ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

অসুস্থতার ছুটির আবেদন বারবার প্রত্যাখ্যান, অফিসের শৌচাগারেই তরুণীর মৃত্যু


অসুস্থতার ছুটির আবেদন বারবার প্রত্যাখ্যান, অফিসের শৌচাগারেই তরুণীর মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় ২৯ বছর বয়সী এক তরুণীকে অফিসের শৌচাগারে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার নাম গসিনা ঢলাধলা। অভিযোগ উঠেছে, অসুস্থতার কারণে কয়েকবার ছুটির আবেদন করলেও কর্তৃপক্ষ তা অনুমোদন করেনি। স্থানীয় সংবাদমাধ্যম ‘আইউইটনেস নিউজ’ এ তথ্য জানিয়েছে।

গসিনা জোহানেসবার্গের রোজব্যাঙ্ক এলাকায় অবস্থিত কারট্র্যাক প্রতিষ্ঠানে কল সেন্টার এজেন্ট হিসেবে কাজ করতেন। পরিবার ও সহকর্মীদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতা ও চরম ক্লান্তিতে ভুগছিলেন। তবুও তাকে ছুটির আবেদনগুলো প্রত্যাখ্যান করা হয়।

দক্ষিণ আফ্রিকার সোয়েতান পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, অসুস্থ হয়ে পড়ার পরও তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়নি। বরং তার ব্যবস্থাপক চিকিৎসার খরচ কে বহন করবে, তা নিয়েই আলোচনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: অপপ্রচার ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুদৃঢ় অবস্থান গড়ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী

নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকর্মী অভিযোগ করেন, ‘গসিনার মৃত্যুর পেছনে প্রতিষ্ঠানটিরও দায় রয়েছে।’ তিনি বলেন, শুক্রবার তাকে হাঁটু গেড়ে কাঁদতে দেখেছি। সে বলছিল, ‘আমি খুব অসুস্থ। তারপরও শনিবার আমাকে কাজে আসতে বলা হয়েছে। আমি আগেই জানিয়েছিলাম যে আমি ভালো নেই।’

সহকর্মীর দাবি, মৃত্যুর আগের দিনও গসিনা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিনি বলেন, ‘বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টিম লিডার তাকে অফিসে ডেকে নেন। তারা কী নিয়ে কথা বলছিলেন, তা আমি শুনতে পাইনি। তবে আমি দেখেছি, কথা বলার সময় গসিনা চশমা খুলে কাঁদছিলেন।’

তিনি আরও বলেন, ‘মৃত্যু সব সময় ঠেকানো যায় না। কিন্তু গসিনার এমনভাবে মারা যাওয়ার কথা ছিল না। হয়তো তার পরিবার যদি সময়মতো হাসপাতালে নিতে পারতো, তাহলে তাকে বাঁচানো যেত। অন্তত প্রিয়জনদের পাশে রেখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারতেন। একটি টয়লেট কিউবিকলের ভেতরে একাকী তার মৃত্যু খুবই মর্মান্তিক।’

গসিনার খালা নোমুসা বলেন, মৃত্যুর আগে গসিনা দুবার অসুস্থতার ছুটির আবেদন করেছিলেন। নোমুসা বলেন, ‘আমাকেই একটি বেসরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স ডাকতে হয়েছিল। কারণ প্রতিষ্ঠানের ম্যানেজার তখন চিকিৎসা খরচের বিষয়ে খোঁজ নিচ্ছিলেন। তার জীবন বাঁচানোর বিষয়টি তখন অগ্রাধিকার পায়নি।’

আরও পড়ুন: রাহুল গান্ধী মোদির সঙ্গে প্রকাশ্যে বিতর্কের আহ্বান জানালেন

তিনি আরও বলেন, “তারা আমাকে জানিয়েছিলেন যে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছেন। কিন্তু তাদের কাছে কোনো রেফারেন্স নম্বর ছিল না। তারা শুধু বলছিলেন, গসিনার নাড়ির স্পন্দন খুব দুর্বল হয়ে গেছে। তরকন্যাকে দ্রুত হাসপাতালে নেওয়ার মতো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।’

তবে কারট্র্যাকের করপোরেট অ্যাফেয়ার্স পরিচালক লরেন হিউম্যান এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত জরুরি সেবাদানকারীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাদের কাছে একটি অটোমেটিক এক্সটার্নাল ডিফিব্রিলেটর ছিল। জরুরি চিকিৎসা সেবাকেও সঙ্গে সঙ্গে ডাকা হয়েছিল।’

এই ঘটনাকে কেন্দ্র করে কর্মক্ষেত্রে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে অসুস্থতার ছুটি অনুমোদনের নীতি নিয়ে প্রশ্ন উঠেছে। গসিনা ঢলাধলার মৃত্যু কর্মীদের স্বাস্থ্যগত সমস্যাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা আবারও সামনে নিয়ে এসেছে।

সূত্র: এনডিটিভি   

আরও পড়ুন: বিজয়ী আবদুল আল-সাইয়েদ ট্রাম্পের কটাক্ষের জবাব দিলেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাহিদ রানাকে শাস্তি দিল আইসিসি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


নাহিদ রানাকে শাস্তি দিল আইসিসি

আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। অস্ট্রেলিয়ার খেলোয়াড় জশ ইংলিসের সঙ্গে তর্কে জড়ানো এই পেসারকে তিরস্কার করেছে আইসিসি। তার নামের পাশে একই সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

আইসিসির আচরণবিধির ২.৫ ধারা ভেঙেছেন নাহিদ। এই ধারা আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো ব্যাটসম্যান আউট হওয়ার পর তাকে উদ্দেশ্য করে অশালীন ভাষা ব্যবহার, অঙ্গভঙ্গি করা এবং অনুপযুক্ত আচরণ করার সঙ্গে সম্পর্কিত।

গত ২৪ মাসের মধ্যে এটি তার দ্বিতীয় অপরাধ, যার কারণে তার মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে দুইয়ে।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার ইনিংসের ১১তম ওভারে এ ঘটনা ঘটে। জশ ইংলিশকে আউট করার পর রানা তার দিকে আগ্রাসীভাবে তেড়ে যান এবং আপত্তিকর ভাষা ব্যবহার করেন। এটি আউটের শিকার হওয়া ব্যাটারের কাছ থেকে একটি উগ্র প্রতিক্রিয়া উসকে দিতে পারত।

নাহিদ রানা নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং আইসিসির ম্যাচ রেফারিদের আন্তর্জাতিক প্যানেলের সদস্য প্রকাশ ভাটের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে ডিএলএস ম্যাথডে ৮৬ রানে জয় পায় বাংলাদেশ। ৫০ ওভারের সংস্করণে তাদের বিপক্ষে ২১ বছর পর জয় পাওয়া বাংলাদেশ আগামীকাল সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১০:২২ পি.এম


কুড়িগ্রামে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‌্যালি
 
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি।
 
বুধবার (১০ জুন) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক ফুটবলপ্রেমী আর্জেন্টিনার জার্সি ও জাতীয় পতাকা নিয়ে রাজারহাট বাজারে সমবেত হন।
 
পরে সমর্থকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় প্রিয় দল আর্জেন্টিনার পক্ষে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। র‌্যালিতে অংশ নেওয়া সমর্থকরা বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্য কামনা করেন।
 
রঙিন পতাকা, ব্যানার ও উচ্ছ্বাসে ভরা এ আনন্দ র‌্যালিকে ঘিরে বাজারজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। পথচারী, ব্যবসায়ী ও সাধারণ ফুটবলপ্রেমীরাও র‌্যালিটি উপভোগ করেন।
 
র‌্যালিতে অংশ নেওয়া ফুটবলপ্রেমী আরিফ ও আদম আলী বলেন, ফুটবল শুধু খেলা নয়, এটি আমাদের আবেগের জায়গা। আমরা সবসময় আর্জেন্টিনাকে সমর্থন করি। প্রিয় দলের জন্য ভালোবাসা থেকেই এই আনন্দ র‌্যালির আয়োজন করা হয়েছে।
 
আরেক সমর্থক সোহেল রানা বলেন, বিশ্বকাপ এলেই ফুটবলপ্রেমীদের মাঝে অন্যরকম উন্মাদনা কাজ করে। আমরা চাই আর্জেন্টিনা এবারও দারুণ পারফরম্যান্স করুক এবং শিরোপা জিতুক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকারমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকারমন্ত্রীর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সার্বিক উন্নয়ন ও কল্যাণে পৃথক একটি অধিদপ্তর গঠনের আশাবাদ ব্যক্ত করেছেন।

মঙ্গলবার (১০ জুন) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

সভায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষা, কর্মসংস্থান, উন্নয়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্বের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জনগণ শুধু ভোটার হিসেবেই নয়, নির্বাচনে বিএনপির পক্ষে সক্রিয় ভূমিকা রেখেছে। এ জন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতে সংসদের উচ্চ কক্ষেও তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা করা হবে।

স্থানীয় সরকারমন্ত্রী আরো বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার সুযোগ সম্প্রসারণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং স্বল্প সুদে ঋণপ্রাপ্তির ব্যবস্থা করা হবে। পাশাপাশি তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে পৃথক একটি অধিদপ্তর প্রতিষ্ঠার বিষয়েও সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে।

সভায় বিজন কান্তি সরকার বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। তিনি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের নার্সিং পেশায় আরো বেশি করে যুক্ত হওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় তাদের কল্যাণ ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদের অধিবেশন বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


সংসদের অধিবেশন বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এই মুলতবি ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%