ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ


বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মন্তব্য করেছেন যে, বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তোলা প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, অভিবাসন শুধুমাত্র বিদেশ থেকে পাঠানো অর্থের বিষয় নয়। এর সঙ্গে যুক্ত রয়েছে আমাদের মানুষের অধিকার, মর্যাদা এবং নিরাপত্তা। এই রেমিট্যান্সের পেছনে রয়েছে সাধারণ নাগরিকদের কষ্ট ও সীমাহীন দুঃখ-দুর্দশা।

আজ রাজধানীর ওয়েস্টিন, ঢাকা হোটেলে ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘অভিবাসন, অধিকার ও উন্নয়ন বিষয়ক ককাসের উদ্বোধন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: সংসদ ভবন এলাকায় ৯ নভেম্বর থেকে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

অনুষ্ঠানে সংসদীয় ককাসের সভাপতি এবিএম মোশাররফ হোসেন এবং ককাস সচিবালয়ের সভাপতি সৈয়দ সাইফুল হক স্বাগত বক্তব্য দেন। উদ্বোধনী বক্তব্য রাখেন সংসদীয় ককাসের মহাসচিব এমপি মাহমুদা হাবিবা।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের দুঃখ-কষ্ট লাঘবের জন্য আমাদের সচেতন হতে হবে। নারী শ্রমিকরা অভিবাসন গন্তব্যে অবর্ণনীয় কষ্টের শিকার হন। আমাদের প্রচলিত আইনের প্রয়োগের মাধ্যমে অভিবাসন নীতিমালা বাস্তবায়ন করতে হবে এবং অভিবাসন গন্তব্য দেশগুলোর সঙ্গে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে আলোচনা করতে হবে।

স্পিকার আরও বলেন, বিগত স্বৈরাচারী সরকারের শাসনামলে বিদেশে কর্মী প্রেরণে অতিরিক্ত অর্থ ব্যয় হয়েছে।

আরও পড়ুন: ইনানীতে ৯ দিন ধরে জ্বলছে নলকূপের আগুন, বাপেক্স ১৫ দিন পর্যবেক্ষণ করবে

শ্রমিক প্রেরণে অব্যবস্থাপনা এবং দালালদের দৌরাত্ম্যের কারণে বিগত বছরগুলোতে উল্লেখযোগ্য পরিমাণে প্রবাসী কর্মী প্রেরণ বন্ধ রয়েছে। তিনি উল্লেখ করেন, এই সর্বদলীয় ককাসের মাধ্যমে সংসদ সদস্যগণ বিদেশে কর্মী প্রেরণে সহায়তা এবং মাঠপর্যায়ে অভিবাসন আইনের সঠিক বাস্তবায়ন তদারকি করবেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স আমাদের অর্থনীতির চালিকাশক্তি। তিনি জানান, প্রবাসী শ্রমিকরা অভিবাসন গন্তব্যে দীর্ঘমেয়াদে নিপীড়ন ও শোষণের শিকার হয়ে আসছেন। তিনি বলেন, কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে অভিবাসী শ্রমিকদের অধিকার সংরক্ষণে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. তৌফিকুর রহমান, উইটনেস ফাউন্ডেশনের সভাপতি শিপা হাফিজা, আইএলও’র জাতীয় কর্মসূচি ব্যবস্থাপক রাহনুমা সালাম খান, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার শাহরিন মুনির এবং উইনরক ইন্টারন্যাশনালের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ দিপ্তা রক্ষিত প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন।

প্যানেল আলোচকগণ প্রবাসীদের নিরাপদ অভিবাসন, মনোসামাজিক ও আর্থসামাজিক সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, মানবপাচার বন্ধে সরকারের অভিবাসন নীতির প্রয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত পরিকল্পনার মাধ্যমে কাজ করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন: শ্রমিক নেতাদের উস্কানিতে সাভার-আশুলিয়ায় বিশৃঙ্খল পরিবেশের অভিযোগ সাধারণ শ্রমিকদের

অনুষ্ঠানে ককাসের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, অভিবাসন বিশ্লেষক ও আলোচকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ টস হেরে ফিল্ডিংয়ে, ওয়েস্ট ইন্ডিজের আমন্ত্রণে সিরিজের শেষ টেস্ট শুরু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৪ এম


বাংলাদেশ টস হেরে ফিল্ডিংয়ে, ওয়েস্ট ইন্ডিজের আমন্ত্রণে সিরিজের শেষ টেস্ট শুরু

বাংলাদেশ টসের ভাগ্যকে পাশে না পাওয়ার কারণে হোয়াইটওয়াশ এড়ানোর চেষ্টা করছে। ওয়েস্ট ইন্ডিজ টসে জয়লাভ করে শান্ত-মিরাজদের ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছে।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শুরু হচ্ছে।

বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন দেখা গেছে। মাথায় আঘাত পেয়ে ছিটকে যাওয়া মুমিনুল হকের পরিবর্তে একাদশে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

এছাড়া বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে বাদ দিয়ে দলে নেওয়া হয়েছে তাসকিন আহমেদকে।

বাংলাদেশ এবারও দুই পেসারের সঙ্গে তিন স্পিনারের সমন্বয়ে একাদশ সাজিয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের একাদশে দুটি পরিবর্তন হয়েছে। টপ-অর্ডারের দুই ব্যাটসম্যান জন ক্যাম্পবেল ও তেজনারাইন চান্দারপল এই ম্যাচে নেই।

ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছুটিয়ে কেভিন উইকহ্যামের অভিষেক হচ্ছে। একাদশে ফিরেছেন জশুয়া ডা সিলভা।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, জশুয়া ডা সিলভা, কেভিন উইকহ্যাম, কাভেম হজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, রস্টন চেইস, শামার জোসেফ, জেডেন সিলস, জশুয়া বিশপ, জোমেল ওয়ারিক্যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাদুল্লাপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিএনপির বৃক্ষরোপণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৫ এম


সাদুল্লাপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিএনপির বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাইবান্ধার সাদুল্লাপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিকেলে উপজেলার ৫ নম্বর ফরিদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মোলংবাজার হাইস্কুল মাঠে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে অনুষ্ঠানটি জনবহুল হয়ে ওঠে।

কর্মসূচির সূচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি ডা. সৈয়দ ময়নুল হাসান সাদিক, যাকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে তিনি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণে নারকেলের চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনের পর উপজেলা যুবদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রাখুর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ডা. সৈয়দ ময়নুল হাসান সাদিক। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুম, সদস্য সচিব আব্দুস সালাম মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব রেজোয়ান হোসেন সুজন, ৫ নম্বর ফরিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাহার আলী এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রত্যাশী আমিনুর রহমান প্রধানসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সরকারের ঘোষিত এই বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার জন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিসিসিপি ও আলাস্কায় সিনেট নির্বাচনের ফল জানা যাবে কয়েক দিন পর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৫ এম


মিসিসিপি ও আলাস্কায় সিনেট নির্বাচনের ফল জানা যাবে কয়েক দিন পর

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের অধিকাংশ আসনের ফলাফল স্পষ্ট হয়ে গেলেও, মিসিসিপি ও আলাস্কার সিনেট নির্বাচনের ফলাফল জানতে আরো কয়েক দিন, এমনকি কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে। ভোটের ব্যবধান কম থাকা, ডাকযোগে পাঠানো ব্যালট গণনা এবং আলাস্কার বিশেষ ভোট পদ্ধতির কারণে ফল ঘোষণায় বিলম্ব হতে পারে।

মিসিসিপি ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শেখ টেলর মন্তব্য করেছেন যে, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তার ধারণা, সোমবারের আগে এই নির্বাচনের ফল নির্ধারিত হবে না। রাজ্যটিতে ডেমোক্র্যাট প্রার্থী স্কট কোলমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান রিপাবলিকান সিনেটর সিন্ডি হাইড-স্মিথ। তাদের মধ্যে কে জয়ী হবেন, তা জানতে আরো সময় লাগতে পারে।

মিসিসিপিতে ভোটের ব্যবধান কম হলে স্বয়ংক্রিয়ভাবে পুনর্গণনার কোনো ব্যবস্থা নেই। একই সঙ্গে প্রার্থীদের পুনর্গণনার আবেদন করার সুযোগও নেই। তবে নির্বাচনের দিন ডাকমোহর দেওয়া এবং পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে পৌঁছানো ডাকযোগে পাঠানো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা হয়।

এ কারণে আগামী ১০ নভেম্বরের আগে নির্বাচনের ফল ঘোষণা হওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন মিসিসিপি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জুলি রনস্কি। তিনি বলেন, ‘দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান এতটাই সামান্য যে, বাস্তবে যে কোনো উপায়ে পাওয়া প্রতিটি ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে।’

অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, বর্তমানে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান প্রায় ১ হাজার।

আলাস্কায় ফল পেতে কয়েক সপ্তাহ

এদিকে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনি লড়াইগুলোর একটি আলাস্কার সিনেট নির্বাচন। এ রাজ্যের ফল জানতে কয়েক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। সেখানে বর্তমান রিপাবলিকান সিনেটর ড্যান এস সুলিভানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলা। বিতর্কের জন্ম দেওয়া এক পরিস্থিতিতে তার আরেক প্রতিদ্বন্দ্বী হলেন ড্যানিয়েল জে সুলিভান নামের একজন স্বতন্ত্র প্রার্থী।

আলাস্কায় ফল ঘোষণায় দেরির অন্যতম কারণ রাজ্যটির র‌্যাংকড-চয়েস ভোটিং পদ্ধতি। এ পদ্ধতিতে ভোটাররা পছন্দের ক্রমানুসারে একাধিক প্রার্থীকে ভোট দিতে পারেন। কোনো প্রার্থী স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পেলে, সবচেয়ে কম ভোট পাওয়া প্রার্থীকে বাদ দেওয়া হয়। এরপর বাদ পড়া প্রার্থীর ভোটারদের পরবর্তী পছন্দ অনুযায়ী ব্যালট পুনরায় গণনা করা হয়।

এ ছাড়া ডাকযোগে পাঠানো ব্যালট নির্বাচনি দপ্তরে পৌঁছানোর জন্য আলাস্কায় ১০ থেকে ১৫ দিন সময় দেওয়া হয়। এ কারণেও ফল প্রকাশে বিলম্ব হতে পারে।

নির্বাচনের রাতে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে পেলটোলা বলেন, ‘ফলাফল দ্রুত পাওয়া যাবে না, তবে আলাস্কার মানুষ ধৈর্যশীল।’

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণে ডাকে আসা ব্যালট হাতে গোনা হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৬ এম


হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণে ডাকে আসা ব্যালট হাতে গোনা হচ্ছে

মধ্যবর্তী নির্বাচনের সামগ্রিক ফলাফল ইতোমধ্যে জানা গেলেও, কিছু প্রতিদ্বন্দ্বিতার ফলাফল এখনও এতটাই কাছাকাছি রয়েছে যে সেগুলোর বিজয়ী ঘোষণা করা সম্ভব হয়নি।

মিসিসিপির মতো অঙ্গরাজ্যগুলোতে, যেখানে সিনেট নির্বাচনের ফলাফল অত্যন্ত অল্প ভোটের ব্যবধানে নির্ধারিত হচ্ছে, সেখানে ডাকযোগে পাঠানো ব্যালট আসতে থাকায় বিজয়ী কে হয়েছেন তা জানতে এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

কিছু স্থানে এসব ব্যালট হাতেগণনা করা হচ্ছে।

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে কর্মকর্তারা এখনও ব্যালট গণনা করছেন, যাতে নির্ধারণ করা যায় শহরটির পরবর্তী মেয়র কে হবেন।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%