বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:২২ পি.এম
মিসর সৌদি আরবের পাশে থাকার ঘোষণা দিয়েছে, যখন ইয়েমেনের ইরান-সমথিত সশস্ত্র গোষ্ঠী হুতিরা হামলা চালাচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানান।
আব্দেলাত্তি বলেন, সৌদি আরব ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর, "সৌদি আরবের নিরাপত্তা আঞ্চলিক নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ এবং মিসর সৌদি আরবের পাশে রয়েছে।"
ফিলিস্তিন ইস্যুতে মিসরের অবস্থান তুলে ধরে তিনি জানান, গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের জন্য ইসরায়েলের কাছ থেকে "ইতিবাচক উদ্যোগের" অপেক্ষায় রয়েছে কায়রো।
আব্দেলাত্তি মন্তব্য করেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো অস্ত্র হস্তান্তরের বিষয়ে দায়িত্বশীল অবস্থান নিয়েছে। এ অবস্থানের প্রশংসা করা উচিত বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন, "ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উচ্ছেদ করা একটি লাল রেখা। আমরা তা ঘটতে দেব না।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর চকবাজার এলাকার সাত তলা ভবনের ছাদে অবস্থিত পানির ট্যাংক থেকে পড়ে মো. আলিফ নামে এক শিশুর মৃত্যু ঘটেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে চকবাজারের পূর্ব ইসলামবাগে এই দুর্ঘটনাটি ঘটে।
মৃতের খালাতো ভাই সিয়াম জানিয়েছেন, বিকালের সময় আলিফ বাসার ছাদে খেলা করতে গিয়ে পানির ট্যাংকে ওঠে। সেখান থেকে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টা ৪৮ মিনিটে তার মৃত্যু ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মো. সেলিম হোসেন বলেন, "মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।"
মৃত আলিফ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ কবিরের ছেলে। বর্তমানে সে চকবাজারে তার পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করছিল। দুই ভাই এবং এক বোনের মধ্যে সে ছিল ছোট।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এশিয়ান গেমসে ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সেকেন্ড টাইমিং করে সেরা ২৪ এর মধ্যে ২২তম হয়ে সেমিফাইনালে প্রবেশ করেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।
১০০ মিটার স্প্রিন্টের জন্য ছয়টি হিট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ছিলেন পঞ্চম হিটে, যেখানে মোট সাত জন দৌড়বিদ অংশগ্রহণ করেছিলেন।
দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব হিসেবে পরিচিত মালদ্বীপের হাসান সাঈদও পঞ্চম হিটে ছিলেন। ইমরান এই হিটে পাঁচ নম্বর লেনে দৌড়ান। প্রতিটি হিটের প্রথম তিনজন সেমিফাইনালে উঠেছেন। এছাড়া, ছয়টি হিটের শীর্ষ ছয় টাইমিংধারীও সেমিফাইনালের জন্য নির্বাচিত হয়েছেন।
ইমরান তার হিটে ১০.৪৯ সেকেন্ড টাইমিং করে ছয় জনের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেন। এই হিটে তৃতীয় স্থানে থাকা তাইপের অ্যাথলেট ১০.৩৮ সেকেন্ড টাইমিং করেন।
ইমরানের ক্যারিয়ারের সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড, এবং মৌসুমের সেরা টাইমিং ১০.২৪ সেকেন্ড। তবে, তিনি কোনোটিই করতে পারেননি।
যদিও ইমরান তার সেরা টাইমিং করতে সক্ষম হননি, তবুও তিনি এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠতে পেরেছেন। প্রতিটি হিটের সেরা তিনের বাইরে ছয় জন সেরা টাইমিংধারীদের মধ্যে ইমরান রয়েছেন, যার টাইমিং ১০.২২ সেকেন্ডে তার অবস্থান ২২ তম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রায় প্রবাহিত হতে যাচ্ছে, ইরানে আবারও বড় ধরনের সামরিক হামলা চালানো "শুধুই সময়ের ব্যাপার" বলে সতর্কতা প্রকাশ করেছে ইসরায়েল। সউদী গণমাধ্যম ‘আল-হাদাস’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি সূত্র এই উদ্বেগজনক তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরান তাদের পারমাণবিক কর্মসূচির জন্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও উপাদান দ্রুত ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ (Pickaxe Mountain) এলাকায় স্থানান্তর করছে। গত বছরের সংঘাত এবং চলতি বছরের ফেব্রুয়ারি ও জুন মাসের বিমান হামলায় এই পার্বত্য কেন্দ্রটিতে আক্রমণ করা হয়নি। ফলে, দেশটি সুরক্ষিত স্থানে তাদের পারমাণবিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) পরিদর্শকদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুনে ১২ দিনব্যাপী যুদ্ধের পর থেকে ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রগুলোতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। এর ফলে, ইরানের কাছে বর্তমানে কত পরিমাণ অস্ত্র তৈরি উপযোগী ইউরেনিয়াম রয়েছে, তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে পিকঅ্যাক্স মাউন্টেনের ওই পারমাণবিক কেন্দ্রটিতে সরাসরি হামলার নির্দেশ দিতে তিনি প্রস্তুত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবানিতে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি চিত্রশিল্পীর একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী কাজী গোলাম কিবরিয়ার ‘ডিফারেন্ট ভিউ’ শীর্ষক প্রদর্শনীটি নগরজীবনের পরিবর্তন, মানুষের অনুভব এবং সময়ের অন্তর্নিহিত ভাষাকে রেখা, রং ও জ্যামিতিক বিন্যাসের বৈচিত্র্যময় ব্যবহারে তুলে ধরেছে।
আলবানির সংলগ্ন শহর বেথেলহামের স্লিংগারল্যান্ডের ‘থিংস গ্লোবাল এক্সপেরিয়েন্সেস’ গ্যালারিতে গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীটি ১৫ দিনব্যাপী চলবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এটি আলবানিতে কোনো বাংলাদেশি চিত্রশিল্পীর প্রথম একক চিত্র প্রদর্শনী। এই প্রদর্শনীর মাধ্যমে স্থানীয় শিল্প-সংস্কৃতির পরিমণ্ডলে বাংলাদেশি শিল্পীর সৃষ্টিশীলতার একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
কাজী গোলাম কিবরিয়ার চিত্রকর্মে নগরজীবনের প্রচলিত দৃশ্যপটের পাশাপাশি পরিবর্তনশীল নগর, মানুষের অনুভব এবং সময়ের নানা অনুষঙ্গ ভিন্ন এক দৃষ্টিভঙ্গিতে প্রতিফলিত হয়েছে। শিল্পী রেখা, রং ও জ্যামিতিক বিন্যাসের সমন্বয়ে নগরজীবনের নিজস্ব অনুভূতি ও পর্যবেক্ষণকে ক্যানভাসে তুলে ধরেছেন।
সম্প্রতি প্রদর্শনী আয়োজনের বিষয়ে শিল্পী কাজী গোলাম কিবরিয়ার সঙ্গে গ্যালারি কর্তৃপক্ষের একটি অনাড়ম্বর আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় এশিয়ান আর্ট নিউইয়র্কের প্রধান ওয়ে কিন উপস্থিত ছিলেন। গ্যালারি উদ্যোক্তা এ সময় শিল্পী কিবরিয়ার শিল্পকর্মের ভূয়সী প্রশংসা করেন।
প্রদর্শনী প্রসঙ্গে শিল্পী কাজী গোলাম কিবরিয়া বলেন, ‘বাংলাদেশ থেকে প্রায় ৭ হাজার মাইল দূরে এখানে আমার একক প্রদর্শনী হবে, এটা আমি ভাবতে পারি না। সবাইকে ধন্যবাদ জানাই।’
নিজের শিল্পভাবনা তুলে ধরে তিনি বলেন, ‘আকাশে মেঘ দেখলে আমার মনে হয় ওটা দুইটা চোখ, একটা হাসি। এটা আমার মাকে বললে মা বুঝতেন না, কিন্তু আমার বাবা বুঝতেন।’
উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী, শিল্পানুরাগী ও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশি শিল্পী কিবরিয়ার এই প্রদর্শনীর মাধ্যমে দর্শকরা তাঁর চোখে বাংলাদেশ ও নগরজীবনকে দেখার সুযোগ পাচ্ছেন।
বাংলাদেশি কমিউনিটির একজন প্রতিনিধি বলেন, ‘আমাদের এই একজন শিল্পী, আমাদের এই বন্ধু, আমাদের এই ভাই এমন একটা জিনিস উপস্থাপন করছেন, যার মাধ্যমে উনি বাংলাদেশকে যেভাবে দেখছেন, ঠিক সেইভাবে এখানে যারা দর্শক আছেন, তাদেরকেও দেখাচ্ছেন।’
আলবানিতে বাংলাদেশি কোনো শিল্পীর প্রথম একক চিত্র প্রদর্শনী হিসেবে ‘ডিফারেন্ট ভিউ’ ইতোমধ্যে স্থানীয় শিল্প-সংস্কৃতির অঙ্গনে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে স্থান করে নিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ