১০:৩৯ পি.এম
দেশের সব পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে নিশ্চিত করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওয়নার্স অ্যাসোসিয়েশন।
বুধবার (২২ জুলাই) সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জ্বালানি তেল ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে জানাতে চাই যে, বাংলাদেশের সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত তেল মজুদ রয়েছে এবং বর্তমান কোনো সংকট নেই।
আরও পড়ুন: দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
সংগঠনটি আরো জানায়, আপনারা যে চাহিদা করছেন, সে অনুযায়ী সব পেট্রোল পাম্প থেকেই জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। তাই, এই অবস্থায় কোনো গুজবে কান না দিয়ে স্বাভাবিকভাবে প্রয়োজনের পরিমাণে তেল গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
অপ্রয়োজনীয়ভাবে তেল কিনে দেশে বিরূপ পরিস্থিতি সৃষ্টি না করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন