ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ভোলার গ্যাস দিয়ে দক্ষিণাঞ্চলে পরিকল্পিত শিল্প-কলকারখানা গড়ে তোলা সম্ভব : তথ্যমন্ত্রী


ভোলার গ্যাস দিয়ে দক্ষিণাঞ্চলে পরিকল্পিত শিল্প-কলকারখানা গড়ে তোলা সম্ভব : তথ্যমন্ত্রী

আজ শুক্রবার রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় একটি হোটেলে ‘বরিশাল জেলা সমিতি, ঢাকা’ কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা-২০২৬ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ছবির উৎস : পিআইডি

ভোলার প্রাকৃতিক গ্যাসের ভিত্তিতে দেশের দক্ষিণাঞ্চলে পরিকল্পিতভাবে শিল্প কলকারখানা প্রতিষ্ঠা সম্ভব বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, ‘যেকোনো বড় বিনিয়োগের প্রথম শর্ত জ্বালানি অবকাঠামো ও নিরাপত্তা। দক্ষিণ অঞ্চলে জ্বালানি সম্পদ বিদ্যমান থাকার ফলে এখানে অর্থনৈতিক রূপান্তরের জন্য বিশাল সুযোগ তৈরি হয়েছে।’

আরও পড়ুন: প্রথমবারের মতো শুরু হচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

আজ শুক্রবার রাতে ঢাকায় তেজগাঁওয়ের একটি হোটেলে ‘বরিশাল জেলা সমিতি, ঢাকা’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এমন বক্তব্য রেখেছেন মন্ত্রী।

সমিতির সভাপতি ড. এনায়েত করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এমপি, এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক ও কৌশলগত উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের ভোলায় যে গ্যাস বিদ্যমান, এ গ্যাসকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে নতুন শিল্প কলকারখানা তৈরি করার বিষয়ে গুরুত্ব দেওয়া যেতে পারে। বিনিয়োগকারীরা যে কোনো অঞ্চলে বিনিয়োগ করার আগে মূলত দুটি বিষয় চায়- রাজনৈতিক স্থিতিশীলতা এবং জ্বালানি নিরাপত্তা। যেহেতু দক্ষিণ বাংলায় এই জ্বালানি সম্পত্তি রয়েছে, তাই এটি পরিকল্পিতভাবে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে ব্যবহার করা উচিত।’

মন্ত্রী আরও বলেন, এই ধরনের গুরুত্বপূর্ণ ও কৌশলগত উন্নয়ন বিষয়গুলি কেবল রাজনৈতিক দল বা ক্ষমতাসীনদের এজেন্ডাতে সীমাবদ্ধ থাকতে পারে না। বরিশাল জেলা সমিতির মতো সামাজিক ও নাগরিক সংগঠনগুলোকেও এই দাবিগুলো এবং সম্ভাবনাগুলো নীতি-নির্ধারকদের সামনে জোরালোভাবে উত্থাপন করতে হবে।

আরও পড়ুন: মিরপুরে কিশোর গ্যাংয়ের হোতা তিন ভাই গ্রেফতার

দক্ষিণাঞ্চলের অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয়ে জহির উদ্দিন স্বপন মন্তব্য করেন, পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গাই পর্যন্ত যে উন্নত সড়ক রয়েছে, সেটি কুয়াকাটা পর্যন্ত সম্প্রসারিত করা হয়নি। এই সড়কের সম্প্রসারণ অত্যন্ত জরুরি। অন্যথায়, দক্ষিণাঞ্চলে যানবাহনের এই বিশাল প্রবাহ সড়ক দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি করবে।

পায়রা সমুদ্র বন্দরকে বাংলাদেশের অর্থনীতির জন্য একটি ‘স্ট্র্যাটেজিক অ্যাসেট’ বা কৌশলগত সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পায়রা সমুদ্র বন্দর বাংলাদেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ। চট্টগ্রাম ও মোংলা বন্দর দেশের ক্রমবর্ধমান বাণিজ্যের জন্য যথেষ্ট নয়, তাই পায়রা বন্দরের দ্রুত কার্যকরী ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি, কোনো বড় বিনিয়োগ ছাড়াই নীতি-নির্ধারণী সহায়তার মাধ্যমে কুয়াকাটার পর্যটন মূল্যায়নকে কাজে লাগাতে হবে। যা আগামী ৪-৫ বছরের মধ্যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা সৃষ্টি করবে। এতে বৈশ্বিক সংকটের ফলে তৈরি হওয়া রেমিট্যান্সের ঘাটতি পূরণ হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, সমিতির প্রধান পৃষ্ঠপোষক এ কে এম আজিজুর রহমান খান, সংগঠনের উপদেষ্টা এ কে এম মিজানুর রহমান এফসিএ এবং নোভো কার্গো সার্ভিসের এমডি সৈয়দ মুস্তাফিজুর রহমান, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং বরিশাল জেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে দক্ষিণাঞ্চলে সমাজসেবা, শিক্ষা, শিল্প ও ব্যাংকিং খাতসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে গুণীজন সম্মাননা পদক (মরণোত্তরসহ) প্রদান করা হয়।

আরও পড়ুন: জেলা প্রশাসক মিজ কউসার গাবুরার মেগা প্রকল্প পরিদর্শন করলেন

অনুষ্ঠানটি যৌক্তিকভাবে সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক সোহেল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব পরিবেশ দিবসে ‘গাছ দত্তক’ কর্মসূচি নেত্রকোনায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


বিশ্ব পরিবেশ দিবসে ‘গাছ দত্তক’ কর্মসূচি নেত্রকোনায়

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেত্রকোনায় একটি ব্যতিক্রমী আয়োজনে ‘গাছ দত্তক’ কর্মসূচি পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার বিকেলে শহরের কালিবাড়ি বটগাছ তলায় ‘গাছ দত্তক’ কর্মসূচিতে শপথ বাক্য পাঠ করানোর মাধ্যমে গাছ উপহার দেয়া হয়েছে।

বারসিকের সহযোগিতায় গ্রীন কোয়ালিশনের আয়োজনে ‘আমার গাছ, আমার দায়িত্ব’ স্লোগানে শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের মানুষ অংশগ্রহণ করে। তারা গাছের চুক্তিপত্রে স্বাক্ষর করে আয়োজকদের কাছ থেকে গাছটি গ্রহণ করেন।

এর আগে ‘একজন এক গাছ সবুজ হবে চারপাশ’, ‘আসুন একটি গাছের দায়িত্ব নেই, পরিবেশ রক্ষায় সক্রিয় হই’ এমন নানা স্লোগানে প্লেকার্ড প্রদর্শন করা হয়। এতে নতুন প্রজন্মসহ শিশুদেরকে সচেতন করতে পরিবেশের প্রতি দায়বদ্ধতা বাড়াতে সম্পৃক্ত করা হয়েছে।

কর্মসূচিতে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। গাছকে কীভাবে লালন-পালন করতে হবে, এই বিষয়ে শপথ বাক্য পাঠ করান বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী পরিবেশবিদ মো. অহিদুর রহমান।

এমন একটি ব্যতিক্রমী আয়োজনে অংশ নিয়ে এবং গাছ নিয়ে আনন্দিত হয়েছে শিশু, তরুণ এবং বৃদ্ধরা। তারা信 এক ধরনের আয়োজনে পরিবেশের গুরুত্ব বুঝবে বলেও তাদের ধারণা।

দিবসটির গুরুত্ব এবং চারপাশের বিপর্যস্ত পরিবেশ নিয়ে বক্তব্য রাখেন গ্রীন কোয়ালিশনের সহ-সভাপতি ও শিক্ষা সংস্কৃতি পরিবেশ, বৈচিত্র্য রক্ষা কমিটির সম্পাদক সাংবাদিক আলপনা বেগম, পরিবেশ কর্মী শংকর ম্রং, গ্রীন কোয়ালিশনের সমন্বয়কারী অনাবিলা সরকার, তাজিম রহমান, সবুজ সংহতির তানভীর হায়াত খান, মীর্জা হৃদয় সাগর প্রমুখ।

বক্তাগণ বলেন, গাছের লালন-পালনও শিশুদের মতো করতেই হয়। কারণ গাছ শুধুমাত্র অক্সিজেন দেয় না, এই গাছ ফল দেয় এবং কাঠ দেয়। এক কথায় বললে, গাছের বিকল্প নেই। তাই গাছকে বাঁচাতে হলে এমন ব্যতিক্রমী উদ্যোগ ধরে রাখতে হবে। চুক্তি করে স্বাক্ষর দিয়ে গাছ নেয়ার অর্থই হলো গাছটিকে লালন-পালন করা বাধ্যতামূলক হয়ে গেল। এতে করে দায়ও থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
নোয়াখালী সদর উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। 
 
আজ শুক্রবার (৫ জুন) বিকেল চারটার দিকে উপজেলার বাঁধেরহাট বাজারে ওই কর্মসূচি পালন করা হয়। মিছিলকালে বাজার এলাকায় পুলিশের কয়েকজন সদস্য উপস্থিত থাকলেও তারা সংখ্যায় বেশি হওয়ায় মিছিলকারীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠনটির স্থানীয় নোয়ান্নই ইউনিয়নের সাবেক সভাপতি আশরাফুল করিম ওরফে বাবুর নেতৃত্বে বিকেল চারটার দিকে সংগঠনটির হাজারো নেতাকর্মী বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তারা এ সময় সংক্ষিপ্ত একটি সমাবেশ করে। মিছিলকারীরা এ সময় মব সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। এর আগে দুপুর থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাজার খানেজ নেতাকর্মী দুপুরে বাঁধেরহাট বাজার এলাকায় জড়ো হন। 
 
নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের কথা স্বীকার করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুর রহমান। তিনি বলেন, মিছিলের খবর পেয়ে তারা আগেই বাঁধেরহাট বাজারে পুলিশ মোতায়েন করেছেন। এ কারণে যখন বিক্ষোভ করার কথা, তখন তারা করতে পারেনি। পরে তারা বিকেলে বাজারের বাহিরে মিছিল করেছে। মিছিলকারীদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১১:৩১ পি.এম


টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

কক্সবাজারের টেকনাফে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলের দিকে শতাধিক সমর্থকের অংশগ্রহণে এই আয়োজনটি ঘিরে পুরো এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

দুপুর ২টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এই কর্মসূচির সূচনা হয়। আর্জেন্টিনার পতাকা, জার্সি ও নানা সাজসজ্জায় সজ্জিত মোটরসাইকেল নিয়ে সমর্থকরা সক্রিয়ভাবে শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রাটি টেকনাফ স্থলবন্দর এলাকা থেকে শুরু করে মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে স্লোগান, করতালি এবং উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে এলাকা।

পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কক্সবাজারের জনপ্রিয় শিল্পী ইফতি ও তার সংগীত দল গান পরিবেশন করেন। এতে উপস্থিত দর্শক ও ফুটবলপ্রেমীরা আনন্দঘন সময় কাটান।

আয়োজক প্রতিনিধি হেলাল উদ্দিন জানান, তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ইতিবাচক বিনোদন চর্চাকে উৎসাহিত করতেই এই আয়োজন করা হয়েছে। খেলাধুলা ও সংস্কৃতির সমন্বয়ে এমন উদ্যোগ সামাজিক বন্ধনকে আরো শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

স্থানীয়দের মতে, ফুটবলকে ঘিরে এই ধরনের আয়োজন টেকনাফে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রি ট্রান্সফারে টটেনহ্যামে রবার্টসন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১১:৩৪ পি.এম


ফ্রি ট্রান্সফারে টটেনহ্যামে রবার্টসন

ফ্রি ট্রান্সফারে টটেনহ্যামে যোগ দিলেন স্কটল্যান্ড ফুটবল দলের অধিনায়ক অ্যান্ডি রবার্টসন।

লিভারপুলের সঙ্গে এই গ্রীষ্মে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে তার। ৩২ বছর বয়সি এই ফুটবলার আগেই ঘোষণা দিয়েছেন যে গ্রীষ্মে তার চুক্তির মেয়াদ শেষ হলে লিভারপুল ছাড়বেন।

লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ ৩০ জুন পর্যন্ত। ১ জুলাই থেকে তিনি আনুষ্ঠানিকভাবে টটেনহ্যামের খেলোয়াড় হয়ে যাবেন।

টটেনহ্যাম অনেক আগেই রবার্টসনকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিল। তখন দলটির কোচ ছিলেন থমাস ফ্রাঙ্ক। বর্তমানে দলটির কোচ রবার্তো ডি জারবি। তিনি রবার্টসনের প্রশংসায় পঞ্চমুখ।

জারবি বলেন, ‘অ্যান্ডি এমন এক খেলোয়াড়, আমি যার বহু বছর ধরে প্রশংসা করি। সে আমাদের দলে অসাধারণ কারিগরি দক্ষতা, অভিজ্ঞতা, নেতৃত্ব ও জয়ের মানসিকতা নিয়ে আসবে। দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে সফল হওয়ার প্রমাণ দিয়েছে। মাঠে এবং মাঠের বাইরে, দুই জায়গাতেই সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসাবে কাজ করতে পারে।’

রবার্টসন ২০১৭ সালে হুল সিটি থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে ৩৭৮টি ম্যাচ খেলেছেন। তিনি দুটি প্রিমিয়ার লিগ শিরোপা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। এছাড়া তিনি দুইবার কারাবো কাপ ও এফএ কাপ জয় করেছেন। স্কটল্যান্ডের হয়ে তিনি ৯২টি ম্যাচ খেলেছেন। এই বিশ্বকাপেও স্কটল্যান্ড তার নেতৃত্বেই খেলবে।

টটেনহ্যামের স্পোর্টিং ডিরেক্টর জন লেঞ্জ বলেন, ‘ওর গুণমান, ব্যক্তিত্ব এবং নেতৃত্বের ক্ষমতা পুরো ক্যারিয়ারজুড়েই স্পষ্ট ছিল। সে নিয়মিতভাবে বড় বড় শিরোপার জন্য লড়েছে ও জিতেছে। অ্যান্ডির পেশাদারিত্ব ও নিষ্ঠা আমাদের স্কোয়াডের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্লাবে আবার সাফল্য ফিরিয়ে আনার যে লক্ষ্য ও দৃঢ়সংকল্প আমাদের রয়েছে, সে সেটির সঙ্গে সম্পূর্ণভাবে একমত।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%