০৬:১১ পি.এম
ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মানের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দু প্রেম কিংবা অভিনয় নয়, বরং তাঁর বয়স। গুগলে নিজের নামে থাকা প্রোফাইলে ৩৩ বছর বয়স উল্লেখ করা দেখে বিস্ময় প্রকাশ করেছেন অভিনেত্রী। পাশাপাশি, অনলাইনে থাকা এই ভুল তথ্য কীভাবে সংশোধন করা যায়, সে বিষয়ে ভক্তদের কাছে পরামর্শও চেয়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে সাদিয়া বিষয়টি সামনে আনেন। সেখানে গুগলে তাঁর নামে তৈরি প্রোফাইলের একটি স্ক্রিনশট প্রকাশ করেন, যেখানে তাঁর বয়স ৩৩ বছর দেখানো হয়েছে।
এ বিষয়ে মজার ছলে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, যিনি গুগলে এই প্রোফাইলটি তৈরি করেছেন, তাঁর সঙ্গে হয়তো একপক্ষীয় শত্রুতা রয়েছে। এমনকি তিনি রসিকতা করে বলেন, ওই ব্যক্তির সঙ্গে তাঁর জন্মের ছয় বছর আগে দেখা হয়ে থাকতে পারে।
আরও পড়ুন: ‘এসব করে আপনারা আমাকে স্যরি বলাবেন?’
সাদিয়া জানান, তিনি কখনোই নিজের জন্মসাল ও বয়স নিয়ে লুকোচুরি করেননি। চলতি বছরের ১৭ মার্চ জন্মদিনের পোস্টে তিনি ২৭ বছরে পা দেওয়ার কথা উল্লেখ করেছিলেন।
তবে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও শিক্ষাগত সনদ অনুযায়ী, তাঁর বয়স এখন ২৬ বছর। বয়সকে সুন্দর বিষয় হিসেবে উল্লেখ করে তিনি জানান, নিজের বয়স নিয়ে তিনি স্বচ্ছন্দ এবং গর্বিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন