ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

টঙ্গীতে মার্কেটে অগ্নিকাণ্ড, ৮ মাসের শিশু দগ্ধ


টঙ্গীতে মার্কেটে অগ্নিকাণ্ড, ৮ মাসের শিশু দগ্ধ

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ফলে তিনটি দোকান পুড়ে গেছে। এ সময় পাশের মার্কেটের সংলগ্ন বাড়িতে অবস্থানরত ৮ মাস বয়সী একটি শিশু আগুনের স্ফুলিঙ্গের কারণে দগ্ধ হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে টঙ্গী পশ্চিম থানাধীন খাঁ-পাড়া দিঘীরপাড় এলাকার বিপ্লব মার্কেটে এই দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে দগ্ধ শিশুটি চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে ইলিয়াস হোসেনের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের শুরু হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে পাশের দিঘি থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

তবে স্ফুলিঙ্গ পড়ে পাশের বাড়ির আট মাস বয়সী শিশুটি দগ্ধ হয়। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বিপ্লব মার্কেটের ইলিয়াস হোসেনের মুদি দোকান, মো. খোরশেদ আলমের ইলেকট্রনিক্স ও ফার্নিচারের দোকান এবং সুজনের একটি বিডি ফুড ডিলারের দোকান।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দুটি ইউনিট পাঠানো হয়েছে। তবে সরু রাস্তার কারণে গাড়ি সরাসরি ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় কাজ শুরু করতে কিছুটা সময় বেশি লেগেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইশরাকের পদত্যাগের পর প্রিন্স মাহমুদের আবেগঘন পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৪ পি.এম


ইশরাকের পদত্যাগের পর প্রিন্স মাহমুদের আবেগঘন পোস্ট

সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এর পরপরই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এ বিষয়ে শুরু হয়েছে বিভিন্ন আলোচনা ও সমালোচনা।

এবার সাবেক প্রতিমন্ত্রীর পদত্যাগের প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন খ্যাতিমান গীতিকার, সংগীত পরিচালক ও সংগীতশিল্পী প্রিন্স মাহমুদ।

প্রিন্স মাহমুদ ইশরাকের ভুলত্রুটি সংশোধন করে ভবিষ্যতে পরিণত ও দূরদর্শী নেতা হয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করে লিখেছেন— ‘খোকা ভাইয়ের (ইশরাকের বাবা সাবেক বিএনপি নেতা সাদেক হোসেন খোকা) ছেলে— ‘রক্তের সাথে রক্তের টান’ থাকবেই। ধমনিতে বইছে দায়বদ্ধতা। বাবার আদরে মানুষ; বাবা নেই, ভুলত্রুটি হবে। কিন্তু এ অভিজ্ঞতাই তাকে ভুলগুলো শুধরে একদিন মূলধারার, পরিণত ও দূরদর্শী এক আধুনিক নেতায় রূপান্তরিত করবে। রক্তের উত্তরাধিকার বৃথা যায় না।’

তিনি আরও উল্লেখ করেছেন, ‘রাজপথের ভুলগুলো সবসময় ব্যর্থতা নয়; বরং একজন খাঁটি নেতা হয়ে ওঠার পাঠশালা। সংকটকালে ইশরাককে পাশে পাওয়া যায়। তবে আর ভুল না হোক।’

প্রিন্স মাহমুদের বক্তব্যে ইশরাক হোসেনের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও পরিণত রাজনৈতিক নেতা হয়ে ওঠার প্রত্যাশা ফুটে উঠেছে। সেই সঙ্গে সংকটকালে তার পাশে থাকার বিষয়টিও তিনি উল্লেখ করেছেন।

উল্লেখ্য, সোমবার বেলা আড়াইটার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন ইশরাক হোসেন। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করায় এ অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে— মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে স্কুলছাত্রকে রুমে ডাকতেই ইমামের ‘আসল চেহারা’ বেরিয়ে আসে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৪ পি.এম


গোপালগঞ্জে স্কুলছাত্রকে রুমে ডাকতেই ইমামের ‘আসল চেহারা’ বেরিয়ে আসে

গোপালগঞ্জে এক স্কুলছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মো. নাসরুল্লাহ (৩০) নামের মসজিদের এক ইমামকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া নতুনচর পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আটক হওয়া নাসরুল্লাহ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া নতুনচর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। তিনি মসজিদ সংলগ্ন তার বাসভবনে বসবাস করেন।

স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ওই মসজিদের ইমাম মাওলানা নাসরুল্লাহ স্থানীয় একটি হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্রকে তার রুমে ডেকে নিয়ে যান। এরপর তিনি ওই ছাত্রকে চুমু খেয়ে বলাৎকারের চেষ্টা করেন।

পরে সন্ধ্যার দিকে ওই ছাত্র বিষয়টি স্থানীয়দের জানালে তারা অভিযুক্ত নাসরুল্লাহকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ইমামকে আটক করে থানায় নিয়ে যায়।

তবে অভিযুক্ত ইমাম মাওলানা নাসরুল্লাহ চুমু দেওয়ার কথা স্বীকার করলেও তিনি বলাৎকারের অভিযোগ অস্বীকার করেন।

গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইকরাম হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবল বাতাসে উড়ে আসা ছাদের অংশ পড়ে ব্রাজিলের পর্যটকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


প্রবল বাতাসে উড়ে আসা ছাদের অংশ পড়ে ব্রাজিলের পর্যটকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে প্রবল বাতাসের কারণে ঐতিহাসিক একটি বাড়ির ছাদের অংশ উড়ে এসে মাথায় পড়ার ফলে ব্রাজিলের এক পর্যটকের মৃত্যু ঘটে।

শুক্রবার (১৬ অক্টোবর) এই দুর্ঘটনার পর থেকে বাড়িটি দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

নিহত ব্যক্তির নাম রোজেরিও রেনাতো মাতেউচি, যিনি ৫৫ বছর বয়সী ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের স্কটসডেলে অবস্থিত বিখ্যাত স্থপতি ফ্র্যাঙ্ক লয়েড রাইটের শীতকালীন বাড়িটি পরিদর্শনে গিয়েছিলেন।

স্কটসডেল পুলিশের তথ্য অনুযায়ী, ছাদের প্লাস্টিকের কাচের একটি অংশ মাতেউচির মাথায় আঘাত করে। প্রত্যক্ষদর্শীদের মতে, আঘাতের পরপরই তার মৃত্যু ঘটে। ওই দিন স্কটসডেল বিমানবন্দরে ঘণ্টায় সর্বোচ্চ ৩৮ মাইল বেগে বাতাস বয়ে যাওয়ার তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ।

বিশ্ব ঐতিহ্যের স্থাপনাটি সাময়িক বন্ধ

১৯৩৭ সালে নির্মিত এই বাড়ি এবং এর আশপাশের স্থাপনাগুলো টালিসিন ওয়েস্ট নামে পরিচিত। নিচু ছাদ ও পাথরের দেয়াল দিয়ে তৈরি এই স্থাপনাগুলো মরুভূমির প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিশে রয়েছে। এটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থার স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অংশ।

ফ্র্যাঙ্ক লয়েড রাইট ফাউন্ডেশনের মালিকানাধীন এই স্থাপনাটি বছরে প্রায় এক লাখ দর্শনার্থীকে আকর্ষণ করে। এটি রাইটের শীতকালীন বাসস্থান হিসেবে ব্যবহৃত হত এবং তার শিক্ষার্থীদের স্থাপত্যচর্চার পরীক্ষাগার হিসেবেও পরিচিত ছিল।

মাতেউচির মৃত্যুর পর ফ্র্যাঙ্ক লয়েড রাইট ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দর্শনার্থীদের জন্য স্থাপনাটি বন্ধ থাকবে। বুধবার পর্যন্ত পুনরায় পরিদর্শন চালুর নির্দিষ্ট সময় জানানো হয়নি।

জানা গেছে, মাতেউচি ব্রাজিলের কুরিতিবা শহরে অবস্থিত পন্টিফিক্যাল ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অব পারানার জ্যেষ্ঠ প্রশাসক কর্মকর্তা ছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি প্রতিষ্ঠানটির রেক্টর ছিলেন এবং ক্যাথলিক ধর্মীয় সংগঠন মারিস্ট পুরোহিত ও ধর্মভ্রাতাদের একজন সাধারণ সদস্য ছিলেন। তার বাড়ি ব্রাজিলের সাও পাওলো শহরে।

বিশ্ববিদ্যালয়টি জানায়, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির একটি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিতে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

শনিবার (১৭ অক্টোবর) ফ্র্যাঙ্ক লয়েড রাইট ফাউন্ডেশন সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে। তবে পুলিশি তদন্ত চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি। স্কটসডেল পুলিশের মুখপাত্র অ্যালিসন সেম্পসিস জানিয়েছেন, তদন্ত চললেও স্থাপনাটি পুনরায় খুলতে কোনো বাধা নেই।

সূত্র: এনবিসি নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে বাংলাদেশ, মানসিকতার সমস্যা বললেন হৃদয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে বাংলাদেশ, মানসিকতার সমস্যা বললেন হৃদয়

ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচে পরাজয়ের ফলে বাংলাদেশ ফাইনালে উঠতে পারেনি। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিরুদ্ধে ব্যাটিংয়ে ব্যর্থতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়। তার মতে, ব্যাটিংয়ের দক্ষতার চেয়ে বড় সমস্যা হচ্ছে মানসিকতা, বিশেষ করে বিদেশের মাটিতে খেলার সময়।

আফগানিস্তানের কাছে ৭ উইকেটে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে হৃদয় মন্তব্য করেন, ‘আমার যেটা মনে হয়েছে… কোন কোন জায়গা বলতে চাচ্ছি না। তবে খুব ক্লিয়ার একটা জায়গা– আমরা ব্যাটাররা দুটো ম্যাচেই বাজে ব্যাটিং করেছি। যে কারণে পুরো দল সাফার করেছে।’

ব্যাটিংয়ে ধারাবাহিক ব্যর্থতা সত্ত্বেও দলের খেলোয়াড়দের পাইপলাইন নিয়ে আশাবাদী হৃদয়। তিনি বলেন, ‘পাইপলাইনে অবশ্যই যথেষ্ট খেলোয়াড় আছে। অ্যাওয়ে সিরিজে ভালো করতে পারছি না। হোমে যে খেলা হচ্ছে, বেশ কিছু সিরিজ বেশ ভালোভাবে জিতেছি। ব্যাটিং ইউনিট হিসেবে কিছু জায়গায় উন্নতি করতে হবে।’

আফগানিস্তানের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচেই বাংলাদেশ পরাজিত হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ চার ম্যাচের তিনটিতেও হারতে হয়েছে। তবে ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে সাফল্যের কথা মনে করিয়ে দিয়েছেন হৃদয়।

তিনি বলেন, ‘এই দল নিয়েই বড় বড় দলকে হারিয়েছি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান– সব হোমে ছিল। এক-দুই ম্যাচ দিয়ে বলতে চাই না দলের কী হলো। দল ভালো অবস্থায়ই আছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%