ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ডিসেম্বরেই শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের ইচ্ছা: প্রধানমন্ত্রী


ডিসেম্বরেই শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের ইচ্ছা: প্রধানমন্ত্রী

চলতি বছর ডিসেম্বরের মধ্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকির নেতৃত্বে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর প্রেসিডেন্টসহ একটি প্রতিনিধি দল সাক্ষাৎকালে তিনি এই আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, এমআরটি (MRT) লাইনসমূহ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ জাইকা (JICA)-এর অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা

এ ছাড়া বৈঠকে জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশকে জাপানের ৩১২ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা ৫০০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার বিষয়ে জাপান ইতিবাচক সাড়া দেয়।

বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত বাংলাদেশ–জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (Bangladesh–Japan Economic Partnership Agreement—EPA) দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

এ সময় জাপানি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ জানায়। প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে জাপান সফরের আশা প্রকাশ করেন।

সাক্ষাতে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান।

আরও পড়ুন: কুমিল্লায় ওয়াকফের জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

জাপানের পক্ষে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর পরিচালক হিরোসে আইকো, জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো এবং জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬

‘আমার শেখানোকে গুরুত্বই দেয়নি’ পদত্যাগের পর উরুগুয়ে কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৩ পি.এম


‘আমার শেখানোকে গুরুত্বই দেয়নি’ পদত্যাগের পর উরুগুয়ে কোচ

মার্সেলো বিয়েলসা উরুগুয়ে জাতীয় দলের প্রধান কোচ পদে পদত্যাগ করেছেন, ২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর। এ ব্যর্থতার সম্পূর্ণ দায় তিনি নিজের উপরে নিয়েছেন। বিদায়ের আগে, দলের ফুটবলারদের মনোভাব নিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন।

বিয়েলসা বুধবার মন্তেভিদেওতে প্রায় ১০০ মিনিটের সংবাদ সম্মেলনে জানিয়েছেন, জাতীয় দলের খেলোয়াড়দের মাঝে তার ফুটবল দর্শন শেখার জন্য কোনো আগ্রহ দেখানো হয়নি।

তিনি এ বিষয়ে বলেন, ‘আমি যা জানি, তা শেখার আগ্রহ কারও ছিল না। আমি যা শেখানোর চেষ্টা করেছি, সেটাকে গুরুত্ব দেওয়া হয়নি। কোনো পর্যায়েই আমার ভাবনাকে গুরুত্ব দেওয়া হয়নি। তবে এটাকে আমি নেতিবাচকভাবে দেখি না। অন্যরা আমার কাছ থেকে শিখতে না চাইতেই পারে।’

২০২৩ সালের মে মাসে উরুগুয়ের দায়িত্ব নেওয়ার পর বিয়েলসা প্রায় তিন বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করেছেন। বিশ্বকাপে ব্যর্থতার জন্য তিনি কোন ফুটবলারকে দোষারোপ করেননি।

তিনি আরও বলেছেন, ‘এই ফলাফলের সম্পূর্ণ দায় আমার। আমি দলকে সঠিকভাবে পরিচালনা করতে পারিনি। আমি, কোচিং স্টাফ এবং খেলোয়াড়রা সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সেটা যথেষ্ট ছিল না।’

এবারের বিশ্বকাপে গ্রুপ ‘এইচ’-এ উরুগুয়ের একটি ম্যাচও জিততে পারেনি। প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে ১-১ গোলে ড্র হয়ে, কেপ ভার্ডের বিপক্ষে ২-২ গোলে আরেকটি ড্র করে তারা। শেষ ম্যাচে নকআউটে ওঠার জন্য স্পেনের বিপক্ষে জয়ের প্রয়োজন ছিল। কিন্তু গোলরক্ষকের ভুলের কারণে ১-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরসরাইয়ে হামলা ও শ্লীলতাহানির অভিযোগে থানায় লিখিত অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

সাকিব চৌধুরী চট্টগ্রাম

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১০:০১ পি.এম


মিরসরাইয়ে হামলা ও শ্লীলতাহানির অভিযোগে থানায় লিখিত অভিযোগ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার কাটাছড়া ইউনিয়নের পূর্ব বামনসুন্দর এলাকায় ঘটেছে বাড়িতে হামলা, মারধর, শ্লীলতাহানির চেষ্টা এবং স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ। এই ঘটনার সাথে জড়িত ভুক্তভোগী আবদুল আল নোমান জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং ৩০ জুন ২০২৬ তারিখের বিকেল আনুমানিক পাঁচটার দিকে কয়েকজন সংঘবদ্ধভাবে তাদের পৈতৃক বসতবাড়িতে হামলা চালায়। হামলার সময় নোমানকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করার কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরো বলা হয়, নোমান রক্ষা করার জন্য এগিয়ে আসলে তাদের ভাড়াটিয়া স্ত্রীর জামাকাপড়ে টানাহেঁচড়া করা হয় এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়। একই সময়ে, তার গলায় থাকা প্রায় দুই ভরি ওজনের একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নেওয়া হয়। এছাড়াও, মারধরের একপর্যায়ে একটি স্বর্ণের নাকফুল হারিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে। ঘটনার পরে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেয়া হয়। অভিযোগ দায়েরের পরদিন সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভুক্তভোগীর পিতা আমানুল্লাহ বলেন, ৯৯৯ থেকে সহযোগিতা পেলেও জোরারগঞ্জ থানার পুলিশ থেকে তাৎক্ষণিক সহযোগিতা পাননি তারা। ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের মাঝেও প্রতিপক্ষের কয়েকজনের সাথে বাকবিতণ্ডা হয়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে হক সাব নামের একজন ব্যক্তি জানান, তিনি ঘটনা সম্পর্কে শুনেছেন, তবে ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না। অন্যদিকে, অভিযুক্ত পক্ষের মোহাম্মদ নজরুল ইসলাম, হেলাল, আবুল কালাম ও আবুল কাশেম দাবি করেন, তারা ভাড়াটিয়া দম্পতির পারিবারিক কলহ থেকে অতিষ্ঠ ছিলেন। ঘটনার দিন বাড়ির মালিকের ছেলে প্রতিবেশীদের গালিগালাজ করলে তাকে একটি থাপ্পড় দিয়ে শাসন করা হয়। তবে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তারা। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গভর্নরের সঙ্গে মিৎসুই অ্যান্ড কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১০:০৯ পি.এম


গভর্নরের সঙ্গে মিৎসুই অ্যান্ড কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে মিৎসুই অ্যান্ড কোম্পানির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

এই সাক্ষাতে মিৎসুই অ্যান্ড কোম্পানির ঢাকা ও টোকিও কার্যালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বাংলাদেশের আর্থিক খাতের সাম্প্রতিক নীতিগত অগ্রগতি, বিনিয়োগ ও ব্যবসা-সহায়ক পরিবেশ, মুনাফা প্রত্যাবাসন প্রক্রিয়া, ডিজিটাল ব্যাংকিং, পেমেন্ট অবকাঠামো এবং প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, প্রযোজ্য আইন, বিধিবিধান ও নিয়ন্ত্রক কাঠামোর আওতাধীন বিদেশি বিনিয়োগ ও উদ্ভাবনমুখী আর্থিক উদ্যোগসমূহকে সময়োপযোগী ও কার্যকরভাবে সহায়তা প্রদান করা হবে।

গভর্নর বলেছেন, বাংলাদেশের আর্থিক খাতে নিরাপদ, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেবা সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংক ইতিবাচক ও সহায়ক ভূমিকা পালন করে যাবে।

মিৎসুই অ্যান্ড কোম্পানির গঠনমূলক যেকোনো উদ্যোগ প্রযোজ্য নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুসরণ সাপেক্ষে যথাযথভাবে বিবেচনা করা হবে।

সভায় পারস্পরিক যোগাযোগ অব্যাহত রেখে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়ে পরবর্তী পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে মতবিনিময় করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ স্কুলের সামনে তুমুল মারামারি, ৯৯৯-এ ফোনকল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১০:১১ পি.এম


হঠাৎ স্কুলের সামনে তুমুল মারামারি, ৯৯৯-এ ফোনকল

পূর্ব বিরোধের কারণে গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মারামারিতে জড়িয়ে পড়েছে দুই পক্ষের লোকজন। এই সময় বিদ্যালয়ের ভেতরে আটকা পড়েন শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ করে দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

বুধবার (১ জুলাই) বিকেলে সুনামগঞ্জ-সিলেট সড়কের আহসানমারা সেতুর উত্তরপাড়ে সদর উপজেলার কাঠইর ইউনিয়নের জগজীবনপুর গ্রামে এই মারামারির ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সাত জনকে আটক করেছে। এ তথ্য জানিয়েছেন সদর মডেল থানার ওসি রতন শেখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগজীবনপুর গ্রামের মাওলানা গোষ্ঠীর কাসেম আলী লোকজনের সাথে দ্বন্দ্ব রয়েছে একই গ্রামের বাদশা গোষ্ঠীর দুলাল মিয়ার লোকজনের। কাসেম আলী ও দুলাল মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ এবং মামলা মোকদ্দমা চলছে। পূর্ব বিরোধের জের ধরে বুধবার বিকেল ৪টার দিকে দুই পক্ষের লোকজন গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বিদ্যালয় ভবনের ছাদে অবস্থান নেয়।

এ সময় বিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সংঘর্ষের ঘটনাটি সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি হারুনুর রশিদকে জানান। শিক্ষক হারুনুর রশিদ ৯৯৯ ফোন করার জন্য পরামর্শ দেন এবং বিষয়টি নিজে সদর থানার পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে চলে আসে। পরে আটকে পড়া শিক্ষক শিক্ষার্থীদের উদ্ধার করে নিরাপদে বাড়ি যাওয়ার সুযোগ করে দেয় পুলিশ।

সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে আহত এবং পুলিশের হাতে আটককৃতদের নাম জানা যায়নি।

জগজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়শ্রী ভট্টাচার্য্য মন্তব্য করেন, গ্রামের দুই পক্ষের লোকজনের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলছে। বিকেলে হঠাৎ করে স্কুলের সামনে মারামারি শুরু হয়। আমরা ৯৯৯ ফোন করলে পুলিশ স্কুলে আসে এবং পরিস্থিতি শান্ত হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, গোষ্ঠীগত দ্বন্দ্বের কারণে দুই পক্ষের মারামারিতে অনেকে আহত হয়েছে। স্কুলের ক্লাস চলাকালীন স্কুলের সামনেই মারামারির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ যাওয়ার পর শতাধিক শিশু ও শিক্ষক উদ্ধার হন। ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%