ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‘১ জুলাই থেকেই ফ্যাসিবাদের পতনের সূচনা’


‘১ জুলাই থেকেই ফ্যাসিবাদের পতনের সূচনা’

জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিনের আন্দোলনের সূচনা ঘটে ১ জুলাই থেকেই। উচ্চ আদালতের এক রায়কে কেন্দ্র করে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে ছাত্র আন্দোলন শুরু হয়। এ আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উৎপত্তি করে ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে। সড়কে যেমন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরাও নেমে আসেন।

শান্তিপূর্ণ এই আন্দোলনকে দমাতে ব্যাপক দমনপীড়ন চালায় আইনশৃঙ্খলাবাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ফলে আন্দোলন আরও তীব্রতর হয়ে ওঠে।

শাহবাগে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা লাগাতার অবরোধ কর্মসূচি পালন করতে থাকেন। সরকারের দমনপীড়ন বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণও আন্দোলনে বাড়তে থাকে। আওয়ামী দুঃশাসনে ক্ষুব্ধ মানুষ তাদের সমর্থন যোগায় আন্দোলনে।

আরও পড়ুন: দুর্যোগে বিচ্ছিন্ন পরিবারগুলোকে মেলানোর মানবিক কারিগর রেড ক্রিসেন্ট: মো. মোস্তাক মিয়া

১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে খুব কাছ থেকে গুলি করে নির্মমভাবে হত্যা করে পুলিশ। ওইদিন চট্টগ্রামে শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। সারাদেশজুড়ে আন্দোলন দাবানলের মতো জ্বলে ওঠে।

জাতিসংঘের হিসেবে এরপরের প্রায় তিন সপ্তাহের মধ্যে গুলি করে হত্যা করা হয় ১৪০০ এরও বেশি মানুষকে, যাদের মধ্যে শিশুরাও ছিল।

এরপর ২০২৪ সালের ৫ আগস্ট সড়কে আসে শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনমুখী লাখো মানুষের ঢল। অবস্থা যখন বেগতিক হয়ে পড়ে, তখন দুপুরে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এটি ছিল কর্তৃত্ববাদী এক শাসনের পতন। গণভবন ও সংসদভবন দখলে নেয় ছাত্র-জনতা।

পরে জুলাই হত্যাযজ্ঞের মামলার তদন্তে এটি প্রকাশ্যে আসে যে, নিরস্ত্র আন্দোলনকারীদের হত্যা করতে শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহার করতে নির্দেশ দিয়েছিলেন। এমনকি তিনি হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশও দিয়েছিলেন। যেকোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে নগ্নভাবে ব্যবহারের প্রমাণও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পেয়েছে।

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলপিজির নতুন দাম নির্ধারণ হবে বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


এলপিজির নতুন দাম নির্ধারণ হবে বৃহস্পতিবার

চলতি জুলাই মাসে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম বাড়বে কি না, সে সম্পর্কে তথ্য জানা যাবে বৃহস্পতিবার (২ জুলাই)। ওই দিন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে।

একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত জুলাই, ২০২৬ মাসের সৌদি সিপি অনুযায়ী, জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ ঘোষণা করা হবে বৃহস্পতিবারে। ওই দিন বিকেল ৩টায় রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (৬ষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করা হবে।

এছাড়াও, এলপিজির নতুন দর ঘোষণা সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে বিইআরসি গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। একইসাথে ওইদিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে ‘দুর্নীতি প্রতিরোধে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


বরিশালে ‘দুর্নীতি প্রতিরোধে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলার মধ্যে ‘দুর্নীতি প্রতিরোধে করণীয়’ শীর্ষক মত বিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টায়, দুর্নীতি দমন কমিশনের পরিচালনায় বরিশাল সার্কিট হাউসের সভাকক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহীম।

প্রধান অতিথি বলেন, দুর্নীতি দমন কমিশন সরকারের দুর্নীতির বিরুদ্ধে যে অঙ্গীকার রয়েছে, সেটি বাস্তবায়নে তারা আন্তরিকভাবে কাজ করছে। সকল মামলার গুণাগুণ বিচার করে ন্যায় বিচারের স্বার্থে প্রয়োজন অনুযায়ী তদন্ত অনুসন্ধান প্রক্রিয়া চালানো হচ্ছে। তিনি বলেন, আমরা সেই অঙ্গীকার রক্ষায় কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, দমনমূলক কাজের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও আদালত রয়েছে। তবে প্রতিরোধমূলক কাজগুলোতে জনসম্পৃক্ততা অনেক বেশি প্রয়োজন। সেজন্য আমরা বিভিন্ন জেলা ও উপজেলায় যেসব শিক্ষিত ব্যক্তিগণ আছেন এবং যারা অবিতর্কিত অবস্থানে রয়েছেন, তাদের মাধ্যমে কমিটি করছি। এই কমিটির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করাসহ নানা কাজ করা হচ্ছে।

মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার এবং বরিশালের দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মধ্যে অন্য অতিথিরাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষেপণাস্ত্র উৎপাদনে গতি আনতে নতুন কৌশলে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


ক্ষেপণাস্ত্র উৎপাদনে গতি আনতে নতুন কৌশলে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্র দ্রুত এবং কম খরচে তৈরি করতে প্রতিরক্ষা প্রযুক্তি খাতের স্টার্টআপ কোম্পানিগুলো নতুন নতুন কৌশল নিচ্ছে। এ জন্য তারা গাড়ি, তেল-গ্যাস (ফ্র্যাকিং) এবং ওষুধ শিল্পে ব্যবহৃত প্রযুক্তি ও যন্ত্রাংশ কাজে লাগাচ্ছে।

বুধবার (১ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য দেয়।

রয়টার্সের সঙ্গে কথা বলা শিল্প-সংশ্লিষ্ট কর্মকর্তা, বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তাদের মতে, ইউক্রেন যুদ্ধ এবং সাম্প্রতিক বিভিন্ন সামরিক অভিযানের কারণে রকেট মোটরের চাহিদা অনেক বেড়েছে। এই পরিস্থিতিতে প্রচলিত বড় প্রতিরক্ষা কোম্পানিগুলোর পাশাপাশি নতুন স্টার্টআপগুলোও দ্রুত উৎপাদন ও কম খরচে অস্ত্র তৈরির প্রতিযোগিতায় নেমেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা পর্যন্ত ৫০ হাজারের বেশি রকেট, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য রকেটচালিত অস্ত্র ব্যবহার করা হয়েছে।

এ কারণে ক্ষেপণাস্ত্র ও রকেট উৎপাদন বাড়াতে সরকার ৫৩ বিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে এবং ক্রয় প্রক্রিয়াও সহজ করছে।

তবে বিশ্বর বড় প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো—লকহিদ মার্টিন, বোয়িং এবং আরটিএক্স—আগে থেকেই সতর্ক করেছে, রকেট মোটরের সংকটের কারণে ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যাহত হচ্ছে।

গাড়ি ও তেল-গ্যাস শিল্পের যন্ত্রাংশ ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের স্টার্টআপ কোম্পানি ক্যাস্টিলিওন। তাদের দাবি, গাড়ি শিল্পে ব্যবহৃত উন্নতমানের ইলেকট্রনিক চিপ তারা ক্ষেপণাস্ত্রের দিকনির্দেশনা নিয়ন্ত্রণে ব্যবহার করছে। এসব চিপ মহাকাশ শিল্পের সমমানের যন্ত্রাংশের তুলনায় প্রায় ১০ ভাগ দামে পাওয়া যায় এবং সংগ্রহ করতেও প্রায় ছয় গুণ কম সময় লাগে।

এ ছাড়া কম্পানিটি তেল ও গ্যাস শিল্পে ফ্র্যাকিংয়ের কাজে ব্যবহৃত উচ্চচাপ সহনশীল ধাতব পাইপ ব্যবহার করছে। এগুলো রকেট মোটরের জন্য প্রয়োজনীয় তাপ ও চাপ সহ্য করতে পারে, আবার দামও কম ও সহজে পাওয়া যায়।

আরেক প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান আন্দুরিল রকেট মোটরের জ্বালানি তৈরিতে ওষুধ শিল্পে ব্যবহৃত বিশেষ ব্লেডবিহীন মিক্সিং প্রযুক্তি ব্যবহার করছে। এই প্রযুক্তির মাধ্যমে কয়েক মিনিটেই বড় পরিমাণ জ্বালানি মেশানো সম্ভব, যেখানে প্রচলিত পদ্ধতিতে কয়েক ঘণ্টা সময় লাগে। তারা দাবি করছে, এতে উৎপাদনক্ষমতা আগের তুলনায় ১০ গুণেরও বেশি বেড়েছে।

থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির ব্যবহারও রকেট মোটর তৈরিতে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। প্রতিরক্ষা প্রতিষ্ঠান নর্থরপ গ্রুম্যান -এর এক গবেষণায় দেখা গেছে, প্রচলিত ধাতব যন্ত্রপাতির বদলে থ্রিডি প্রিন্টেড টুল ব্যবহার করলে নতুন উৎপাদন লাইন তৈরি করতে প্রায় এক বছরের বদলে মাত্র ছয় সপ্তাহ সময় লাগে। নিউ মেক্সিকোভিত্তিক এক্স-বো সিস্টেমস থ্রিডি প্রিন্টিংয়ের মাধ্যমে কম খরচে রকেট মোটর তৈরি করছে। তাদের দাবি, নতুন উৎপাদন লাইন স্থাপনের সময় তিন থেকে ছয় বছর থেকে কমে প্রায় এক বছরে নেমে এসেছে। ইতিমধ্যে তারা পেন্টাগনের কাছ থেকে ১৯১ মিলিয়ন ডলারের চুক্তি পেয়েছে।

অন্যদিকে ফায়ারহক অ্যারোস্পেস জানিয়েছে, তাদের প্রযুক্তিতে রকেটের জ্বালানি তৈরির সময় ৬০ দিন থেকে কমে মাত্র ৭ ঘণ্টায় নেমে এসেছে। এতে প্রচলিত পদ্ধতির তুলনায় প্রায় এক-দশমাংশ খরচে ক্ষেপণাস্ত্র তৈরি সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, নতুন প্রযুক্তি ব্যবহার করা হলেও রকেট মোটর উৎপাদনে এখনো কাস্টিং, কিউরিং, বেকিং, এক্স-রে পরীক্ষা ও মান নিয়ন্ত্রণের মতো জটিল ধাপ অতিক্রম করতে হয়। এ ছাড়া কিউরিং ওভেন ও এক্স-রে যন্ত্রপাতির সীমিত সংখ্যা বর্তমানে উৎপাদন বাড়ানোর বড় বাধা হিসেবে আবির্ভূত হয়েছে।

অন্যদিকে স্টার্টআপগুলোর সামনে আরেকটি চ্যালেঞ্জ হলো পর্যাপ্ত উৎপাদন সক্ষমতা গড়ে তোলা। বর্তমানে তারা বড় প্রতিরক্ষা ঠিকাদারদের পুরোপুরি প্রতিস্থাপন করতে সক্ষম হয়নি। পাশাপাশি পেন্টাগনের দীর্ঘমেয়াদি ক্রয়চুক্তি না থাকায় নতুন কোম্পানিগুলোর জন্য ভবিষ্যৎ পরিকল্পনা করাও কঠিন হয়ে পড়ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাগুরায় ৬৫ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


মাগুরায় ৬৫ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ

 সদর উপজেলার ৬৫টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী এবং গাছের চারা বিতরণ করা হয়েছে।

এগুলো বিতরণ করা হয়েছে সদর উপজেলা পরিষদের উদ্যোগে এবং উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল (এডিপি)-এর অর্থায়নে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান।

আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মাদ্রাসার সুপার, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%