০১:৫৮ পি.এম
বাংলাদেশ সেনাবাহিনী চট্টগ্রামের ফৌজদারহাট ও হালিশহর উপকূলীয় এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে পাঁচ দিনব্যাপী বিমানবিধ্বংসী ফায়ারিং অনুশীলন পরিচালনা করবে। ফায়ারিং চলাকালীন সময়ে নির্ধারিত বিপজ্জনক এলাকা এড়িয়ে নৌযান চলাচলের জন্য সতর্কতা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
এই তথ্য সোমবার (৫ অক্টোবর) বিআইডব্লিউটিএর নৌ-পথ শাখা থেকে প্রকাশিত নৌ-সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ সেনাবাহিনীর স্কুল অব আর্মি এয়ার ডিফেন্সের পরিচালনায় ওবিসি (এডি)-৪০-এর প্রশিক্ষণার্থীরা আগামী ১৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত ফৌজদারহাট এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে বিমান বিধ্বংসী ফায়ারিং অনুশীলন করবেন।
আরও পড়ুন: আজ রাত ৮টায় বন্ধ হচ্ছে দোকানপাট ও শপিং মল
বিআইডব্লিউটিএ জানায়, ফায়ারিংয়ের জন্য নির্ধারিত বিপজ্জনক এলাকা চট্টগ্রামের সীতাকুণ্ড, পাহাড়তলী, আকবর শাহ ও হালিশহর থানার অন্তর্গত। ফায়ারিং এলাকার ব্যাপ্তি সমুদ্রের আকাশ বরাবর উত্তর ও দক্ষিণ সীমানা অনুযায়ী ১২ হাজার গজ বা ৬ দশমিক ৮ মাইল। বিপজ্জনক এলাকা সমুদ্রপৃষ্ঠ থেকে ২২ হাজার ফুট উচ্চতা পর্যন্ত বিস্তৃত।
ফায়ারিং চলাকালে ওই নৌ-পথে চলাচলকারী সব নৌযানকে নির্ধারিত ফায়ারিং রেঞ্জ ও পার্শ্ববর্তী বিপজ্জনক এলাকা এড়িয়ে চলার জন্য বিআইডব্লিউটিএ অনুরোধ করেছে। একই সঙ্গে কর্তৃপক্ষের পাইলট নিয়ে অধিকতর সতর্কতার সঙ্গে নৌযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নির্ধারিত ড্রাফট নিয়ে কর্তৃপক্ষের পাইলটসহ বিশেষ সতর্কতার সঙ্গে নৌযান পরিচালনা করতে হবে। দক্ষ নাবিক বা ড্রাইভার দ্বারা নৌযান পরিচালনার বিষয়েও সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন: রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এসএএফএনের অনারারি সিনিয়র ফেলো নিযুক্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন