ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইউনাইটেড ফাইন্যান্সে ১০-১২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ


ইউনাইটেড ফাইন্যান্সে ১০-১২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

ইউনাইটেড ফাইন্যান্স একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা আগ্রহী এবং যোগ্যতা সম্পন্ন, তারা আবেদন করতে পারেন।

পদের নাম ও সংখ্যা: হেড অব সার্ভিস এক্সিলেন্স, সংখ্যা নির্ধারিত নয়।

আবেদনের যোগ্যতা: প্রার্থীদের স্নাতক অথবা এমবিএ/সমমান ডিগ্রি থাকতে হবে। এছাড়া, ১০ থেকে ১২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। নারী ও পুরুষ উভয়ই আবেদন করার সুযোগ পাবেন। বয়সসীমা নির্ধারিত নয়। কর্মস্থল হবে ঢাকায়।

আরও পড়ুন: চলতি মাসেই সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন বড় সুখবর

বেতন: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।

আরও পড়ুন: আজ শেষ হচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ প্রক্রিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেলে দেয়া ৬ হাজার প্লাস্টিক বোতলে নির্মিত পূজামণ্ডপে দর্শনার্থীদের ভিড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৮ এম


ফেলে দেয়া ৬ হাজার প্লাস্টিক বোতলে নির্মিত পূজামণ্ডপে দর্শনার্থীদের ভিড়

দুর্গাপূজার মণ্ডপের ব্যতিক্রমী সাজসজ্জা তৈরি করা হয়েছে ফেলে দেয়া প্লাস্টিকের বোতল দিয়ে, যেগুলো সাধারণত ময়লার স্তূপে ঠাঁই পায়। এই সাজসজ্জার সঙ্গে তুলা ও নেটের ব্যবহার করে মেঘের আবহ ফুটিয়ে তোলা হয়েছে। আলো-আঁধারির খেলায় মণ্ডপটি ভিন্ন রূপ ধারণ করেছে। পরিবেশবান্ধব চিন্তা ও সৃজনশীলতার এমন চমৎকার সমন্বয় দেখতে পূজা মণ্ডপটিতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় জমেছে।

শেরপুর শহরের নয়ানী বাজার কালীর বাজার মা ভবতারা মন্দিরে দুর্গাপূজার ৫৩ বছর পূর্তি উপলক্ষে মার্চেন্ট ক্লাব এই বর্ণিল আয়োজন করেছে। এবারের মণ্ডপসজ্জায় প্রধানত ব্যবহার করা হয়েছে ফেলে দেয়া প্লাস্টিকের বোতল। প্রায় ছয় হাজারের বেশি বোতল ব্যবহার করে এই ব্যতিক্রমী সাজ তৈরি করা হয়েছে। তুলা ও নেটের ব্যবহারে মেঘের দৃশ্য রূপায়ণ মণ্ডপের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে।

প্লাস্টিক বোতলের এই রূপায়ণ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তাও পৌঁছে দিচ্ছে। বর্জ্য হিসেবে বিবেচিত প্লাস্টিক বোতলকে কাজে লাগিয়ে এমন সৃজনশীল সৃষ্টির উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে। ফলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মণ্ডপটিতে বিভিন্ন বয়সের মানুষের ঢল নামছে।

মণ্ডপে আসা অজয় কুমার নামের একজন দর্শনার্থী মন্তব্য করেন, ‘আগেরবার এখানে পাখির আদলে সাজানো হয়েছিল, আর এবার করা হয়েছে প্লাস্টিক বোতল দিয়ে। বিগত বছরের চেয়ে এবার এটি আরও বেশি সুন্দর লাগছে। প্রতি বছরই নতুন নতুন থিমে মণ্ডপ সাজানো হয়, যা দেখতে আমাদের খুব ভালো লাগে। তাই পরিবার নিয়ে ঘুরতে আসলাম এবং স্মৃতি হিসেবে কিছু ছবিও তুলে রাখলাম।’

ঐশী পাল নামের অপর এক দর্শনার্থী বলেন, ‘এই উদ্যোগ থেকে আমরা বড় অনুপ্রেরণা পেতে পারি। প্লাস্টিক যত্রতত্র না ফেলে যদি পুনর্ব্যবহারের (রিসাইকেল) মাধ্যমে দরকারি বা নান্দনিক কিছু তৈরি করি, তবে তা সবার জন্যই কল্যাণকর হবে। প্লাস্টিক বোতল দিয়ে অনেক ধরনের শিল্পকর্ম তৈরি সম্ভব। এটি একদিকে যেমন মেধার চর্চা বাড়াবে, অন্যদিকে ঘরের সৌন্দর্যও বাড়াবে।’

মণ্ডপের সাজসজ্জার কাজটি করেছেন শহরের নয়ানী বাজার এলাকার দুই ভাই গৌর মালাকার ও নিতাই মালাকার। তারা জানান, প্লাস্টিক প্রতিনিয়ত পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। সেই প্লাস্টিক দিয়েই যে সুন্দর ডেকোরেশন বা শিল্পকর্ম তৈরি সম্ভব, পরিবেশ রক্ষার সেই বার্তা দিতেই এই চিন্তাভাবনা। চারজন সহকারীকে নিয়ে দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় ধরে তারা এই কাজ সম্পন্ন করেছেন। ছয় হাজারের বেশি প্লাস্টিক বোতল, তুলা ও নেটের সমন্বয়ে মেঘের আবহের ওপর চমৎকার আলোকসজ্জা করে মণ্ডপটিকে আকর্ষণীয় রূপ দেওয়া হয়েছে।

আয়োজকেরা জানান, অনিয়ন্ত্রিত প্লাস্টিক ব্যবহারের অপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করতেই এই প্রয়াস। পূজা শেষে মণ্ডপে ব্যবহৃত সব বোতল পরিবেশসম্মত উপায়ে অপসারণ করা হবে বলেও আশ্বাস দেন তারা।

মার্চেন্ট ক্লাবের সভাপতি মিহির কুমার দত্ত মুকুল বলেন, প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির পাশাপাশি সৃজনশীল উপায়ে মণ্ডপ সাজানোর চেষ্টা করেছি। এই ব্যতিক্রমী আয়োজনের মূল উদ্দেশ্যই হলো মানুষের কাছে পরিবেশ রক্ষার একটি শক্ত বার্তা পৌঁছে দেওয়া।

গত বছর মার্চেন্ট ক্লাবের আয়োজনে পাখি থিমে সাজানো পূজা মণ্ডপটি জেলাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার ফেলে দেওয়া প্লাস্টিক বোতলের সমন্বয়ে তৈরি এই ব্যতিক্রমী মণ্ডপটি একইভাবে দর্শনার্থীদের দারুণভাবে আকৃষ্ট করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন নাগরিকদের ৬৯ শতাংশ ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৯ এম


মার্কিন নাগরিকদের ৬৯ শতাংশ ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতি মার্কিন জনগণের সমর্থন রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। নতুন একটি জনমত জরিপে প্রকাশিত তথ্য অনুযায়ী, ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে সন্তুষ্ট মাত্র ৩১ শতাংশ মার্কিন নাগরিক। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই পরিস্থিতি রিপাবলিকানদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রয়টার্স/ইপসোস জরিপে এ তথ্য উঠে এসেছে। চার দিনব্যাপী পরিচালিত এই জরিপে দেখা গেছে, ট্রাম্পের প্রতি সমর্থন দুই সপ্তাহ আগের তুলনায় ১ শতাংশ কমেছে। তার দুই মেয়াদের যেকোনো সময়ের তুলনায় এই সমর্থন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়, আজ কংগ্রেস নির্বাচন হলে তারা কোন দলের প্রতি ভোট দেবেন। এ প্রশ্নের উত্তরে নিবন্ধিত ভোটারদের ৪৭ শতাংশ ডেমোক্র্যাটদের এবং ৩৫ শতাংশ রিপাবলিকানদের সমর্থন জানিয়েছেন। অর্থাৎ, ডেমোক্র্যাটরা ১২ শতাংশীয় পয়েন্টে এগিয়ে রয়েছেন।

দুই সপ্তাহ আগে একই জরিপে ডেমোক্র্যাটরা ৪৪ শতাংশ এবং রিপাবলিকানরা ৩৭ শতাংশ সমর্থন পেয়েছিলেন। সে সময় ব্যবধান ছিল ৭ শতাংশ। নতুন এই জরিপের ফল ডেমোক্র্যাটদের প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নেয়ার আশা জোরদার করতে পারে। এই দুই কক্ষের যেকোনো একটির নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন কঠিন হয়ে পড়তে পারে।

জরিপ অনুযায়ী, রিপাবলিকান প্রার্থীদের প্রতি সমর্থন কমার পেছনে নারী ভোটারদের অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জরিপে ৫০ শতাংশ নারী ভোটার ডেমোক্র্যাটদের সমর্থন জানিয়েছেন, বিপরীতে রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩২ শতাংশ। পুরুষ ভোটারদের মধ্যেও ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছেন, তবে ব্যবধান তুলনামূলক কম।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকেই ট্রাম্পের জনপ্রিয়তায় ভাটা পড়তে থাকে। যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে, যার চাপ পড়েছে সাধারণ মানুষের বাজেটে।

অর্থনীতি সামলানোর ক্ষেত্রেও ট্রাম্পের ওপর অসন্তোষ বাড়ছে। জরিপে অংশ নেয়া ৬৮ শতাংশ মার্কিন নাগরিক অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের ভূমিকার প্রতি অসন্তোষ জানিয়েছেন। তাদের মধ্যে রিপাবলিকান রয়েছেন ৩৭ শতাংশ।

অর্থনীতি পরিচালনায় কোন দল বেশি দক্ষ—এমন প্রশ্নে ডেমোক্র্যাটদের পক্ষে মত দিয়েছেন ৪০ শতাংশ ভোটার। রিপাবলিকানদের সমর্থন করেছেন ৩৩ শতাংশ।

অনলাইনে পরিচালিত এ জরিপে মোট ১ হাজার ৬৭৯ জন মার্কিন প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাদের মধ্যে নিবন্ধিত ভোটার ছিলেন ১ হাজার ২৭৯ জন।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে মানবপাচার মামলার প্রধান আসামি লাভলু মিয়া গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৯ এম


শেরপুরে মানবপাচার মামলার প্রধান আসামি লাভলু মিয়া গ্রেফতার

শেরপুর সদর উপজেলার মানবপাচার মামলার প্রধান আসামি লাভলু মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে।

সোমবার (১৯ অক্টোবর) রাতে, চরশেরপুর ইউনিয়নের দশকাহনিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মামলার অন্য দুই আসামি এখনও পলাতক রয়েছে। গ্রেফতার হওয়া লাভলু মিয়া (৪৯) ওই এলাকার জয়তুল্লাহর পুত্র।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সদর উপজেলার পাকুরিয়া ভাটিয়াপাড়া এলাকার সাইফুল ইসলামকে সৌদি আরবে উচ্চ বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখান লাভলু মিয়া। এজন্য সাইফুলের পরিবারের কাছ থেকে তিনি ৬ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করেন।

সাইফুলকে সৌদি আরবে পাঠানোর পর, প্রতিশ্রুত চাকরি ও বেতন নিয়ে সমস্যা সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে সাইফুলের পরিবার লাভলুর সঙ্গে যোগাযোগ করলে, লাভলু তাদের কাছে আরও ১৬ লাখ টাকা দাবি করেন। সেই টাকা না দেয়ায় লাভলুর সহযোগীরা সাইফুলকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বাধা দেন এবং তাকে জিম্মি করে রাখেন।

এ ঘটনায়, ভুক্তভোগী সাইফুল ইসলামের স্ত্রী শাহিনা আক্তার লাভলু মিয়াসহ তিনজনের বিরুদ্ধে শেরপুর আদালতে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে সোমবার রাতে অভিযান চালিয়ে লাভলু মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। মামলার বাকি দুই আসামি এখনও পলাতক রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মানবপাচার মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী তিন বিভাগ রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫১ এম


প্রধানমন্ত্রী তিন বিভাগ রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগের তিন জেলায় যাচ্ছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে তিনি প্রথমে রংপুর, এরপর রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম যাবেন।’

তিনি আরও উল্লেখ করেন, ‘এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পূজামণ্ডপগুলোতে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।’

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষে একই দিন রাতেই তিনি ঢাকা ফিরবেন বলেও জানান অতিরিক্ত প্রেস সচিব।

মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী সৈয়দপুর বিমানবন্দরে নামবেন তারেক রহমান।

সেখান থেকে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন তিনি।

এরপর রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন তারেক রহমান। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে দুপুর ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় ভাষণ দেবেন।

রাজশাহী থেকে বিমানে করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে তিনি বিমানযোগে ঢাকা ফিরবেন।

এর আগে রোববার রাতে প্রধানমন্ত্রী ঢাকার মহাখালী ও বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় ডা. জুবাইদা রহমান তার সঙ্গে ছিলেন।

এদিন উদযাপিত হচ্ছে দুর্গাপূজার মহানবমী। পরদিন বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শেষ হবে। সূত্র বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%