রায় ৪ লাখ ৫০ হাজার।

দক্ষিণ কোরিয়া: প্রায় ৪ লাখ ৫০ হাজার।

ইন্দোনেশিয়া: প্রায় ৪ লাখ ৫ হাজার।

থাইল্যান্ড: প্রায় ৩ লাখ ৬০ হাজার।

শ্রীলঙ্কা: প্রায় ৩ লাখ ৪৬ হাজার।

পাকিস্তান ও ইরানের বিশাল সামরিক বাহিনী দেশ দুটির নিরাপত্তাগত দায়িত্ব এবং ভূরাজনৈতিক চাপের প্রতিফলন।

অন্যদিকে, ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়ার সক্রিয় সামরিক সদস্যসংখ্যা প্রায় সমান। কোরীয় উপদ্বীপের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দক্ষিণ কোরিয়ার সামরিক প্রস্তুতি বিশেষ গুরুত্ব বহন করে। ভিয়েতনামও জাতীয় প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে একটি বড় সামরিক বাহিনী বজায় রেখেছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী অন্যতম বৃহৎ। দেশটির বিস্তৃত দ্বীপপুঞ্জ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথজুড়ে ছড়িয়ে রয়েছে। ফলে এসব অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনীর অন্যতম দায়িত্ব।

সদস্যসংখ্যাই সামরিক শক্তির একমাত্র মাপকাঠি নয়।

এশিয়ার দেশগুলোর সক্রিয় সামরিক সদস্যসংখ্যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপকতা তুলে ধরে। তবে শুধুমাত্র সেনাসদস্যের সংখ্যা দিয়ে কোনো দেশের সামগ্রিক সামরিক শক্তি নির্ধারণ করা সম্ভব নয়।

সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জাম, প্রতিরক্ষা বাজেট, রিজার্ভ বাহিনী, রসদ সরবরাহ এবং কৌশলগত সক্ষমতাও সামরিক শক্তির গুরুত্বপূর্ণ উপাদান। ফলে এসব পরিসংখ্যানকে দেশগুলোর সক্রিয় সামরিক বাহিনীর আকারের তুলনা হিসেবে দেখা উচিত; সামগ্রিক সামরিক শক্তির চূড়ান্ত র‌্যাঙ্কিং হিসেবে নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি

বিদেশে বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা, নির্যাতনের বিচার এবং প্রবাসীদের অধিকার নিশ্চিত করার দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেছে প্রবাসী বাংলাদেশি অধিকার সংস্থা ‘প্রবাস’। সংগঠনটি একই সঙ্গে বিদেশে বিপদগ্রস্ত বাংলাদেশিদের আইনি ও কূটনৈতিক সহায়তা জোরদার এবং নির্যাতনের শিকার নারী কর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায়।

রোববার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করে ‘প্রবাস’। পরে সংগঠনের প্রতিনিধিরা স্মারকলিপিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেন।

মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক, লেখক ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা মনন মন্তব্য করেন, প্রবাসে যারা বিচারাধীন অবস্থায় রয়েছেন, তাদের ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

সংগঠনের সদস্য সচিব ও অ্যাক্টিভিস্ট আনন্দ কুটুম জানান, সৌদি আরবে পাশবিক নির্যাতন সহ্য করতে না পেরে গত ৯ মাসে দেশে ফিরেছেন ৯৮০ জন নারী কর্মী। তাদের মধ্যে কেউ কেউ অন্তঃসত্ত্বা অবস্থায় দেশে ফিরেছেন। তিনি রাষ্ট্রীয়ভাবে নির্যাতনের শিকার এসব নারীকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে বলেও উল্লেখ করেন। একই সঙ্গে তাদের সন্তানদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি এ সমস্যার স্থায়ী সমাধানে আন্তর্জাতিক ফোরামে আলোচনা প্রয়োজন বলেও মন্তব্য করেন।

চিকিৎসক ও সংগঠনটির সমন্বয়ক তৃণা ইসলাম বলেন, বিদেশে বাংলাদেশিদের সুরক্ষায় দূতাবাসগুলো যথাযথ ভূমিকা পালন করছে কি না, তা খতিয়ে দেখা দরকার।

সাংবাদিক ও সংগঠনের গণমাধ্যম সমন্বয়ক হাসনাত কাদীর বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থে দেশের অর্থনীতি সচল থাকে। তিনি রাষ্ট্রকে দেশের ভেতরে ও বিদেশে থাকা সব নাগরিকের অধিকার নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেন।

মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিদেশে কোনো বাংলাদেশি নাগরিক বিপদে পড়লে তাকে প্রয়োজনীয় আইনি ও কনস্যুলার সহায়তা দিতে হবে। পরিস্থিতি অনুযায়ী কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণেরও প্রয়োজন রয়েছে।

প্রবাসীদের অধিকার রক্ষা, আইনি সহায়তা, প্রশিক্ষণ, গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠিত ‘প্রবাস’ জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়েও স্মারকলিপি জমা দেওয়া হবে।

‘বিদেশে শ্রমিকের নিরাপত্তা চাই’ ও ‘নির্যাতন ও মৃত্যুদণ্ডের জবাব চাই’ স্লোগানে আয়োজিত মানববন্ধনের সহ-আয়োজক ছিল গণতন্ত্র ও জবাবদিহিবিষয়ক দক্ষিণ এশিয়াভিত্তিক নেটওয়ার্ক ‘সাউথ এশিয়ান অ্যাকাউন্টেবিলিটি নেটওয়ার্ক ফর ডেমোক্রেসি (স্যান্ড)’। এতে গবেষণা সহযোগী হিসেবে ছিল চিকিৎসাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য স্কলারো’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
স্থানীয় সরকার বিভাগ

১৭ বছরে দুর্নীতি হয়েছে কিনা, কমিটির প্রতিবেদন দুদকে পাঠানো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


১৭ বছরে দুর্নীতি হয়েছে কিনা, কমিটির প্রতিবেদন দুদকে পাঠানো

স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে গত ১৭ বছরে অনিয়ম বা দুর্নীতি সংঘটিত হয়েছে কি না, তা যাচাই করার উদ্দেশ্যে গঠিত কমিটির অনুসন্ধানী প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে (দুদক) অধিকতর তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা-৩ শাখা থেকে ১৯ অক্টোবর তারিখে একটি চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, কমিটির অনুসন্ধানী প্রতিবেদনটি আরও নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও সমন্বিত তদন্তের জন্য দুদকে পাঠানো হয়েছে।

এর আগে, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ এবং এর অধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের কার্যক্রমে অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, তা অনুসন্ধানের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটিকে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সংগ্রহ করে প্রতিবেদন প্রস্তুত করার দায়িত্ব দেওয়া হয়েছিল।

চিঠিতে অনুসন্ধানী প্রতিবেদনটি দুদকে পাঠানোর বিষয়টি উল্লেখ করা হলেও, তদন্তের ফলাফল বা অনিয়ম-দুর্নীতির বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি পুনরায় শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি পুনরায় শুরু

ভারতের সঞ্চালন নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি নেপাল পুনরায় শুরু করেছে। গত শুক্রবার সন্ধ্যায় এ কার্যক্রম আবার চালু হয়।

গত ২৬ আগস্ট ভোতেকোশি নদীর বন্যার কারণে নেপালের দুটি জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল।

ত্রিশুলি ও চিলিমে জলবিদ্যুৎকেন্দ্র বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এই দুটি কেন্দ্র থেকেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের অনুমোদন ছিল। একই সময়ে, ভারতের হরিয়ানায় বিদ্যুৎ রপ্তানিও আংশিকভাবে ব্যাহত হয়, যা দ্বিপক্ষীয় বিদ্যুৎ বিক্রয় চুক্তির আওতায় ছিল।

নেপাল ইলেকট্রিসিটি অথরিটির (এনইএ) ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠা জানিয়েছেন, ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ বাংলাদেশে সরবরাহের জন্য অন্যান্য জলবিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের অনুমোদন দেওয়ার পর রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

সংশোধিত ব্যবস্থার আওতায় সোলু খোলা ও কাবেলি বি-১ জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে, লোয়ার মোদি খোলা কেন্দ্র থেকে ভারতের হরিয়ানায় বিদ্যুৎ সরবরাহের অনুমোদনও মিলেছে। নতুন এই অনুমোদনের ফলে আগের তালিকায় থাকা ত্রিশুলি, চিলিমে ও দেবীঘাট জলবিদ্যুৎকেন্দ্রের পরিবর্তে নতুন কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠা আরও বলেন, বন্যার ফলে জলবিদ্যুৎকেন্দ্র ও সঞ্চালন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও অন্যান্য প্রকল্প থেকে বিদ্যুৎ বিক্রি অব্যাহত রাখা এবং বাংলাদেশে রপ্তানি পুনরায় শুরু হওয়া নেপালের বিদ্যুৎ বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বর্ষা মৌসুমে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ কাজে লাগানো এবং আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্য সম্প্রসারণে এ উদ্যোগ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশে মৌসুমি বিদ্যুৎ রপ্তানির জন্য ২০২৪ সালের ৩ অক্টোবর নেপাল ইলেকট্রিসিটি অথরিটি ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে একটি পাঁচ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির শর্ত অনুযায়ী, প্রতিবছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে নেপাল।

এদিকে, বন্যার কারণে কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হলেও ২০২৬ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ভারতে বিদ্যুৎ রপ্তানি করে ৫৯২ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে নেপাল। গত বছরের একই সময় এবং চলতি বছরের আগের মাসের তুলনায় এ আয় বৃদ্ধি পেয়েছে।

নেপাল ইলেকট্রিসিটি অথরিটির লোড ডিসপ্যাচ সেন্টারের তথ্য অনুযায়ী, ওই সময়ে ভারতে ৬৩৩ দশমিক ৯৮৬ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ রপ্তানি করে দেশটি। এর মাধ্যমে আয় হয়েছে ৫৯২ কোটি ৫০ লাখ রুপি। বন্যার কারণে ভারতকে বিদ্যুৎ সরবরাহের অনুমোদন পাওয়া কয়েকটি জলবিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে হয়েছিল, যা রপ্তানি কার্যক্রমকে প্রভাবিত করেছে।

তবে বিদ্যুৎ রপ্তানি থেকে আয় গত বছরের একই সময়ের ৪ দশমিক ৯৬৩ বিলিয়ন রুপির তুলনায় ৯৬ কোটি ২০ লাখ রুপি বেড়েছে। চলতি বছরের আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আয় হওয়া ৫ দশমিক ০৯২৫ বিলিয়ন রুপির তুলনায় তা ৮৩ কোটি ২৫ লাখ রুপি বেশি।

দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠা জানান, কিছু জলবিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকা সত্ত্বেও সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ে বিদ্যুৎ রপ্তানি থেকে আয় বৃদ্ধি পেয়েছে। ওই সময়ে ভারতে রপ্তানি করা বিদ্যুতের প্রায় দুই-তৃতীয়াংশ দ্বিপক্ষীয় চুক্তির আওতায় বিক্রি হয়েছে। বাকি বিদ্যুৎ ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রি করা হয়েছে। সূত্র: কাঠমান্ডু পোস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%