০২:৫৬ পি.এম
ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ আগামী বছরের ১৮ এপ্রিল এবং ২ মে অনুষ্ঠিত হবে।
দেশটির নির্বাহী বিভাগের একটি সূত্র মঙ্গলবার নিশ্চিত করেছে এই তথ্য। এর ফলে, স্থানীয় গণমাধ্যমের প্রকাশিত খবরের সত্যতা নিশ্চিত করা হলো।
সূত্রটি জানায়, বুধবার প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেবেন। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
অভিবাসনবিরোধী ন্যাশনাল র্যালি (আরএন) পার্টি বিশ্বাস করে, আগামী বছরের নির্বাচন হচ্ছে তাদের জন্য ক্ষমতায় যাওয়ার বড় সুযোগ।
বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, ২০২৭ সালের নির্বাচনের প্রথম দফার ভোটে কট্টর ডানপন্থিদের এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। তবে, দলটির প্রার্থী কে হবেন, তা এখনো স্পষ্ট নয়।
মেরিন লি পেন আগামী বছর চতুর্থবারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তিনি ২০১২ সালের নির্বাচনে তৃতীয় হন। পরে, তিনি দুইবার বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর বিরুদ্ধে দ্বিতীয় দফার রানঅফ নির্বাচনে অংশগ্রহণ করেন। বর্তমানে মাখোঁ তার দ্বিতীয় ও শেষ মেয়াদে দায়িত্ব পালন করছেন।
আগামী ৭ জুলাই, আপিল আদালত যদি ইউরোপীয় পার্লামেন্টে ভুয়া চাকরির অভিযোগে লি পেনকে সরকারি পদে নিষিদ্ধ না করে, তাহলে ইউরোপীয় ইউনিয়নবিরোধী অবস্থানের জন্য পরিচিত ন্যাশনাল র্যালির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন লি পেন।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
ফ্রান্সের সংবিধান অনুযায়ী, মাখোঁর বর্তমান পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার ২০ থেকে ৩৫ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন