ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দিলীপ কুমার আগরওয়ালা


সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দিলীপ কুমার আগরওয়ালা

তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে (৫৭) গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন মঞ্জুর করেন। এই বিষয়ে সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন নিশ্চিত করেছেন।

গত ২৭ অক্টোবর, ডিএমপির গোয়েন্দা তেজগাঁও বিভাগের পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমান মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন।

আরও পড়ুন: তারেক রহমান: বিশ্ববাসী একদিন বাংলাদেশের উদাহরণ দেবে

আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১৮ জুন তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন শহীদ তাজউদ্দীন আহমেদ সরণী সংলগ্ন মহাখালী বাস টার্মিনাল এলাকায় ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে একটি মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

মামলার ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততার যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তাকে অর্থ ও অন্যান্য মাধ্যমে সহায়তা প্রদানকারী (মদদদাতা) হিসেবে চিহ্নিত করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে বিচারক সেই আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

গত ১৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর তাকে বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক উত্তরা পশ্চিম থানার হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া তাকে দুদকের একটি মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর র‍্যাব দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করেছিল। পরে বিভিন্ন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় জামিন পাওয়ার পর ২০২৫ সালের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান তিনি।

আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাইব্যুনাল আমুসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


ট্রাইব্যুনাল আমুসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছে

২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ট্রাইব্যুনাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, দীপু মনি, শাজাহান খান, ফারুক খান, আব্দুর রাজ্জাকসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছেন। পলাতক আসামী মির্জা আজমের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই মামলার অভিযোগ আনুষ্ঠানিকভাবে আমলে নেয়।

মিরপুর ও উত্তরাসহ সারা দেশে ছাত্র-জনতার ওপর এই সাত প্রভাবশালী নেতার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, উসকানি ও ষড়যন্ত্রের সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, সুপরিকল্পিতভাবে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামিয়ে এ দমনপীড়ন চালানো হয়।

তিনি আদালতকে আরও জানান, জুলাই আন্দোলনের সময় আমির হোসেন আমুর ব্যক্তিগত গাড়ি থেকে পাঁচ কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। আসামিরা সবাই মিলিতভাবে আন্দোলন দমনে উসকানি ও হত্যাযজ্ঞের মূল নির্দেশদাতা হিসেবে কাজ করেছেন।

প্রায় ঘণ্টাব্যাপী শুনানি শেষে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে। এর মধ্যে কারাগারে থাকা ছয়জনকে আগামী ২২ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, মামলার অন্যতম আসামী মির্জা আজম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী উদযাপন বসুন্ধরা শুভসংঘের আয়োজনে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী উদযাপন বসুন্ধরা শুভসংঘের আয়োজনে

উপমহাদেশের খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা, সাহিত্যিক এবং কেশবপুরের গর্বিত সন্তান ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বক্তারা তাঁর জীবন, কর্ম, অভিনয়জীবন এবং টেকনাফের মাথিনের সঙ্গে সম্পর্কিত প্রেমকাহিনি নিয়ে আলোচনা করেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) কেশবপুরের ঐতিহ্যবাহী পাঁজিয়া গ্রামে অবস্থিত যশোরের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘ কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ অসীম কুমার ঘোষ। সঞ্চালনার দায়িত্ব পালন করেন পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সহসম্পাদক মানব মণ্ডল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ধীরাজ ভট্টাচার্যের জীবনীগ্রন্থের লেখক সহকারী অধ্যাপক তাপস মজুমদার।

ধীরাজ ভট্টাচার্যের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি নজরুল ইসলাম খান, বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক সুব্রত চক্রবর্তী এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী বিদিশা ব্যানার্জী বিন্দু।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কেশবপুর উপজেলা শাখার নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম খান, বসুন্ধরা শুভসংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য স্বস্তিকা ঘোষ, সাংবাদিক রায়হান রনিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বক্তারা উল্লেখ করেন, ধীরাজ ভট্টাচার্য ১৯০৫ সালের ৫ নভেম্বর কেশবপুরের পাঁজিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষাজীবনের সূচনা করেন। দেশভাগের আগে তিনি পরিবারের সঙ্গে কলকাতায় চলে যান। কর্মজীবনের শুরুতে পুলিশ বিভাগে যোগদান করেন। পরে চলচ্চিত্রে অভিনয় এবং সাহিত্যচর্চার মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন। অভিনয়ে তিনি নায়ক ও খলনায়ক—দুই চরিত্রেই দর্শকের প্রশংসা অর্জন করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে 'যখন পুলিশ ছিলাম' ও 'যখন নায়ক ছিলাম'।

বক্তারা ধীরাজ ভট্টাচার্য ও টেকনাফের মাথিনের প্রেমকাহিনির প্রসঙ্গও তুলে ধরেন। পুলিশে চাকরিরত অবস্থায় বদলি হয়ে তিনি চট্টগ্রামে যান। পরে দায়িত্ব পান টেকনাফে। সেখানে মগ রাজার কন্যা মাথিনের সঙ্গে তাঁর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু শেষ পর্যন্ত মাথিনকে বিয়ে না করে তিনি কলকাতায় ফিরে যান। কথিত আছে, প্রিয় মানুষকে হারিয়ে মাথিন টেকনাফ থানার একটি কূপের পাশে অনশন শুরু করেন এবং একপর্যায়ে মৃত্যুবরণ করেন। পরবর্তী সময়ে কূপটি 'মাথিনের কূপ' নামে পরিচিতি লাভ করে। এই প্রেমকাহিনি বাংলা সাহিত্যের লাইলী-মজনু ও শিরি-ফরহাদের প্রেমকাহিনির সঙ্গে তুলনা করা হয়।

বক্তারা আরও বলেন, ধীরাজ ভট্টাচার্য শুধুমাত্র একজন চলচ্চিত্র অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন একজন সাহিত্যিক এবং বহুমাত্রিক প্রতিভার অধিকারী মানুষ। পাঁজিয়ার মতো একটি গ্রাম থেকে উঠে এসে উপমহাদেশের চলচ্চিত্রজগতে নিজের অবস্থান তৈরি করেছিলেন তিনি। তাঁর জন্মভূমিতে এমন আয়োজন নতুন প্রজন্মের কাছে এই গুণী ব্যক্তিত্বের জীবন ও অবদান তুলে ধরতে সহায়ক হবে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানের এই কৃতী প্রাক্তন শিক্ষার্থীর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি উপভোগ করে। আলোচনা সভা শেষে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফল কানাডিয়ানদের জন্য ‘বিজয়’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফল কানাডিয়ানদের জন্য ‘বিজয়’

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ফলাফল, যা এসেছে, অনেক কানাডিয়ান সম্ভবত এমনটাই প্রত্যাশা করেছিলেন। কারণ, ডেমোক্র্যাটদের বিশাল জয়কে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বাণিজ্যিক সহযোগীদের ওপর ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আরোপিত শুল্কের বিরুদ্ধে ভোটারদের প্রত্যাখ্যান হিসেবে দেখা হচ্ছে।

অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড বুধবার সকালে মন্তব্য করেন, ‘আমি আনন্দে রাস্তায় ডিগবাজি খাচ্ছিলাম।’

তিনি এই ফলাফলকে ‘কানাডার জন্য একটি বিজয়’ হিসেবে উল্লেখ করেন।

মঙ্গলবার রাতে ঘোষিত এই ফলাফল হয়তো খুব শিগগিরই কানাডাকে ওই শুল্ক থেকে মুক্তি দেবে না। তবে, বাণিজ্য আলোচনা আবার শুরু হওয়ায় রাজনৈতিক পরিবর্তনগুলো অটোয়ার জন্য আরো অনুকূল পরিবেশ তৈরি করতে পারে, যাতে তারা একটি ভালো সমঝোতা করতে পারে, এমন প্রত্যাশা রয়েছে।

ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিজ ও চাক শুমার, যাদের রাজনৈতিক প্রভাব এখন আরো বৃদ্ধি পেয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে কানাডার ওপর আরোপিত শুল্ক কমানোর পক্ষে অবস্থান নিয়েছেন।

তবুও, কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ শুল্কনীতিতে খুব বেশি পরিবর্তন আনতে নাও পারে। কারণ, ট্রাম্প কর্তৃক আরোপিত শুল্কের বেশিরভাগই কংগ্রেসের অনুমোদন ছাড়াই নির্বাহী আদেশের মাধ্যমে কার্যকর করা হয়েছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিনিধি পরিষদের ২৪ আসনের ফলাফল এখনও ঝুলে আছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


প্রতিনিধি পরিষদের ২৪ আসনের ফলাফল এখনও ঝুলে আছে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় লাভ করেছে। এই জয়ের ফলে, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদের বাকি অংশ জুড়ে তারা কংগ্রেসের নিয়ন্ত্রণ বজায় রাখবে।

যদিও জানুয়ারিতে কংগ্রেসে তাদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত, তবুও একাধিক নির্বাচনী প্রতিযোগিতার ফলাফল এখনও জানা বাকি রয়েছে। ৪৩৫টি প্রতিনিধি পরিষদ আসনের মধ্যে বেশিরভাগের ফল বুধবার ঘোষণা করা হলেও, প্রায় ২৪টি আসনের ফলাফল এখনো ঝুলে রয়েছে।

এই আসনগুলোর মধ্যে টেনেসি, লুইজিয়ানা এবং ভার্জিনিয়ার কিছু আসন অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে ভোটের ব্যবধান এতটাই কম যে বিজয়ী নির্ধারণ করা সম্ভব হয়নি।

এছাড়া, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া এবং কলোরাডোর কিছু নির্বাচনী ডিসট্রিক্টের ফলাফলও এখনও ঘোষণা করা হয়নি।

আলাস্কায় ফলাফল জানতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে; এটি দেশটির অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন হিসেবে পরিচিত। এই সম্ভাব্য বিলম্বের একটি কারণ হলো আলাস্কায় ‘র‍্যাংকড-চয়েস’ (পছন্দক্রমভিত্তিক) ব্যালট ব্যবস্থা, যেখানে ভোটাররা তাদের পছন্দের ক্রমানুসারে একাধিক প্রার্থীকে নির্বাচন করতে পারেন।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%