ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং
প্রণোদনার দ্বিতীয় ধাপ

৪১০০০ কোটি টাকা ঋণ বিতরণে আরও ১০ ব্যাংকের সঙ্গে চুক্তি


৪১০০০ কোটি টাকা ঋণ বিতরণে আরও ১০ ব্যাংকের সঙ্গে চুক্তি

দেশের সার্বিক অর্থনীতিতে গতি ফেরানোর উদ্দেশ্যে এবং উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন অর্থায়ন প্যাকেজ বা প্রণোদনার দ্বিতীয় ধাপে ৪১ হাজার কোটি টাকার তহবিলে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি সই করেছে আরও ১০টি ব্যাংক।

প্রথম ধাপে সাতটি ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছিল। ফলে মোট ১৭টি বাণিজ্যিক ব্যাংক এই তহবিলের আওতায় স্বল্প সুদে প্রাক-অর্থায়ন ও পুনর্থায়ন সুবিধা দেওয়ার প্রক্রিয়ায় যুক্ত হলো।

সম্প্রতি মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই অংশগ্রহণ চুক্তির স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহাম্মদ।

আরও পড়ুন: শিক্ষাকে কর্মজীবনের সঙ্গে যুক্ত করতে হবে: ইউজিসি চেয়ারম্যান

দ্বিতীয় ধাপে চুক্তি স্বাক্ষরকারী ১০টি ব্যাংক হলো—অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও উত্তরা ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে রিচার্জ ও ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্টের পরিচালক মো. আবদুল মান্নান এবং সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এর আগে গত ২০ আগস্ট অনুষ্ঠিত প্রথম ধাপে সাতটি ব্যাংকের (সোনালী ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, পূবালী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক) সঙ্গে এসংক্রান্ত চুক্তি হয়েছিল।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যাংকিং খাতের তারল্য ও শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে ৬০ হাজার কোটি টাকার সমন্বিত অর্থায়ন প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই প্যাকেজের মূল লক্ষ্য হলো তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্যকে উৎপাদনশীল ও প্রাক-অর্থায়নের মাধ্যমে সাশ্রয়ী ঋণে পরিণত করা।

তহবিলের ৬০ হাজার কোটি টাকার মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে ৪১ হাজার কোটি টাকা পাঁচটি গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকারভিত্তিক খাতে দেওয়া হবে। এর মধ্যে বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিমের জন্য ২০ হাজার কোটি টাকা, খাদ্য নিরাপত্তা ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং পল্লী অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টিতে ১০ হাজার কোটি টাকা, সিএমএসএমই (কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি) খাতে চলতি মূলধন পুনর্থায়নে পাঁচ হাজার কোটি টাকা, উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র (কৃষি হাব) গঠনে তিন হাজার কোটি টাকা এবং রপ্তানি বহুমুখীকরণ খাতের পুনর্থায়নে তিন হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে। তহবিলের বাকি ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে ১০টি বিশেষ কর্মসূচির আওতায় অর্থায়ন করা হবে।

আরও পড়ুন: ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবা ‘মাইগভ’ প্ল্যাটফর্ম উদ্বোধন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. সারোয়ার হোসেন, নির্বাহী পরিচালক মো. এনামুল করিম খান, মো. আবুল বাসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছিনতাইয়ের কবলে শিক্ষিকা নিহত : নতুন তথ্য দিল র‍্যাব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


ছিনতাইয়ের কবলে শিক্ষিকা নিহত : নতুন তথ্য দিল র‍্যাব

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের শিকার হয়ে নিহত হন স্কুলশিক্ষিকা রনজিনা পারভিন। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এছাড়া, ছিনতাইয়ের সময় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

র‍্যাবের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তির নাম মো. পনি, যিনি প্যারা পনি নামেও পরিচিত। র‍্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান গণমাধ্যমকে জানান, এ বিষয়ে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য প্রদান করা হবে।

রনজিনা পারভীন চিকিৎসার জন্য বগুড়া থেকে রাজধানীতে এসেছিলেন।

 

গতকাল শনিবার ভোরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে তিনি ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দিলে তিনি রিকশা থেকে রাস্তায় পড়ে যান। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় দুইজনকে আসামি করে অজ্ঞাত একজনসহ মামলা দায়ের করা হয়েছে।

 

ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।

জানা গেছে, শুক্রবার রাতে স্বামী আবদুল মতিনের সঙ্গে বাসে করে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন রনজিনা। শনিবার ভোরে তারা কল্যাণপুর বাসস্ট্যান্ডে নামেন। সকাল ৬টার দিকে সেখান থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় ফার্মগেটের খামারবাড়ির ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন।

রনজিনার স্বামী আবদুল মতিন জানান, মোটরসাইকেলটি দুই বার তাদের রিকশার পাশে ঘষা দেয়।

 

তিনি প্রতিবাদ জানান। এরপর রিকশাচালক গতি কমিয়ে দেন। আর সেই মুহূর্তে পেছনে থাকা মোটরসাইকেলের আরোহী রনজিনার কাঁধে থাকা ব্যাগটি ধরে সজোরে টান দেন। ছিনতাইকারী ব্যাগ নিয়ে খামারবাড়ির দিকে চলে যায়। আর হেঁচকা টানে রিকশা থেকে উল্টে সড়কে পড়ে যান রনজিনা।

স্ত্রীকে পড়ে যেতে দেখে রিকশা থামিয়ে পেছনে দৌড়ে যান মতিন। গিয়ে স্ত্রীর মাথা কোলে তুলে নেন। তখন রনজিনা রক্তাক্ত ও সংজ্ঞাহীন। এরপর কোলে তুলে ওই রিকশাতেই স্ত্রীকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০১:১১ পি.এম


ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না। এই প্রতীকবিহীন নির্বাচনে প্রার্থীরা নিজেদের জনপ্রিয়তা, সততা, যোগ্যতা এবং জনগণের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন।

শনিবার ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য তুলে ধরেন।

শামা ওবায়েদ আরও বলেন, নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সালথা ও নগরকান্দা এলাকায় দাঙ্গা-হাঙ্গামা ও সংঘাতের পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে কাজ করার কথা জানিয়ে শামা ওবায়েদ বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা এবং স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। কোনো পক্ষ যেন সংঘাত সৃষ্টি করে জননিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে নজর রাখা হচ্ছে। তিনি বলেন, কোনো ঘটনা বা বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনার পাশাপাশি গুজব ও উসকানিমূলক প্রচারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। আইন নিজের হাতে না তুলে নিয়ে যেকোনো অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শও তিনি দেন।

সভায় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ আল ফাহাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ এবং নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরিফ।

সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি আলিমুজ্জামান সেলু ও মাহবুব আলী মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আছাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, পৌর যুবদলের সাবেক সভাপতি তৈয়াবুর রহমান এবং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলালসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভায় নগরকান্দা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিয়ে প্রতিরোধ, সড়কে শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও কিশোর অপরাধ দমনসহ বিভিন্ন সামাজিক অপরাধ মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এসব বিষয়ে প্রশাসন, পুলিশ এবং স্থানীয় নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাথাপিছু অস্ত্র রপ্তানিতে যুক্তরাষ্ট্র রাশিয়াকে ছাড়িয়ে অনেক এগিয়ে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০১:১২ পি.এম


মাথাপিছু অস্ত্র রপ্তানিতে যুক্তরাষ্ট্র রাশিয়াকে ছাড়িয়ে অনেক এগিয়ে ইসরায়েল

মাথাপিছু অস্ত্র রপ্তানিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে উল্লেখযোগ্য ব্যবধানে পেছনে ফেলেছে ইসরায়েল। ২০২৫ সালের জন্য দেশটির মাথাপিছু অস্ত্র রপ্তানি পরিমাণ ছিল প্রায় ২৬৩ মার্কিন ডলার। এই হিসাবে যুক্তরাষ্ট্রের মাথাপিছু অস্ত্র রপ্তানি ছিল ৪১ ডলার এবং রাশিয়ার ১৪ ডলার।

ফিলিস্তিনি মার্কিন লেখিকা সুজান আবুলহাওয়ারের পরিচালিত একটি সমীক্ষায় এই তথ্য প্রকাশিত হয়েছে। গবেষণাটি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সিপরি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে করা হয়েছে।

ইসরায়েলের ইহুদি জনসংখ্যার ভিত্তিতে হিসাব করলে, দেশটির মাথাপিছু অস্ত্র রপ্তানি প্রায় ৩৪০ ডলার দাঁড়ায়। এই পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের তুলনায় এটি প্রায় আট গুণ এবং রাশিয়ার তুলনায় ২৫ গুণ বেশি।

মোট অস্ত্র রপ্তানির দিক থেকে যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মোট অস্ত্র রপ্তানিতে ইসরায়েল সপ্তম স্থানে ছিল। এই তালিকায় ইসরায়েলের আগে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, চীন ও ইতালি অবস্থান করছে।

তবে জনসংখ্যার অনুপাতে হিসাব করলে চিত্রটি ভিন্ন। ইসরায়েলের মাথাপিছু অস্ত্র রপ্তানি নরওয়ের তুলনায় প্রায় আড়াই গুণ এবং যুক্তরাষ্ট্রের তুলনায় তিন গুণেরও বেশি ছিল।

সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, এই অবস্থান কোনো এক বছরের ব্যতিক্রমী ঘটনা নয়। গত ২৫ বছরের প্রায় প্রতিটি বছরেই মাথাপিছু অস্ত্র রপ্তানিতে ইসরায়েল বিশ্বের শীর্ষস্থান ধরে রেখেছে অথবা শীর্ষ সারিতে অবস্থান করেছে।

১৯৬০ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৬৫ বছরের হিসাবেও মাথাপিছু গড় অস্ত্র রপ্তানিতে ইসরায়েল ছিল বিশ্বের শীর্ষে। এই সময়ে দেশটি প্রতিবছর গড়ে জনপ্রতি ৫৬ ডলার সমমূল্যের অস্ত্র রপ্তানি করেছে।

অর্থনীতির আকারের তুলনায়ও ইসরায়েলের অস্ত্র রপ্তানির অনুপাত অত্যন্ত উল্লেখযোগ্য। সিপরির পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশটির অস্ত্র রপ্তানি মোট জিডিপির প্রায় শূন্য দশমিক ২৫ শতাংশ ছিল। এই হার ফ্রান্সের তুলনায় তিন গুণেরও বেশি এবং যুক্তরাষ্ট্রের তুলনায় ছয় গুণেরও বেশি।

তবে সিপরির পরিসংখ্যান অনুযায়ী, ড্রোন, গোলাবারুদ, ছোট অস্ত্র, সাইবার প্রযুক্তি, নজরদারি সরঞ্জাম, সেবা ও প্রশিক্ষণের মতো বেশ কিছু খাত অন্তর্ভুক্ত হয়নি। সরকারের নিজস্ব বিস্তৃত প্রতিরক্ষা চুক্তির হিসাব অনুযায়ী, ২০২৩ সালে ইসরায়েল ১৩ বিলিয়ন ডলারের অস্ত্র রপ্তানি চুক্তির কথা জানিয়েছিল। এই পরিমাণ দেশটির জিডিপির প্রায় ২ দশমিক ৫ শতাংশ।

সমীক্ষা অনুযায়ী, অর্থনীতির অনুপাতে ইসরায়েলের অস্ত্র রপ্তানির পরিমাণ যুক্তরাষ্ট্রের তুলনায় প্রায় সাড়ে আট গুণ এবং ফ্রান্সের তুলনায় প্রায় নয় গুণ।

তথ্যগুলো থেকে প্রতীয়মান হয় যে, বৃহৎ পরাশক্তিগুলো মোট হিসাবে অস্ত্র রপ্তানি করে বেশি অর্থ আয় করলেও জনসংখ্যা ও অর্থনীতির আকারের অনুপাতে ইসরায়েলের অস্ত্র রপ্তানি অন্যান্য তুলনীয় দেশগুলোর তুলনায় অনেক বেশি।

সূত্র:

মিডল ইস্ট মনিটর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০১:২০ পি.এম


‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর (এমপি) মন্তব্য করেছেন যে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে প্রশ্রয় দেওয়া হবে না।

তিনি আরও উল্লেখ করেন, "দলিল যার, জমি তার।" তিনি বলেন, যাদের শক্তি রয়েছে, তারাই জমি জবরদখল করে। একজনের কাছে এক একর জমি থাকলেও পাশের দেড় একর জমি তারা দখল করে খায়।

শনিবার রাতে পটুয়াখালীর দশমিনায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আর্থিক সহায়তা প্রদান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সিলিং ফ্যান, ওয়াটার ফিল্টার ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, "কে আমার সঙ্গে কাজ করেছেন এবং কার সঙ্গে আমার ছবি আছে— সেটি বড় বিষয় নয়। বরং এলাকায় গুন্ডামি, বদমাশি ও চাঁদাবাজি করে কিংবা মাদক কারবারি করে কেউ পার পাবে না।"

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহ আলম সিকদার, দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন, মো. মিজানুর রহমানসহ অন্যান্য নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%