০৪:১৬ পি.এম
এক নারী যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে। এই ঘটনার কারণে ফ্লাইটটি জরুরি অবতরণ করে ওমানের মাসকট আন্তর্জাতিক বিমানবন্দরে। পরে বিমানবন্দরের চিকিৎসক ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন।
বুধবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে উড্ডয়ন করার পর ছানোয়ারা বেগম (৫৫) নামে এক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বিবেচনায় ফ্লাইটটি মাসকট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
আরও পড়ুন: পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে ইনকিলাব মঞ্চের পথসভা
পরে ওই যাত্রীকে বিমানবন্দরের চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মৃত যাত্রীর মরদেহ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বিজি-১৩৬ ফ্লাইটটি মাসকট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আবারও যাত্রা করে।
তবে ওই নারী যাত্রী অসুস্থ হওয়ার কারণ বা তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: রংপুরে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে এমপি বেলালের গুরুত্বারোপ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন