ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

জাতীয় স্বীকৃতি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুনেরাহের সাফল্য


জাতীয় স্বীকৃতি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুনেরাহের সাফল্য

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের অভিনয়জীবনে একের পর এক নতুন অভিজ্ঞতার সংযোজন ঘটছে। বড় পর্দা, ছোট পর্দা কিংবা স্বাধীন ধারার চলচ্চিত্র, সব ক্ষেত্রেই তিনি তার অভিনয়দক্ষতা দিয়ে আলাদা পরিচিতি অর্জন করছেন।

২০২২ সালে ব্লেন্ডার্স চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসের প্রথম আসরে উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সুনেরাহ। পাঁচ বছর পর, ৯ অক্টোবর অনুষ্ঠিত পঞ্চম আসরে তিনি আবারও মঞ্চে ফিরে আসেন। এবার তিনি ইরফান সাজ্জাদের সঙ্গে দ্বৈত পরিবেশনায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সুনেরাহর জন্য বিশেষ হয়ে ওঠে তার অভিনীত ‘দাগি’ সিনেমার দর্শকপ্রিয়তার স্বীকৃতির জন্য। ছবিটি দর্শক পছন্দের পুরস্কার জিতে নেয়। তবে সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা থাকলেও, পুরস্কারের মনোনয়ন না পাওয়া নিয়ে তাকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। সুনেরাহ মনে করেন, পুরস্কারই স্বীকৃতির একমাত্র মাপকাঠি নয়। দর্শকের ভালোবাসা ও কাজের সাফল্যও তার কাছে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: বিয়ে কবে? প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন জীবনসঙ্গী কেমন চান

সম্প্রতি, রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনী উপলক্ষে তিনি ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নেন। সেখানে দর্শকদের প্রতিক্রিয়া কাছ থেকে দেখার অভিজ্ঞতা তার জন্য বিশেষ ছিল। সিনেমাটিতে বিয়ের সাজে অভিনয় করতে গিয়ে ভারী পোশাক, সাজসজ্জা এবং দীর্ঘ প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। মাথায় ঘোমটা ঠিকভাবে আটকে দেওয়ার পর শুটিং শেষ না হওয়া পর্যন্ত শৌচাগারেও যেতে পারেননি বলে জানান এই অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি, শাস্ত্রীয় নৃত্যেও সুনেরাহর অভিজ্ঞতা রয়েছে। পুরস্কার অনুষ্ঠানে ‘পাতার বাঁশরি’ গানের পরিবেশনায় তিনি সেই দিকটিও তুলে ধরেন। তার ভাষ্য, অনেকেই আগে জানতেন না যে তার শাস্ত্রীয় নৃত্যের প্রশিক্ষণ রয়েছে। পরিবেশনার মাধ্যমে দর্শক তার প্রতিভার আরেকটি দিক দেখার সুযোগ পেয়েছেন।

বর্তমানে, দর্শকদের দেখার অভ্যাসে পরিবর্তন এসেছে বলে মনে করেন সুনেরাহ। স্বল্পদৈর্ঘ্যের ভিডিও দেখার প্রবণতা এবং বিনা মূল্যে ইউটিউবে নাটক দেখার সুযোগের কারণে এই মাধ্যমের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্মগুলোর উচিত এমন মানসম্মত কনটেন্ট তৈরি করা, যা দর্শককে বসে মনোযোগ দিয়ে দেখতে আগ্রহী করে তোলে। তার মতে, চলচ্চিত্র, ধারাবাহিক ও টেলিভিশন নাটক, প্রতিটি মাধ্যমেরই নিজস্ব দর্শক রয়েছে।

আরও পড়ুন: মিথিলার নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ প্রকাশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি নেতা ইলিয়াস আলী গুম: ট্রাইব্যুনালে হাজির বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৯ পি.এম


বিএনপি নেতা ইলিয়াস আলী গুম: ট্রাইব্যুনালে হাজির বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফ

বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এ এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।

ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার সময় বিমানবাহিনীর তৎকালীন স্কোয়াড্রন লিডার সাইফুর রহমান র‌্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি বিমান বাহিনীর সদর দফতরের ডিরেক্টরেট অব এয়ার ট্রেনিংয়ের ডেপুটি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এদিন, জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে ৩৩ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ তাকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেয়ার কথা রয়েছে। এছাড়া, জুলাই আন্দোলনে উস্কানির অভিযোগে সাংবাদিক মোজাম্মেল বাবু, সাংবাদিক শ্যামল দত্ত ও সাংবাদিক ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ ট্রাইব্যুনাল-২ এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

জানা যায়, ২৩ আগস্ট বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ দিন (২৫ অক্টোবর) নির্ধারণ করা হয়।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল আসামির জামিন আবেদন নাকচ করে এ আদেশ প্রদান করেন। ওইদিন গুমের মামলার আসামিকে গ্রেফতার দেখানোর আবেদন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আসামিপক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী তাবারক হোসেন।

শুনানিতে তাবারক বলেন, ২০০৩ সালে বিমান বাহিনীতে কমিশনপ্রাপ্ত হন সাইফুর রহমান। তিনি একজন চৌকস কর্মকর্তা। তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এমনকি অনেক আসামি পালিয়ে গেলেও আইনকে সম্মান জানিয়ে ট্রাইব্যুনালের মুখোমুখি হয়েছেন তিনি।

পুর্বনির্ধারিত তারিখ অনুযায়ী এদিন সকালে বিমান বাহিনীর একটি মাইক্রোবাসে করে সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাকে হাজতখানায় রাখা হয়। গত ৯ আগস্ট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-১। গত ২৬ জুলাই রাতে বিশেষ সামরিক পুলিশ শাখা (প্রভোস্ট) সাইফকে তার বাসা থেকে আটক করে বাহিনীর বিশেষ সেলে হেফাজতে রাখে।

২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গুম হন সিলেট-২ আসনের সাবেক এমপি ইলিয়াস আলী। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ওই সময় ইলিয়াস সিলেট বিভাগে বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন। সিলেট-২ আসন থেকে তিনি দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। সাইফুর রহমান এ মামলায় সর্বশেষ অভিযুক্ত ব্যক্তি। এর আগে ইলিয়াস আলী গুমের ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলারোয়ায় গ্রামীণ সড়কে যাত্রীদের কাছ থেকে গলাকাটা ভাড়া আদায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৪০ পি.এম


কলারোয়ায় গ্রামীণ সড়কে যাত্রীদের কাছ থেকে গলাকাটা ভাড়া আদায়

সম্প্রতি ডিজেলের দাম বৃদ্ধির ফলে বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার গ্রামীণ সড়কে যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে ব্যাটারিচালিত বাইক ও মাহেন্দ্রচালকদের বিরুদ্ধে।

ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, কলারোয়া উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কে পূর্বের ভাড়ার তুলনায় কয়েক গুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে। অথচ সরকারের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত শুধুমাত্র ডিজেলচালিত বাস ও মিনিবাসের জন্য প্রযোজ্য। ব্যাটারিচালিত ও গ্যাসচালিত যানবাহনের জন্য ভাড়া বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়নি।

ঢাকা নটর ডেম কলেজের ছাত্র উমামা হোসেন জানিয়েছেন, কিছুদিন আগে কলারোয়া ব্রিজ থেকে খোরদো বাজার পর্যন্ত ১০ কিলোমিটার পথের জন্য ভাড়া ছিল ৩০ টাকা। কিন্তু ডিজেলের দাম বৃদ্ধির অজুহাতে বর্তমানে ভাড়া ৪০ টাকা নেওয়া হচ্ছে।

উপজেলার ক্ষেত্রপাড়া গ্রামের আবদুল্লাহ মন্তব্য করেছেন, কয়েক দিন আগে সরসকাটি থেকে কলারোয়া পর্যন্ত ৯ কিলোমিটার রাস্তায় ভাড়া ছিল ২৫ টাকা, যা এখন বেড়ে ৩০ টাকা হয়ে গেছে।

ব্যাংক কর্মকর্তা আবদুর রহিম জানিয়েছেন, কলারোয়া থেকে গয়ড়া পর্যন্ত ১৪ কিলোমিটার রাস্তায় পূর্বে ভাড়া ছিল ৩০ টাকা, কিন্তু এখন তেলের দাম বৃদ্ধির অজুহাতে ভাড়া ৪০ টাকা নেওয়া হচ্ছে।

সিংহলাল বাজারের মোস্তফা জানান, সিংহলাল বাজার থেকে ৪ কিলোমিটার দূরত্বের পথে ভাড়া ছিল ১৫ টাকা, যা বর্তমানে ২০ টাকা হয়ে গেছে। তিনি বলেন, "এভাবে উপজেলার প্রত্যেকটি বাইকের চালক যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এটা নিয়ন্ত্রণ করার কেউ নেই। বাংলাদেশে যখন তেলের দাম বাড়ে, তখন মনে হয় সব গাড়ি তেলে চলে। এভাবেই গাড়িচালকেরা সব সময় আমাদের সঙ্গে প্রতারণা করেন।"

বিভিন্ন যানবাহনের চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলায় প্রায় ৫০টি মাহেন্দ্র, প্রায় ৫০০টি বাইক ও কয়েক হাজার ব্যাটারিচালিত ভ্যান রয়েছে। ফলে দিনে দুই-তিনটি ট্রিপ পাওয়াও কঠিন হয়ে দাঁড়ায়। এর পাশাপাশি প্রতিদিন সিরিয়ালের জন্য ২০ টাকা দিতে হয়। এ কারণে কিছুটা বাড়তি ভাড়া নেওয়া ছাড়া তাঁদের কাছে উপায় থাকে না বলে দাবি করেছেন তাঁরা।

বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট কাজী আবদুল্লাহ আল হাবিব মন্তব্য করেছেন, "সরকার তেলের দাম বাড়ালেই কিছু অসাধু চক্র বরাবরের মতোই অনৈতিক সুবিধা নেওয়ার জন্য ওত পেতে থাকে। তাদের মধ্যে প্রথম সারিতে থাকেন গাড়িচালকেরা।" তিনি আরও বলেন, সরকার নির্ধারিত প্রতি কিলোমিটারের ভাড়া বৃদ্ধির হার ১৭ পয়সা হলেও গাড়ির মালিকেরা দ্বিগুণ পর্যন্ত ভাড়া বাড়িয়েছেন। সেই হিসাবে গ্রামীণ সড়কের ছোট যানবাহনগুলোর ভাড়াও তুলনামূলকভাবে আরও বাড়িয়ে দিয়ে জনসাধারণের ভোগান্তি বৃদ্ধি করা হয়েছে।

তিনি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণা সীমান্তে ২ লাখ ৬ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


নেত্রকোণা সীমান্তে ২ লাখ ৬ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ

নেত্রকোণা, ২৫ অক্টোবর, ২০২৬ : জেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩১ বিজিবি ব্যাটালিয়ন ২ লাখ ৬ হাজার ১শ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে।

আজ রোববার সকাল ৯টা ৫০ মিনিটে বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী, পিএসসি।

লে. কর্নেল তৌহিদুল বারী জানান, ২৪ অক্টোবর রাত আনুমানিক পৌনে ১১টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়নের বিজয়পুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১১৫০/এমপি থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম বিজয়পুর নামক স্থানে চোরাচালানবিরোধী অভিযান শুরু করে।

এই অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় ৯০ কেজি ভারতীয় ফুসকা, ৫৫ প্যাকেট শনপাপড়ি এবং ১৩০ বোতল অলিভ অয়েল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য ৫২ হাজার ১শ টাকা।

তিনি আরও জানান, আজ রোববার ভোর ৫টা ২০ মিনিটের দিকে নলুয়াপাড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৫৭/এমপি থেকে আনুমানিক ৩০০ গজ অভ্যন্তরে ফারাংপাড়া নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১০ পিস ভারতীয় কম্বল উদ্ধার করে। এই কম্বলগুলোর মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

এছাড়া একই দিন সকাল ৭টার দিকে বিজয়পুর বিওপির আরেকটি টহল দল সীমান্ত পিলার ১১৫২/এমপি থেকে আনুমানিক ৬০০ গজ অভ্যন্তরে সোমেশ্বরী নদী থেকে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ২শ কেজি ভারতীয় কয়লা জব্দ করে। এই কয়লার মূল্য আনুমানিক ১ লাখ ৪ হাজার টাকা।

মোট তিনটি অভিযানে ২ লাখ ৬ হাজার ১ শত টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার ও জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল নেত্রকোণা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঠে নেমেই নেইমার পেলেন ‘হাস্যকর’ লাল কার্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৩ পি.এম


মাঠে নেমেই নেইমার পেলেন ‘হাস্যকর’ লাল কার্ড

মাঠে পারফরম্যান্সের পাশাপাশি বিতর্ক ও আলোচনা যেন নেইমার জুনিয়রের জন্য একটি অনিবার্য অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। শৈশবের ক্লাব সান্তোসের জার্সিতে মাঠে নেমে এবার তিনি প্রতিপক্ষ ফুটবলারের উদ্দেশে মুখ ঢেকে কথা বলার কারণে সরাসরি লাল কার্ড দেখেন। এর আগে, প্রতিপক্ষ খেলোয়াড়ের বুকে বল ছুড়ে মারার অপরাধে তিনি প্রথম হলুদ কার্ডটি পেয়েছিলেন।

ব্রাজিলেইরো সিরি এ’র ম্যাচে সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোয় বাহিয়ার বিরুদ্ধে একটি নাটকীয় ও ঘটনাবহুল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচের ৩৯ মিনিটে সফরকারী ডিফেন্ডার লুসিয়ানো জুবার গোলে বাহিয়া এগিয়ে যায়। তবে, নির্ধারিত ৯০ মিনিট শেষে ইনজুরি সময়ের একদম শেষ মুহূর্তে লুয়ান পেরেজ পেট্রোনির দুর্দান্ত গোলে সান্তোস পরাজয় এড়ায় এবং ম্যাচের ফলাফল ১-১ হয়।

ম্যাচের ফলাফল ছাপিয়ে এখন ফুটবল পাড়ায় প্রধান আলোচনার কেন্দ্রে রয়েছে নেইমারকে দেখানো লাল কার্ড। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে, বাহিয়ার খেলোয়াড় রদ্রিগো নেস্তরের সঙ্গে মুখ হাত দিয়ে ঢেকে কথা বলার কারণে তাকে এই শাস্তি পেতে হয়। ঘটনার সময় রেফারি স্যাভিও পেরেইরা অন্য দিকে ফিরে থাকলেও, প্রতিপক্ষ খেলোয়াড় নেস্তরের অভিযোগের ভিত্তিতে ভিএআর পরীক্ষা করে নেইমারকে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি।

এই লাল কার্ডের কারণে আগামী বুধবার সান্তোসের আসন্ন পালমেইরাসের বিপক্ষে ম্যাচে নেইমার নিষিদ্ধ থাকবেন। এছাড়াও, চলতি মৌসুমে ইতিমধ্যে তিনটি হলুদ কার্ড দেখে ফেলায় নিয়মানুযায়ী ব্রাগান্তিনোর বিপক্ষে পরবর্তী সোমবারের ম্যাচটিও তিনি মিস করবেন।

মাঠ থেকে সাজঘরে ফেরার সময় রেফারিকে বাধ্য করার এই অভিনব কৌশল এবং প্রতিপক্ষ খেলোয়াড় নেস্তরের আচরণ নিয়ে চরম ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন নেইমার।

ম্যাচ শেষে বেরিয়ে যাওয়ার সময় তাকে বলতে শোনা যায়, “আমরা মাঠে মজা করছিলাম, একে অপরকে নিয়ে হাসাহাসি করছিলাম। ঠিক সেই মুহূর্তে আমি নেস্তরের সঙ্গে কথা বলতে যাই। আমি ভুলবশত আমার হাত মুখের ওপর নিয়ে এসেছিলাম এবং তখনও আমি মুখ খুলে কিছু বলিনি, ঠিক তার আগেই সে নিজের হাত তুলে নাটক শুরু করল। এটি ফুটবলের সবচেয়ে নোংরা কৌশলগুলোর একটি! আর আমি নেস্তরকে দেখে নেব।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%