০৫:০৩ পি.এম
মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা মন্তব্য করেছেন, ‘রুট পারমিট ছাড়া কোন গাড়ীকে আর সড়কে চলতে দেওয়া হবে না’।
শনিবার (২৪ অক্টোবর) সকালে, মানিকগঞ্জের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনা কমানোর উদ্দেশ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক আরও উল্লেখ করেন, সড়ক দুর্ঘটনা হ্রাসে চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ সড়ক গড়ে তুলতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
তিনি আরও বলেন, 'তিন চাকার গাড়ী ও বাইক দুর্ঘটনার অন্যতম কারণ। তাই তিন চাকার গাড়ীগুলিকে মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে চলতে দেওয়া হবে না। রুট পারমিট ছাড়া কোন গাড়ীকে সড়কে চলতে দেওয়া হবে না।'
এ সময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. খায়রুল ইসলাম, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রাণী কর্মকার, মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীব, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা কার্যালয়ের উপ-পরিচালক প্রকৌশলী মোবারক হোসেন, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক লিটন, সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি খন্দকার তুহিনসহ বিভিন্ন বাস মালিক ও শ্রমিক সমিতির প্রতিনিধিবৃন্দ, হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশের প্রতিনিধিবৃন্দ।
সভায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের করণীয়, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন