ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বেলুচদের ‘কালো দিবস’ ১৪ আগস্ট : বিএনএম মহাসচিব


বেলুচদের ‘কালো দিবস’ ১৪ আগস্ট : বিএনএম মহাসচিব

পাকিস্তানের স্বাধীনতা দিবস ১৪ আগস্টকে বেলুচ জনগণের জন্য ‘কালো দিবস’ হিসেবে পালনের আবেদন জানিয়েছেন বেলুচ ন্যাশনাল মুভমেন্টের (বিএনএম) মহাসচিব দিল মুরাদ বেলুচ।

দিল মুরাদ বেলুচের বক্তব্য অনুযায়ী, পাকিস্তান প্রতিষ্ঠা ও বেলুচিস্তানের রাজনৈতিক অবস্থান নিয়ে দীর্ঘদিনের বিরোধের মধ্যেই তিনি এ মন্তব্য করেছেন। এই তথ্যটি এসেছে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সূত্রে।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বিবৃতিতে বলেন, বেলুচ জাতির জন্য ১৪ আগস্ট নিঃসন্দেহে একটি ‘কালো দিবস’ হিসেবে চিহ্নিত।

আরও পড়ুন: উল্লাপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধান অতিথি এম আকবর আলী

দিল মুরাদ বেলুচ আরও দাবি করেন, রাষ্ট্র ও রাজনৈতিক সীমানা সময়ের সাথে পরিবর্তিত হতে পারে এবং কোনো রাজনৈতিক ব্যবস্থা চিরস্থায়ী নয়।

তিনি বলেন, পাকিস্তান কোনো চিরস্থায়ী রাজনৈতিক বাস্তবতা নয় এবং ১৯৭১ সালে পাকিস্তান ভেঙে বাংলাদেশ স্বাধীন হওয়ার ঘটনা নিয়ে আলোচনা করেন। দিল মুরাদ বেলুচ জানান, ইসলামি দুর্গ প্রতিষ্ঠার মাত্র ২৪ বছর পর এটি ভেঙে পড়েছিল।

তিনি যুক্ত করেন, ব্রিটিশ সাম্রাজ্য এবং সোভিয়েত ইউনিয়নের পতনসহ ইতিহাসে বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রের উত্থান-পতনের ঘটনা প্রমাণ করে যে, ক্ষমতাধর রাষ্ট্রগুলোও চিরকাল বিদ্যমান সীমানা ধরে রাখতে পারে না।

দিল মুরাদ বেলুচ বলেন, রাষ্ট্র শক্তি প্রয়োগ করে সীমানা ধরে রাখতে পারে, কিন্তু কোনো জাতির স্বতন্ত্র ঐতিহাসিক পরিচয় ও স্বাধীনতার আকাঙ্ক্ষাকে চিরতরে নিশ্চিহ্ন করতে পারে না।

আরও পড়ুন: ‘ইসলামবিরোধী’ আখ্যা দিয়ে আফগানিস্তানে চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ

বেলুচিস্তান নিয়ে বিএনএম মহাসচিব তাঁর বক্তব্যে অঞ্চলটিকে পাকিস্তানের স্থায়ী প্রশাসনিক অংশ হিসেবে বর্ণনার বিরোধিতা করেন। তাঁর দাবি, ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠারও আগে বেলুচিস্তানের স্বতন্ত্র জাতীয়, ঐতিহাসিক এবং রাজনৈতিক পরিচয় ছিল।

১৯৪৮ সালে বেলুচিস্তান পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার পর অঞ্চলটির রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে এবং এটি ছিল ক্ষমতার অসম ভারসাম্যের ফল।

দিল মুরাদ বেলুচ বলেন, স্বাধীন বেলুচিস্তানকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের জাতীয় সংগ্রাম অব্যাহত থাকবে। ১৪ আগস্ট বেলুচ জনগণকে মনে করিয়ে দেয়—রাষ্ট্র গঠিত হতে পারে, ভেঙে যেতে পারে এবং সীমান্তও পরিবর্তিত হতে পারে। কারণ পাকিস্তান দীর্ঘদিন বেলুচদের আত্মনিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা দমন করতে পারবে না।

আরও পড়ুন: পাকিস্তান-আফগান সীমান্তে তালেবানের হামলায় ১ নিহত, ৫ আহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুদানে আরএসএফের হামলায় নিহত ১৪, অনেকেই আহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


সুদানে আরএসএফের হামলায় নিহত ১৪, অনেকেই আহত

সুদানের উম্ম আরদা শহরে এক হামলায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং সেখানে আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। এই তথ্যটি একটি স্থানীয় বেসরকারি সংস্থা (এনজিও) জানিয়েছে।

সংস্থাটি হামলার জন্য আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে দায়ী করেছে। সংবাদটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।

এর আগের দিনের ঘটনা হিসেবে শুক্রবার আরএসএফ দাবি করেছিল যে, তারা সংঘাতপ্রবণ কর্ডোফান অঞ্চলের উম্ম আরদা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। তাঁরা এই ঘটনাকে ‘মাঠপর্যায়ের সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ পরিবর্তন’ হিসেবে বর্ণনা করেছেন।

মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লইয়ার্স জানান, শুক্রবার এল ওবেইদের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত উম্ম আরদা এলাকায় আরএসএফ হামলা চালিয়েছে।

সংগঠনটির তথ্য অনুযায়ী, হামলায় ‘১৪ জনের বেশি বেসামরিক মানুষ নিহত এবং কয়েক ডজন আহত’ হয়েছেন। একই সঙ্গে ওই এলাকায় বেসামরিক মানুষজনের ব্যাপকভাবে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে।

সুদানের সেনাবাহিনীর একজন কর্মকর্তা এএফপিকে জানান, উম্ম আরদা ও জাবাল আল-হাশাবা এলাকায় আরএসএফের দুটি হামলা সেনাবাহিনী প্রতিহত করেছে। এতে তিনি দাবি করেন, আরএসএফের ‘ক্ষয়ক্ষতি হয়েছে’।

তবে, এলাকাটিতে প্রবেশ করা কঠিন এবং যোগাযোগব্যবস্থা বিঘ্নিত থাকায় এই সংঘর্ষের বিস্তারিত তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।

যুদ্ধে উভয় পক্ষের নৃশংসতার তথ্য নথিবদ্ধ করায় ইমার্জেন্সি লইয়ার্স সতর্ক করে বলেছে, অবরোধ ও মৌলিক সেবার ঘাটতিতে আগে থেকেই সংকটে থাকা এলাকাগুলোর মানবিক বিপর্যয় আরও গভীর হতে থাকবে। তাদের মতে, কয়েকটি এলাকায় মানবিক সহায়তা কার্যক্রমও বন্ধ হয়ে গেছে।

শুক্রবার শিশু অধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, উত্তর কর্ডোফানে চলমান সংঘর্ষ থেকে পালিয়ে প্রায় ৪০ হাজার শিশু এল ওবেইদে আশ্রয় নিয়েছে। সেখানে বাস্তুচ্যুতদের জন্য পরিচালিত দুটি শিবিরে শিশুদের অপুষ্টির ঘটনা ব্যাপকভাবে বেড়ে গেছে এবং তীব্র খাদ্যসংকট সৃষ্টি হয়েছে বলেও সংস্থাটি জানায়।

পানির অভাব পরিস্থিতিটি আরও জটিল করে তুলছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, কিছু পরিবারকে দিনের প্রায় অর্ধেক সময় পানি সংগ্রহে ব্যয় করতে হচ্ছে।

চতুর্থ বছরে প্রবাহিত এই যুদ্ধে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সুদানের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে পশ্চিমের দারফুর অঞ্চল এবং দক্ষিণাঞ্চলের কিছু অংশ নিয়ন্ত্রণ করছে আরএসএফ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘যতই আসুক বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা’: শুভশ্রী গাঙ্গুলী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


‘যতই আসুক বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা’: শুভশ্রী গাঙ্গুলী

সুখবর শুনিয়েছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। তিনি টালিউড অভিনেতা দেবের সঙ্গে অভিনীত একটি নতুন সিনেমার পোস্টার শেয়ার করেছেন, যার মাধ্যমে সিনেমাটির গল্প ও মুক্তির ব্যাপারে কিছু ইঙ্গিত দিয়েছেন।

‘দেশু ৭’ সিনেমার নতুন পোস্টার প্রকাশ করেন শুভশ্রী শনিবার (১৫ আগস্ট) তার ভেরিফায়েড ফেসবুক পেজে। পোস্টারে দেখা যাচ্ছে, দেব-শুভশ্রী রোমান্টিক ভাবে একটি বাইকের ওপর বসে আছেন। এই নতুন পোস্টারে টালিউডের পুরনো সেই দেব-শুভশ্রী জুটিকে আবার খুঁজে পেয়েছেন ভক্তরা।

শুভশ্রী পোস্টারের ক্যাপশনে লেখেন, “যতই আসুক না বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা।”

ভক্তদের উদ্দেশ্যে শুভশ্রী আরও লেখেন, “চোখে ভালোবাসা, ধমনীতে আগুন। রোমান্স, অ্যাকশন আর টানটান উত্তেজনায় ভরপুর এক নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত হয়ে যান।”

‘দেশু ৭’ সিনেমাটি দেব-শুভশ্রী জুটির সপ্তম সিনেমা। এটি একটি অ্যাকশন-রোমান্টিক থ্রিলার নির্ভর সিনেমা, যার মাধ্যমে দীর্ঘকাল পর আবারও বড় পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী। শুধু তাই নয়, এই সিনেমার মাধ্যমে দেব পরিচালনার জগতে আত্মপ্রকাশ করছেন।

এছাড়া, দেব ও শুভশ্রী র পাশাপাশি সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য এবং ইধিকা পাল। আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে সিনেমাটি আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম জালাল উদ্দীন রুমি।

এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি শেখ মোজাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান তাফহিমুল হাসান, সাংগঠনিক সম্পাদক আবদুল মইন অলীভ, দপ্তর সম্পাদক ইনজামামুল হকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা।

সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, "বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত রাজনীতিবিদদের মধ্যে বেগম খালেদা জিয়া অন্যতম। জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি দলের নেতৃত্ব গ্রহণ করে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার ওপর বিগত ফ্যাসিস্ট সরকার যে ধরনের নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে, তা কোনোভাবেই ভুলে যাওয়ার মতো নয়।"

 

পাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন বলেন, "দেশ ও জাতির স্বার্থে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনোই আপস করেননি। এ কারণেই তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে মানুষের কাছে পরিচিত। আওয়ামী লীগ সরকারের নানা ধরনের নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও তিনি কখনও দেশ ছেড়ে যাননি। বরং দেশের জনগণের কথা চিন্তা করে তাদের পাশেই থেকেছেন। তার রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ জাতি দীর্ঘদিন স্মরণ করবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৮ বছর ধরে বিগত সরকার লুটপাট করেছে: সংস্কৃতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


১৮ বছর ধরে বিগত সরকার লুটপাট করেছে: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী উল্লেখ করেছেন, বিগত সরকার ১৮ বছর ধরে লুটপাট করেছে এবং লাখ লাখ কোটি টাকা পাচার করেছে দেশের বাইরে। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে শিক্ষকদের ২২০০ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট হয়ে গেছে।

শনিবার (১৫ আগস্ট) মাগুরা জেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলি বলেন।

সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, যখন একটি লোকালয়ে আগুন লাগে, তখন দেবালয় রক্ষা পায় না। লোকালয়ে আগুন লাগলে মসজিদ, মন্দির যাই অবস্থায় থাকুক না কেন, সব কিছু ছারখার হয়ে যায়।

তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীরা স্কুল-কলেজে গেলে, সেখানে মাদকদ্রব্য ছড়ালে, আপনার সন্তান মাদকদ্রব্যে আক্রান্ত হতে পারে। এই কারণে, শিক্ষকসহ সকলের গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।

অন্যদিকে, বাংলাদেশে আর স্বৈরাচার-ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ। জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নিতাই রায় চৌধুরী উপস্থিত ছিলেন, এবং প্রধান বক্তা ছিলেন মাগুরা-১ আসনের সদস্য মনোয়ার হোসেন খান।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, এবং সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ মো. আলফাজ উদ্দিন প্রমুখ।

এ সময়, মাগুরা জেলা পরিষদের অর্থায়নে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়, এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মধ্যে বাদ্যযন্ত্র এবং নিজের অনুকূলে বিশেষ বরাদ্দ প্রকল্পের চেক বিতরণ করেন সংস্কৃতিমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%