মামুন বিল্লাহ (কালিগঞ্জ) সাতক্ষীরা
মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:০২ পি.এম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে, ৮নম্বর ভাড়া শিমলা ইউনিয়নের চেয়ারম্যান পদে পরিবর্তনের হাওয়া নিয়ে প্রার্থী হিসেবে লড়ছেন এলাকার জনপ্রিয় মুখ মোঃ মাহবুবর রহমান মালেক। ইতিপূর্বে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে ছায়ার মতো পাশে থেকেছেন এবং যেকোনো অন্যায় ও অনিয়ম ও মাদকের বিরুদ্ধে সবসময় আপসহীন ভূমিকা পালন করেছেন।
নির্বাচনী মাঠে প্রচারণায় নেমে এলাকার সাধারণ ভোটারদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, বিগত দিনে যেমন সাধারণ মানুষ হিসেবে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তিনি কখনো কোনো সাধারণ মানুষের বিন্দুমাত্র ক্ষতি করেননি। সে কারণে সততা ও নিষ্ঠার সাথে জনসেবা করার জন্য এলাকাবাসী এবার তাঁকে আরও বড় পরিসরে ইউনিয়নের সেবা করার সুযোগ দিতে প্রস্তুত।
জনগণের এই ভালোবাসাকে পুঁজি করে মোঃমাহবুবর ইসলাম মালেক বিজয়ী হলে ৫ নম্বর ভাড়া শিমলা ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত মাদক মুক্ত, এবং মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করেছেন। তাঁর নির্বাচনী ইশতেহারে গুরুত্ব পেয়েছে
যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার মান উন্নয়ন এবং মাঠের সংকট দূর করার পাশাপাশি যুবসমাজকে বিভিন্নমুখী কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা।তারই ধারাবাহিকতায় তিনি বিভিন্ন এলাকার মাঠে যেয়ে যুব সমাজের হাতে ফুটবল তুলে দেন ও ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করে রাস্তাঘাট নির্মাণ ও ইট রাস্তা সংস্কার করেন ।
ইউনিয়নের দীর্ঘদিনের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত জলবদ্ধতা দূরীকরণে স্থায়ী ও কার্যকরী ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তাঘাট সংস্কারের দ্রুত পদক্ষেপ গ্রহণ করা।
সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া দুর্নীতি কঠোরহস্তে রুখে দেওয়া,ধরাসিমলা ইউনিয়নকে মাদকমুক্ত করা এবং সরকারি প্রতিটি বরাদ্দে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা।
এলাকার প্রবীণ মুরুব্বি, সচেতন যুবক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে নিয়মিত উন্মুক্ত মিটিংয়ের মাধ্যমে যাচাই-বাছাই করে প্রকৃত ও অসহায় গরিব মানুষের মাঝে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা ভাতার কার্ড বিতরণ করা।
দলীয় প্রীতি বা স্বজনপ্রীতি এড়িয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে ইউনিয়নবাসীর দ্বারে দ্বারে ন্যায়বিচার পৌঁছে দেওয়া।
এলাকার অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়নে এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে মোঃ মাহবুবর রহমান মালেকের দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগনের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থনা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজকের তারিখ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩, ৩ রবিউস সানি ১৪৪৮।
ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের নামাজের সময়সূচি নিম্নরূপ উল্লেখ করা হলো—
জোহরের সময় শুরু হবে দুপুর ১১টা ৫৭ মিনিটে।
আসরের সময় শুরু হবে ৪টা ১৯ মিনিটে।
মাগরিবের সময় ৬টা ৬ মিনিটে।
এশার সময় শুরু হবে ৭টা ২০ মিনিটে।
আগামীকাল ফজর শুরু ৪টা ৩২ মিনিটে
আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ৬ মিনিটে হবে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ৪৪ মিনিটে হবে।
সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২৭ হাজার টাকা জরিমানা আরোপ করেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সিরাজদিখান বাজারে এই অভিযানটি পরিচালিত হয়।
অভিযানের সময় তালুকদার ফুডস বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট, কেক ও পাউরুটি সহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। এছাড়া, এসব খাদ্যপণ্যের মোড়কে উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হয়নি। এই ঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজার আল আমিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, রাম কৃষ্ণ ভান্ডারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক রাম কৃষ্ণ দাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মাহিয়া ফাতিহা ফল স্টোরে ফলের মূল্যতালিকা প্রদর্শন না করায় মালিক সিজান মাহমুদকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ অভিযানে নেতৃত্ব দেন। এই অভিযানে কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক এবং সিরাজদিখান থানার পুলিশ একটি দল সহযোগিতা করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের কালিয়াকৈর এলাকায় মাদক সেবনের অভিযোগে নারীসহ আটজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ফখরুল হোসাইন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ (২৯), হাফিজুর রহমান (২৭), আজাদ হোসেন (২৯), মারুফ আহমেদ (৩৩), সজিব মিয়া (২৫), খাইরুল ইসলাম (২৬), উজ্জল হোসেন (৪৫) এবং ফারজানা আক্তার (২১)। দণ্ডাদেশের পর তাদের কারাগারে স্থানান্তরিত করা হয়।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার চন্দ্রা, মোল্লাপাড়া ও মণ্ডলপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কালিয়াকৈর থানা পুলিশ। এই অভিযানের সময় মাদক সেবনের অভিযোগে নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে পাঁচজনকে ১৫ দিনের এবং তিনজনকে এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, মাদক সেবনের দায়ে নারীসহ আটজনকে ভ্রাম্যমাণ আদালত সাজা দিয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরবের ক্লাব আল নাসর নতুন ইতিহাস সৃষ্টি করেছে, ৮৭ বছর ধরে অক্ষুণ্ন থাকা রিভার প্লেটের রেকর্ড ভেঙে। ক্রিশ্চিয়ানো রোনালদোর দলের পক্ষ থেকে ঘরোয়া লিগে টানা ৯৪ ম্যাচে গোল করার কীর্তি গড়া হয়েছে।
আল নাসরের জন্য এই রেকর্ড ভাঙতে প্রায় তিন বছর সময় লেগেছে। ২০২৩ সালের ৮ ডিসেম্বর আল-রিয়াদের বিপক্ষে ৪-১ গোলের জয় দিয়ে শুরু হয় তাদের টানা গোলের এই যাত্রা। এরপর সৌদি প্রো লিগের প্রতিটি ম্যাচেই অন্তত একবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে দলটি।
গত ৯ সেপ্টেম্বর আবহার বিপক্ষে ২-১ গোলের জয়ে রোনালদোর করা গোলের মাধ্যমে ৯৩ ম্যাচের পুরোনো রেকর্ডে ভাগ বসায় আল নাসর। এরপর আল খালিজের বিপক্ষে পরের ম্যাচেই আসে ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণ।
আল খালিজের বিরুদ্ধে আল নাসরের হয়ে গোল করেন আবদুল্লাহ আল-হামদান। তার গোলেই টানা ৯৪ লিগ ম্যাচে গোল করার কীর্তি গড়ে দলটি। এই সঙ্গে পতন ঘটে ১৯৩০-এর দশক থেকে টিকে থাকা আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের রেকর্ডের।
১৯৩৬ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত টানা ৯৩টি ঘরোয়া লিগ ম্যাচে গোল করেছিল রিভার প্লেট। সেই বিখ্যাত দল ‘লা মাকিনা’র হয়ে খেলেছিলেন কিংবদন্তি ফুটবলাররা, যেমন হোসে ম্যানুয়েল মোরেনো ও অ্যাডলফো পেদেরনেরা। ওই ৯৩ ম্যাচে রিভার প্লেটের গোলসংখ্যা ছিল ৩০১।
৮৭ বছর পর সেই কীর্তিতে ছেদ টানল আল নাসর। রেকর্ড গড়ার এই অভিযানে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ২০২৩ সালে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই আল নাসরের আক্রমণভাগের অন্যতম প্রধান শক্তি তিনি। রেকর্ড স্পর্শ করার ম্যাচে আবহার বিপক্ষে গোল করে নতুন ইতিহাসের দরজাও খুলে দিয়েছিলেন পর্তুগিজ এই তারকা।
তবে রিভার প্লেটের আরও একটি কীর্তি এখনো অক্ষত রয়েছে। শুধু লিগ নয়, সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯৬ ম্যাচে গোল করেছিল আর্জেন্টাইন ক্লাবটি। এর মধ্যে ছিল ৯৩টি লিগ ম্যাচের পাশাপাশি পেনিয়ারোলের বিপক্ষে দুটি এবং রোজারিও সেন্ট্রালের বিপক্ষে একটি কাপ ম্যাচ।
সেই রেকর্ড আপাতত অক্ষত থাকলেও ঘরোয়া লিগে নতুন ইতিহাস লিখেছে আল নাসর। ৮৭ বছর ধরে রিভার প্লেটের দখলে থাকা রেকর্ড এখন ক্রিশ্চিয়ানো রোনালদোদের সৌদি ক্লাবটির।
তালাশ বিডি/মিডিয়া লিঃ