ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দেনমোহরের অর্থ স্ত্রীর ভরণপোষণে ব্যবহার করা যাবে কি?


দেনমোহরের অর্থ স্ত্রীর ভরণপোষণে ব্যবহার করা যাবে কি?

নারী ও পুরুষের মধ্যে আকর্ষণ একটি স্বাভাবিক বিষয়। বৈধ ভালোবাসার মাধ্যমে একে অপরের প্রতি সিক্ত হওয়ার প্রধান হালাল মাধ্যম হলো বিয়ে, যার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দেনমোহর। এটি স্ত্রীর অধিকার এবং ইসলামের বিধান অনুযায়ী স্বামীকে এটি পরিশোধ করতে হবে।

বিয়ের সময় দেনমোহর নির্ধারণ করা ইসলামে ওয়াজিব। স্বামীর জন্য এটি পরিশোধ করা ফরজ। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন,

وَ اٰتُوا النِّسَآءَ صَدُقٰتِهِنَّ نِحۡلَۃً فَاِنۡ طِبۡنَ لَکُمۡ عَنۡ شَیۡءٍ مِّنۡهُ نَفۡسًا فَکُلُوۡهُ هَنِیۡٓــًٔا مَّرِیۡٓــًٔا অর্থ: "আর তোমরা নারীদের উপহার হিসেবে তাদের মোহর দিয়ে দাও, তারপর যদি তারা তোমাদের জন্য তা থেকে খুশি হয়ে কিছু ছাড় দেয়, তাহলে তোমরা তা সানন্দে তৃপ্তিসহকারে খেতে পার।" (সুরা নিসা: ৪)

আরও পড়ুন: কোরআন হাতে শপথ নিলে মুসলিম প্রতিনিধিত্বের ইতিহাস পাবে নতুন মাত্রা

দেনমোহরকে স্ত্রীর মূল্য হিসেবে দেখা উচিত নয়, বরং এটি একটি উপহার। কোরআনের আয়াতেও এটি উপহার হিসেবে উল্লেখ করা হয়েছে, যা নারীর মূল্য বা বিনিময় নয়। কোরআনে নির্দেশনা রয়েছে যে, দেনমোহর স্ত্রীর মালিকানা হবে, তার পরিবার বা অভিভাবকদের নয়। স্ত্রীর ইচ্ছা হলে তিনি দেনমোহরে ছাড়ও দিতে পারেন।

বিয়েতে নির্ধারিত দেনমোহর স্বর্ণ-রৌপ্যের অলংকার বা নগদ অর্থের মাধ্যমে পরিশোধ করা যেতে পারে। তবে, দেনমোহরের অর্থ স্ত্রীর ভরণপোষণে ব্যয় করা যাবে না এবং ভরণপোষণের খরচ দেনমোহর থেকে কর্তন করা যাবে না। দেনমোহর এবং ভরণপোষণের ব্যয় দুটি আলাদা দায়িত্ব স্বামীর। বিয়ের দেনমোহর পরিশোধ করা যেমন আবশ্যক, তেমনি বিবাহিতা স্ত্রীর থাকার ব্যবস্থা করা ও ভরণপোষণের ব্যয় নির্বাহ করাও স্বামীর ওপর ফরজ। মহান আল্লাহ বলেছেন,

عَلَی الۡمَوۡلُوۡدِ لَهٗ رِزۡقُهُنَّ وَ كِسۡوَتُهُنَّ بِالۡمَعۡرُوۡفِ অর্থ: "আর বাবার ওপর কর্তব্য বিধি মোতাবেক তাদের (তার স্ত্রী বা সন্তানের মায়েদের) খাবার ও পোশাক প্রদান করা।" (সুরা বাকারা: ২৩৩)

আরও পড়ুন: নাইজেরিয়ার প্রেসিডেন্ট কাবার ভেতরে নামাজ আদায়ের বিরল সম্মান লাভ করেছেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলারোয়ায় সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে পথচারীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২০ পি.এম


কলারোয়ায় সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে পথচারীরা

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় যশোর-সাতক্ষীরা সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখে সংস্কারকাজ সম্পন্ন হয়েছে। এই অবস্থায় দুর্ঘটনার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় জনগণ অবিলম্বে ওই খুঁটি সরিয়ে সড়কটি চলাচলের উপযোগী করার জন্য দাবি জানিয়েছেন।

কলারোয়া পৌরসভার কার্যালয় থেকে জানানো হয়েছে, দীর্ঘ সময় ধরে সড়কের ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে। সড়কটির দৈর্ঘ্য প্রায় পাঁচশ মিটার। গতকাল পাকা সড়কের সংস্কার কাজ শেষ হয়েছে। ১৬ লাখ টাকার এই কাজটি স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, মাইশা ট্রেড ইন্টাঃ দ্বারা সম্পন্ন হয়েছে।

সড়কটির মাঝখানে সাতক্ষীরা পল্লী বিদ্যুতের কয়েকটি খুঁটি অবস্থিত। সম্প্রতি সড়কের মাঝখানে বেশ কিছু বৈদ্যুতিক খুঁটি দেখা গেছে। সংস্কারকাজ চলাকালীন ওই খুঁটি রেখেই কাজ করা হচ্ছে।

ব্যাটারিচালিত ড্রাইভার শহীদ জানিয়েছেন, গত কিছুদিনের মধ্যে সড়কের ওই স্থানে ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে।

পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, সড়কটির সংস্কারের পূর্বে ওই খুঁটি সরানোর জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছিল, তবে সেটি এখনো সরানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘস্থায়ী মাংসপেশির ব্যথায় হালকা গরম সেঁক আরাম দেয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২১ পি.এম


দীর্ঘস্থায়ী মাংসপেশির ব্যথায় হালকা গরম সেঁক আরাম দেয়

শীত এলেই কি জয়েন্টের ব্যথা বেড়ে যায়? আর বাড়লেও কী কারণে বাড়ে এবং ব্যথা কমানোর উপায় নিয়ে আজ আমরা হ্যালো ডাক্তার বিভাগে কথা বলব ডা. শেখ সাদিউল ইসলাম-এর সঙ্গে।

প্রশ্ন : শীতকালে কি সত্যিই জয়েন্টের ব্যথা বেড়ে যায়?

উত্তর : হ্যাঁ, অনেকের ক্ষেত্রে শীতকালে জয়েন্টের ব্যথা ও শক্তভাব বেড়ে যেতে পারে। বিশেষ করে, যারা অস্টিওআর্থ্রাইটিস বা দীর্ঘস্থায়ী মাংসপেশি ও জয়েন্টের ব্যথায় ভুগছেন, তারা বেশি অস্বস্তি অনুভব করতে পারেন। তবে শীত সরাসরি জয়েন্টের ক্ষয় বাড়িয়ে দেয়, এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই।

প্রশ্ন : শীতকালে ব্যথা বাড়ার কারণ কী?

উত্তর : ঠান্ডায় অনেকের মাংসপেশি ও জয়েন্টে শক্তভাব বেশি অনুভূত হয়। পাশাপাশি শীতকালে হাঁটাচলা ও ব্যায়াম কমে যায়। ফলে জয়েন্টের স্বাভাবিক নড়াচড়া এবং মাংসপেশির কার্যক্ষমতা কমে ব্যথা বাড়তে পারে। আবহাওয়ার তাপমাত্রা, বায়ুচাপ ও আর্দ্রতার পরিবর্তনের সঙ্গেও কিছু মানুষের ব্যথার সম্পর্ক পাওয়া গেছে, যদিও এর সুনির্দিষ্ট কারণ এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত নয়।

প্রশ্ন : কোন কোন রোগের ব্যথা শীতে বেশি হতে পারে?

উত্তর : হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস, কোমরব্যথা, লাম্বার ও সার্ভাইক্যাল স্পন্ডাইলোসিস, ফ্রোজেন শোল্ডার এবং পুরোনো আঘাতজনিত ব্যথা শীতে বেশি অনুভূত হতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগীরাও অস্বস্তি বেশি অনুভব করতে পারেন। কারণ হাঁটাচলা ও ব্যায়াম কমে যাওয়ায় এ রোগের উপসর্গ বেড়ে যায়। তবে সবার ক্ষেত্রে এমন হয় না।

প্রশ্ন : শীতে কি কোমরের ডিস্ক প্রলাপস বা PLID বেড়ে যায়?

উত্তর : না। শীতের কারণে মেরুদণ্ডের ডিস্ক বেশি বেরিয়ে আসে কিংবা স্নায়ুর ওপর চাপ বেড়ে যায়, এমন প্রমাণ নেই। তবে আগে থেকে কোমরব্যথা বা সায়াটিকা থাকলে শারীরিক নিষ্ক্রিয়তা ও মাংসপেশির শক্তভাবের কারণে অস্বস্তি বাড়তে পারে।

প্রশ্ন : শীতকালে কি হাড় ক্ষয় বেড়ে যায়?

উত্তর : শীত সরাসরি হাড় ক্ষয়ের কারণ নয়। তবে দীর্ঘদিন পর্যাপ্ত সূর্যালোক না পাওয়া, শারীরিক কার্যক্রম কমে যাওয়া এবং পুষ্টির ঘাটতি হাড়ের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের এ বিষয়ে সচেতন থাকা জরুরি।

প্রশ্ন : শীতকালে জয়েন্টের ব্যথা কমাতে কী করবেন?

উত্তর : নিয়মিত হাঁটাহাঁটি, হালকা স্ট্রেচিং এবং মাংসপেশি শক্তিশালী করার ব্যায়াম চালিয়ে যেতে হবে। সকালে ঘুম থেকে উঠে হঠাৎ ভারী কাজ না করে কিছুক্ষণ ওয়ার্মআপ করা ভালো। দীর্ঘস্থায়ী শক্তভাব ও মাংসপেশির ব্যথায় হালকা গরম সেঁক আরাম দিতে পারে। পাশাপাশি শরীর উষ্ণ রাখা, ওজন নিয়ন্ত্রণ এবং সুষম খাবার গ্রহণ জরুরি।

প্রশ্ন : কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত?

উত্তর : ব্যথা দীর্ঘস্থায়ী হলে, ক্রমাগত বাড়তে থাকলে কিংবা স্বাভাবিক চলাফেরায় বাধা সৃষ্টি করলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে জয়েন্ট ফুলে যাওয়া, লাল বা গরম হয়ে যাওয়া, জ্বর, হাত-পায়ে দুর্বলতা কিংবা কোমরব্যথার সঙ্গে প্রস্রাব-পায়খানার নিয়ন্ত্রণে নতুন সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।

শীতকাল মানেই হাড় বা জয়েন্টের রোগ বেড়ে যাওয়া নয়। তবে আগে থেকে থাকা কিছু রোগের ব্যথা ও শক্তভাব শীতে বেশি অনুভূত হতে পারে। তাই ব্যথার ভয়ে হাঁটাচলা বন্ধ না করে নিয়মিত ব্যায়াম, সঠিক জীবনযাপন এবং প্রয়োজনমতো চিকিৎসার মাধ্যমে সুস্থ ও সচল থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, শীতের কারণে ব্যথা বাড়তে পারে, কিন্তু সব ব্যথার কারণ শীত নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টুঙ্গিপাড়া সরকারি কলেজের নাম পরিবর্তন করে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২২ পি.এম


টুঙ্গিপাড়া সরকারি কলেজের নাম পরিবর্তন করে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজের নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ উল্লেখ করে একটি ব্যানার টানিয়ে দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার সময় কলেজের ক্যাম্পাসের দেয়ালে এই ব্যানারটি টানানো হয়। পরে, এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের একটি দল কলেজের অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে আলোচনা করছেন। এ সময় তারা অধ্যক্ষকে বলেন, ‘টুঙ্গিপাড়া সরকারি কলেজ’ নামটি অন্তর্বর্তীকালীন (ইউনূস) সরকারের দেওয়া নাম। তারা অধ্যক্ষকে অনুরোধ করেন, ভবিষ্যতে কলেজের পূর্বের নাম, অর্থাৎ ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ ব্যবহার করার জন্য।

এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
যুগান্তরে সংবাদ প্রকাশ

ছাত্রদল নেতা বাবুল হোসেনের চাঁদার ৪ লাখ টাকা ফেরত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২২ পি.এম


ছাত্রদল নেতা বাবুল হোসেনের চাঁদার ৪ লাখ টাকা ফেরত

বড়াইগ্রামে পাঁচ ঘণ্টা ধরে এক ব্যবসায়ীকে আটকে রেখে পৌনে চার লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেনের বিরুদ্ধে। গত ১৪ নভেম্বর যুগান্তরের অনলাইন সংস্করণে এবং পরদিন প্রিন্ট সংস্করণে ‘ব্যবসায়ীকে ৫ ঘণ্টা আটকে রেখে তিন লাখ টাকা আদায় ছাত্রদল নেতার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে যায়। এরপর মঙ্গলবার সন্ধ্যায় জোনাইল পাগলা বাজারে ওই ব্যবসায়ীকে পৌনে চার লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল কাদের।

আব্দুল কাদের জানান, মঙ্গলবার জোনাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন, বিএনপি নেতা আফসার আলী এবং রফিকুল ইসলামসহ অন্যান্যদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়। সেখানে তাকে তিন লাখ ৭৫ হাজার টাকা ফেরত দেওয়া হয়।

তিনি আরও বলেন, গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর তিনি টাকা ফেরত পেয়েছেন। এ জন্য তিনি যুগান্তরসহ সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন বলেন, বিষয়টি নিয়ে ভুল-বোঝাবুঝি হয়েছিল। বর্তমানে মীমাংসার মাধ্যমে সেটার অবসান হয়েছে।

উল্লেখ্য, উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা বিলে একটি সেতুর মুখে সোঁতিজাল বসিয়ে মাছ ধরছিলেন স্থানীয় ছাত্রদল নেতা বাবুল হোসেন। উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে সোঁতিজাল উচ্ছেদ করে। একই সঙ্গে প্রায় তিন লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ ঘটনার পর বাবুল হোসেন ভুক্তভোগী জোনাইল বাজারের ব্যবসায়ী আব্দুল কাদেরকে সন্দেহ করেন। পরে উপজেলা প্রশাসনকে খবর দিয়ে অভিযান পরিচালনায় সহযোগিতা করার অভিযোগ তুলে তাকে আটকে রাখা হয়। এ সময় ক্ষতিপূরণের নামে ১২ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন আব্দুল কাদের। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। পরে চার-পাঁচ ঘণ্টা আটকে রেখে বাড়ি থেকে লোক মারফত প্রথমে তিন লাখ টাকা এবং পরবর্তীতে আরও এক লাখ টাকা আদায় করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%