১১:০১ পি.এম
কক্সবাজারে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য একটি ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, পিপিএম (সেবা)। তিনি নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এবং পুলিশ সদস্যদের করণীয় সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুন: অটোরিকশাচালক হত্যা: ৮ ঘণ্টায় রহস্য উদ্ঘাটনের দাবি পুলিশের, গ্রেফতার ৪
পুলিশ সুপার বলেন, "সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত প্রার্থী বাছাই করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, পক্ষপাত বা অবহেলার সুযোগ নেই।" তিনি উল্লেখ করেন, দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
তিনি নিয়োগ কার্যক্রমের প্রতিটি ধাপে স্বচ্ছতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ব্রিফিংয়ে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কক্সবাজার জেলা যুবদলের বিক্ষোভ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন