ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রকে ঘিরে ইরানের নতুন হুঁশিয়ারি, উপসাগরীয় দেশগুলোকে বড় সংঘাতের ইঙ্গিত


যুক্তরাষ্ট্রকে ঘিরে ইরানের নতুন হুঁশিয়ারি, উপসাগরীয় দেশগুলোকে বড় সংঘাতের ইঙ্গিত

ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে, উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা এবং মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানোর কথা জানিয়ে সতর্ক করেছে তেহরান। একই সঙ্গে, সম্ভাব্য সংঘাত এড়াতে আঞ্চলিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতাও শক্তিশালী করেছে দেশটি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক সূত্রের বরাত দিয়ে গত ২৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে হামলার হুমকি দেওয়ার পর, তেহরান উচ্চপর্যায়ে কূটনৈতিক যোগাযোগ শুরু করে।

দুইজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা, দুটি উপসাগরীয় সূত্র এবং আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক আঞ্চলিক কূটনীতিকের তথ্য অনুযায়ী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরব, তুরস্ক এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গেও যোগাযোগ করেছেন।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

সূত্রগুলোর দাবি করছে, এসব আলোচনায় আরাঘচি উপসাগরীয় দেশগুলোর প্রতি আহ্বান জানান তারা যেন ওয়াশিংটনের ওপর প্রভাব খাটিয়ে যুক্তরাষ্ট্রকে নতুন সামরিক অভিযান থেকে বিরত রাখে। তিনি সতর্ক করেন যে, ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা হলে, সে ক্ষেত্রে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে।

এক জ্যেষ্ঠ আঞ্চলিক কূটনীতিকের ভাষ্য অনুযায়ী, আরাঘচির বার্তা ছিল স্পষ্ট—ইরান প্রতিশোধ নিতে প্রস্তুত, তবে বৃহত্তর সংঘাত থেকে বাঁচতে কূটনৈতিক সমাধানই সবচেয়ে কার্যকর উপায়।

আরেকটি উপসাগরীয় সূত্র জানাচ্ছে, ইরানের সতর্কবার্তা মূলত সৌদি আরব ও কাতারের মাধ্যমে পৌঁছে দেওয়া হলেও, তা উপসাগরীয় অঞ্চলের সব দেশের জন্য ছিল।

এদিকে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করে সম্ভাব্য সামরিক পদক্ষেপ স্থগিত রেখে আলোচনা চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি যুদ্ধবিরতি এবং কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দেওয়ার অনুরোধ করেন।

আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে ভোটার উপস্থিতি ৭৭.৭ শতাংশ, ১৯৯৯ সালের পর সর্বোচ্চ

এ ছাড়া কাতার, ওমান এবং সৌদি আরবও ওয়াশিংটনকে তেহরানের সঙ্গে পুনরায় আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়েছে বলেও সূত্রগুলোর দাবি। তাদের আশঙ্কা, নতুন করে সামরিক হামলা হলে, পুরো মধ্যপ্রাচ্য আরও বড় সংঘাতে জড়িয়ে পড়তে পারে।

অন্যদিকে সৌদি আরব জানিয়েছে, তারা কূটনৈতিক সমাধানকে সমর্থন করলেও নিজেদের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করবে না। দেশটির ভূখণ্ডে হামলা হলে, তাও সামরিক জবাব দেওয়া হবে বলে রিয়াদ স্পষ্ট করে বলেছে। সূত্র: রয়টার্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩৬ এম


ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন যে, আমেরিকার ইচ্ছা হচ্ছে ইরানের সঙ্গে চুক্তি করা। তবে তিনি জোর দিয়ে বলেন, তেহরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। বুধবার, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় লাস ভেগাসে আয়োজিত এক সমাবেশের সময় তিনি দাবি করেন, ওয়াশিংটন ইরানে যে পদক্ষেপ গ্রহণ করছে, সেটি ঠিক সেভাবেই। ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলায় যেভাবে পদক্ষেপ নেওয়া হয়েছিল, ইরানেও তেমনই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্রাম্প জানান, সাম্প্রতিক সময়ে মার্কিন সামরিক অভিযানের ফলস্বরূপ, ইরান দুর্বল হয়ে পড়েছে। তিনি বার্তা দিয়েছেন যে, ওয়াশিংটন আলোচনার জন্য উন্মুক্ত থাকলেও যদি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তাহলে সেটা দূর্গম হবে।

সমাবেশের বক্তব্যে ট্রাম্প বলেন, তিনি ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রসঙ্গ টেনেছেন। সেখানে মাত্র ৪৮ মিনিটের একটি যুদ্ধ হয়েছিল, যেখানে জয়ীর হাতে সব প্রাপ্তি তুলে দেওয়া হয়েছিল এবং সেই সম্পদ দিয়ে যুদ্ধে খরচ উঠে এসেছে। ইরানেও মার্কিন যুক্তরাষ্ট্র একই ধরনের পদক্ষেপ গ্রহণ করছে এবং তাদের ওপর প্রচণ্ড আঘাত হানা হচ্ছে।

তিনি বলেন, যদিও তিনি ব্যক্তিগতভাবে কারোর প্রাণহানি চান না, সেজন্য কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর বিষয়টিকে তিনি বেশি অগ্রাধিকার দিবেন।

এক পর্যায়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পরিকল্পনার কথা জানিয়ে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক আক্রমণের জন্য তারা প্রস্তুত ছিল। কিন্তু শেষ মুহূর্তে ইরানের পক্ষ থেকে যোগাযোগ করা হয় এবং হামলা না চালানোর আকুল আবেদন জানানো হয়। যদিও পরবর্তীতে ইরান এই অভিযোগ অস্বীকার করেছিল, ট্রাম্প বলেন, তেহরান আলোচনার প্রস্তাব দিয়েছিল এবং বর্তমানে দুপক্ষের মধ্যে কথাবার্তা চলছে।

তিনি আরো বলেন, ইরানের বর্তমান অবস্থানের কথা উল্লেখ করে দাবি করেন, সাম্প্রতিক ঘটনাগুলোর অনুসরণে তেহরান এখন আমেরিকাকে যথেষ্ট সম্মান করছে। ট্রাম্প বলেন, যা অতীতের কোনো মার্কিন প্রেসিডেন্ট করতে পারেননি, তিনি তা-ই করেছেন। তিনি স্পষ্ট করে বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকার লাভ করতে পারবে না এবং এটি যুক্তরাষ্ট্রের মূল অবস্থান।

ভেনেজুয়েলার প্রসঙ্গ টেনে ট্রাম্প অ্যাভিগেশন কর্তৃপক্ষের প্রশংসা করেন। সেখানে অপরাধী দল ‘ট্রেন দে আরাগূয়া’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ বা আইসিই কর্মকর্তাদের পদক্ষেপকে বীরত্বপূর্ণ বলেন। ট্রাম্প ভেনেজুয়েলাকে বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ হিসেবে অভিহিত করেছেন। আমেরিকার সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক ইতিবাচক বলে জানান।

লাস ভেগাসের এই সমাবেশের কয়েক ঘণ্টা আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরানের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হয়েছে। তিনি জানান, ইরানি কর্মকর্তারা সমঝোতার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রকে বার্তা পাঠিয়েছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পুরো বিষয়টি পরিষ্কার হবে বলে তিনি সতর্ক করেন যে, ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করা এখন তেহরানের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪০ এম


কাউখালীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে পিরোজপুরের কাউখালীতে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হয়েছে। কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৫ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি।
চারা রোপণ শেষে সাংবাদিকদের দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী দেশজুড়ে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে দূরদর্শী উদ্যোগ নিয়েছেন, তা সফল করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। শুধু সরকারিভাবেই নয়, ব্যক্তিগত উদ্যোগেও সবাইকে অন্তত তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানাচ্ছি। কাউখালীকে একটি সবুজ ও পরিবেশবান্ধব মডেল উপজেলায় রূপান্তর করতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলাম, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন।
এছাড়াও বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ,উপজেলা বিএনপি'র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
কর্মসূচিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪৩ এম


জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত: রিজভী

ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, শেখ হাসিনাকে বক্তব্য দেয়ার সুযোগ দেওয়ার মাধ্যমে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) তিনি এসব কথা বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষ করে সাংবাদিকদের উদ্দেশ্যে।

রুহুল কবির রিজভী জানিয়েছেন, দেশে গ্যাস, হাম, ডেঙ্গুসহ সব ধরনের সংকট সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। তার অঙ্গীকার মোতাবেক জনগণকে প্রাধান্য দিয়ে তিনি কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েও তাঁকে ব্যর্থ করতে নানা চক্রান্ত হয়েছিল। এখনো তেমন চক্রান্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নন্দীগ্রামে বিএনপির বিজয় র‌্যালী

আন্তর্জাতিক ডেস্ক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪৬ এম


নন্দীগ্রামে বিএনপির বিজয় র‌্যালী
 
৫ই আগষ্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে বিএনপির বিজয় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়ছে। 
 
বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় হতে একটি বিজয় র‌্যালি বের হয়। র‌্যালীটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
 
র‍্যালী শেষে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কান্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক কোরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রাজু আহম্মেদ, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নুরনবী প্রমুখ।
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%