০৫:৩০ পি.এম
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান শুধু একজন সফল অভিনেতা নন, বরং তিনি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। অভিনয়, প্রযোজনা, পরিচালনা ও চিত্রনাট্য রচনায় তার অসাধারণ দক্ষতার স্বাক্ষর তাই তিন দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মন জয় করে চলেছে। নিখুঁত কাজের প্রতি তার একাগ্রতা থেকেই তিনি ‘মিস্টার পারফেকশনিস্ট’ খেতাব অর্জন করেছেন। যদিও পেশাগত সাফল্যের পাশাপাশি, তার ব্যক্তিজীবনও সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
আমিরের প্রথম এবং দ্বিতীয় দুটি সংসারে বিচ্ছেদ ঘটেছে। তবে প্রেমে তাকে কখনোই দূরে রাখতে পারেনি। চলতি বছরে তার ৬০তম জন্মদিনে তিনি নতুন সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন।
এবার এই সম্পর্কের নতুন একটি পরিণতি আসন্ন। সবকিছু ঠিক থাকলে, ৫ জুলাই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান।
আরও পড়ুন: ২ বছরের বেতনবৃদ্ধি স্থগিত, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৭টি প্রমাণিত
সম্প্রতি ‘লগান’ সিনেমার মুক্তির প্রায় ২৫ বছর পূর্তির উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে পরিচালক আশুতোষ গোয়ারিকর, আমির খান এবং ছবির অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অনেক বলিউড তারকাও উপস্থিত ছিলেন, তাদের মধ্যে অভিনেত্রী কাজল ছিলেন। মঞ্চে উঠে কাজল মজার ছলে বললেন, “আমিরের প্রযোজনা সংস্থা বহুবার প্রমাণ করেছে সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে তার রুচি কতটা অসাধারণ। আর নারীদের পছন্দের ক্ষেত্রেও তার রুচি যে বেশ ভালো, সেটাও বলতে হবে!”
কাজলের এই মন্তব্য শুনে আমির খান হেসে ফেললেন। উপস্থিত দর্শকরাও হাততালিতে ফেটে পড়েন। মুহূর্তেই পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। এদিকে আমিরের আসন্ন বিয়ে নিয়ে তার ভক্ত-অনুরাগীরাও অত্যন্ত উচ্ছ্বসিত।
গৌরীর সঙ্গে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাওয়া এই তারকাকে সকলের শুভকামনায় ভাসানো হচ্ছে। এখন কেবল অপেক্ষা, কি করে নতুন জীবনের সেই বিশেষ মুহূর্তে সাক্ষী হওয়া যাবে। নতুন সম্পর্ক ও নতুন অধ্যায় গড়ে তুলছে, ৬০ বছরেও প্রেমে পূর্ণ আমির খান।
আরও পড়ুন: রিজভী: গ্যারান্টি ক্লজের অভাবে তিস্তার পানি পায়নি বাংলাদেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন