ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ফুলবাড়ীর খাড়িবাড়ী বাজারে ক্যাশলেস ব্যাংকিং পয়েন্টের বর্ণাঢ্য উদ্বোধন


ফুলবাড়ীর খাড়িবাড়ী বাজারে ক্যাশলেস ব্যাংকিং পয়েন্টের বর্ণাঢ্য উদ্বোধন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ী বাজারে পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস ব্যাংকিং পয়েন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সরকারের সারাদেশে ক্যাশলেস ব্যাংকিং বাস্তবায়নের যে মহতি উদ্যোগ নেওয়া হয়েছে, তার অংশ হিসেবে এই ক্যাশলেস ব্যাংকিং পয়েন্টের উদ্বোধন করা হয়। এটি 'এক দেশ, এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর' স্লোগানকে সামনে রেখে করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে খড়িবাড়ী বাজারে অনুষ্ঠানের মাধ্যমে এই পয়েন্টের উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক দিলারা আকতার। উদ্বোধন অনুষ্ঠানের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী শাখার ব্যবস্থাপক সফিকুল ইসলাম।

আরও পড়ুন: চট্টগ্রামে অপহরণ ও ডাকাতির মামলায় পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৩ মোটরসাইকেল

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও দিলারা আকতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসির রংপুর জোনের এডিসি হুমায়ুন কবীর এবং কুড়িগ্রাম শাখা ব্যবস্থাপক আলমগীর কবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুলবাড়ী শাখার সিনিয়র অফিসার কমলেন্দু রায়।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী খড়িবাড়ী বাজার প্রদর্শন করে। র‌্যালীতে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস ব্যাংকিংয়ের সঙ্গে জড়িত শতশত গ্রাহক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ক্যাশলেস ব্যাংকিংয়ের জন্য বিনামূল্যে গ্রাহকদের হিসাব নং খুলে দেয়া হবে। তারা বিনামূল্যে ডেবিট কার্ডও পাবেন। গ্রাহকরা টাকা নন-নহদ জমা দিতে পারবেন। বাংলা কিউআর-এর মাধ্যমে পেমেন্ট, ফান্ড ট্রান্সফার, বিদ্যুৎ, পানি বিল প্রদানসহ মোবাইল রিচার্জ করা সহজ হবে। এই ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেনে দেশের টাকা নিজ দেশে থাকবে।

আরও পড়ুন: টেকনাফে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষতিগ্রস্থ গাইবান্ধা শহর রক্ষা বাঁধ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৪ এম


ক্ষতিগ্রস্থ গাইবান্ধা শহর রক্ষা বাঁধ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ঘাঘট নদীর অব্যাহত ভাঙনের ফলে গাইবান্ধা শহর রক্ষা বাঁধের একটি অংশ বর্তমানে চরম ঝুঁকিতে পড়েছে। স্থানীয়দের মতে, নদীর সঙ্গে বাঁধের দূরত্ব এখন মাত্র দুই থেকে আড়াই ফুটের মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে শহরের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরী হয়েছে। ফলে এলাকার মানুষ দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঝুঁকিপূর্ণ বাঁধের এলাকা সরেজমিনে পরিদর্শন করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ মুফিকুর রহমান, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ, জেলা প্রশাসনের নাজির মোঃ আশরাফুজ্জামান নাহিদ, এবং পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এবং পরিদর্শনকালে জেলা প্রশাসক ঝুঁকিপূর্ণ বাঁধের বর্তমান অবস্থা সম্পর্কে পর্যবেক্ষণ করেন এবং স্থানীয়দের কাছ থেকে নদীভাঙনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। এছাড়া তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, প্রতিবছর বর্ষা মৌসুমে ঘাঘট নদীর ভাঙনের ফলে শহররক্ষা বাঁধটি অভূতপূর্ব হুমকির মুখে পড়ে। যদি দ্রুত স্থায়ী নদীশাসন প্রকল্প বাস্তবায়ন না করা হয় এবং ঝুঁকিপূর্ণ অংশে টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা না যায়, তাহলে ভবিষ্যতে বড় ধরনের দুর্যোগ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘোড়াঘাটে দিনব্যাপী সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৯ এম


ঘোড়াঘাটে দিনব্যাপী সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, জনসাধারণকে হয়রানিসহ বিভিন্নভাবে তাদের আর্থীকভাবে ক্ষতিগ্রস্থ্য করার বিষয়ক জনসেচতনা নিয়ে দিনব্যাপি একটি আলোচনা সভার আয়োজন করা হয়। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সেক্রেটারী শাহ আলম এবং সাংবাদিক আব্দুল লতিফসহ অন্যান্য বক্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ইসরাইলপন্থি মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম

এখন আমার মরার সময় নয় বলার কয়েক ঘণ্টা পরই মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৩ এম


এখন আমার মরার সময় নয় বলার কয়েক ঘণ্টা পরই মৃত্যু

প্রেসিডেন্ট ট্রাম্পের একনিষ্ঠ মিত্র এবং বিশ্বজুড়ে মার্কিন সামরিক অভিযানের দীর্ঘদিনের সমর্থক, সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহাম শনিবার গভীর রাতে হঠাৎ মারা যান। তার মৃত্যু শনিবার ঘটে, ফলে ইউক্রেন ও ইসরাইলের মতো দেশগুলো কংগ্রেসে একজন একনিষ্ঠ সমর্থক ও ট্রাম্পের কানে কথা বলার মতো একজন গুরুত্বপূর্ণ কণ্ঠস্বরকে হারালো।

এদিকে, এর মাত্র কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে গ্রাহাম জানান, "এখনই আমি মরতে পারি না। এখনও আমার অনেক কাজ বাকি।"

অ্যাক্সিওসের প্রতিবেদনে জানা গেছে, জীবনের শেষ কয়েক সপ্তাহে গ্রাহাম সৌদি আরব ও ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার একটি উচ্চাভিলাষী কূটনৈতিক উদ্যোগ নিয়ে সক্রিয়ভাবে কাজ করছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপে গ্রাহাম সম্প্রতি ইউক্রেন সফরের বিষয়ে তাকে অবহিত করেন। সফরকালে তিনি একটি সামরিক ড্রোন উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি বিল সিনেটে পাস করানোর পরিকল্পনা নিয়েও আলোচনা করেন।

ট্রাম্প পরে সাংবাদিকদের বলেন, ফোনালাপে গ্রাহামকে কিছুটা ক্লান্ত শোনালেও তিনি স্বাভাবিক ছিলেন। তাদের মধ্যে কংগ্রেসে ভোটার পরিচয় যাচাই সংক্রান্ত সেফ অ্যাক্ট এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়۔

অন্যদিকে, গ্রাহামের ঘনিষ্ঠ একজন ব্যক্তির সঙ্গে আরেকটি ফোনালাপে তিনি নিজের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ উড়িয়ে দেন। তিনি জানান, রোববার নির্ধারিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে অংশ নিয়ে চিকিৎসকের কাছে যাবেন।

অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, শেষ ফোনালাপে গ্রাহাম বলেন, "এখনই আমি মরতে পারি না। এখনও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়টি শেষ করতে হবে, ইরান ইস্যু সমাধান করতে হবে এবং ইসরাইল-সৌদি সম্পর্ক স্বাভাবিক করার কাজও বাকি।"

তার মৃত্যুর পর, ডোনাল্ড ট্রাম্প আগামী শনিবার পর্যন্ত সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন। এদিকে, সাউথ ক্যারোলাইনার গভর্নর হেনরি ম্যাকমাস্টার গ্রাহামের অবশিষ্ট মেয়াদের জন্য তার বোন ডারলিন গ্রাহাম নরডোনকে সিনেটর হিসেবে নিয়োগ দিয়েছেন।

সূত্র: অ্যাক্সিওস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিরিরবন্দরে দুই মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৬ এম


চিরিরবন্দরে দুই মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড

দিনাজপুরের চিরিরবন্দরে একটি মাদকবিরোধী অভিযানে ২ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

গত ১৩ জুলাই সোমবার বিকাল ৪টা নাগাদ চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলী বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। পুলিশ এসময় সেলুন দোকানের ভিতরে টাপেন্ডাডল ট্যাবলেট সেবনের সময় আটক করে মোঃ আলমগীর হোসেন (৩২), যিনি দিনাজপুরের কোতয়ালী থানার মুরাদপুর গ্রামের বাসিন্দা এবং মোঃ হাসান (২৩), যিনি শালকী গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা ঘটনাস্থলে ধৃতদেরকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী জানিয়েছেন, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%