০৬:২৭ পি.এম
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কুমিল্লার লাকসামে একটি সাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে র্যালিটি বের করা হয়। তারপর এটি লাকসাম দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে এসে শেষ হয়।
এখানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে লাকসাম থেকে মাদক নির্মূলে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় নিরপেক্ষভাবে করা মাদক কারবারির তালিকায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কোনো অদৃশ্য শক্তির কারণে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তিনি জনগণকে জানানোর জন্য আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন পৌরসভা যুববিভাগের সভাপতি মো. সাইফুল ইসলাম খোকন। উপজেলা যুববিভাগের সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিন মহসিন সভাটি পরিচালনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুববিভাগের সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা যুববিভাগের উপদেষ্টা হাফেজ জহিরুল ইসলাম, পৌরসভা যুব বিভাগের উপদেষ্টা অধ্যাপক মাওলানা মুহাম্মদ শহীদ উল্লাহ, পৌরসভা যুব বিভাগের সাধারণ সম্পাদক মু. ফয়সর হোসেন মুন্সি এবং উপজেলা সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সবুজ। র্যালি ও আলোচনা সভায় পৌরসভা এবং উপজেলা যুব বিভাগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: তিস্তায় অভয়াশ্রম নেই, হারিয়ে যাচ্ছে দেশি মাছ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন