০৫:২৫ পি.এম
নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে গত দুই মাসে হারিয়ে যাওয়া ৮০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইলগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
রোববার (১ নভেম্বর) সকালে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মোবাইল ফোনগুলো যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এসব মোবাইল উদ্ধার করতে কাজ করেছে।
আরও পড়ুন: পূর্বধলায় গাঁজাসহ আটক ব্যক্তি, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
মোবাইল ফোন ফেরত নিতে আয়োজিত অনুষ্ঠানে অর্ধশতাধিক নারী-পুরুষ, বয়স্ক ব্যক্তি ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পুলিশ সুপার উদ্ধার হওয়া মোবাইলগুলো যাচাই করার পর প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।
দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। জেলা পুলিশের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে তারা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে মোবাইল ফোন মানুষের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। বলা যায়, মোবাইল মানুষের জীবনসঙ্গী। জেলা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় বিভিন্নভাবে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে ফেরত দিতে পেরে আমরা আনন্দিত ও সম্মানিত বোধ করছি।’
তিনি আরও বলেন, ভবিষ্যতে নওগাঁ জেলা পুলিশ হারানো মোবাইল ফোন উদ্ধারে তৎপরতা আরও বৃদ্ধি করবে।
আরও পড়ুন: বাকেরগঞ্জে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবদল ও ছাত্রদল নেতাদের হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন