০৫:২৩ পি.এম
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে জাতীয় সংসদে বৈঠক শেষে তিনি সাংবাদিকদেরকে এই তথ্য জানান নির্বাচনি কমিশনে।
প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে কমিশন সচিব আখতার আহমেদ নির্বাচন কমিশনে ব্রিফিংয়ে বলেন, জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেয়ার সুযোগ পাবেন। ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে ফলাফল জানানো হবে।
আরও পড়ুন: নারী চালক তৈরির জন্য বিআরটিসির নতুন উদ্যোগ পিংক বাসে
এর আগে সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি ও বিরোধী দলের সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের অনুষ্ঠিত বৈঠকের পর জাতীয় সংসদের সরকারি দলের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিতে পারবেন না।
বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না, এটি আমাদের জন্য দুঃখজনক এবং হতাশাজনক।
সরকারি দলের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিল ও বাছাই শেষ হওয়ার পরে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট রাত বলেই তিনি উল্লেখ করেন। তিনি জানান, সরকারি দলের রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী প্রার্থী মনোনয়ন দেবেন এবং মনোনয়নপত্র দাখিলের দিনেই প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
তিনি আরো বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা তাদের আসন ও বিভক্তি নম্বর অনুযায়ী ভোট দেবেন।
আরও পড়ুন: হাতিরঝিলে ৪ ককটেলসহ ২ যুবককে গ্রেফতার করেছে ঢাকা পুলিশ
নূরুল ইসলাম মণি জানিয়েছেন, রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা এবং স্পিকারের ভোট দেওয়ার দৃশ্য গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের সুযোগ দেওয়া হবে। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা ও ফলাফল প্রস্তুতির কার্যক্রমও সরাসরি সম্প্রচার করা যাবে। সংসদে মোট ৩৪৯ জন ভোটার রয়েছেন। নির্ধারিত সময়ের আগেই ভোটগ্রহণ শেষ হলে গণনা শেষে দ্রুত ফলাফল ঘোষণা করা হবে। তবে কোন ভোট বাকি থাকলে বাকির জন্য বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করে তারপর ফলাফল ঘোষণা করা হবে।
চিফ হুইপ জানান, প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের প্রয়োজনীয় কর্মকর্তা ও কর্মচারীরা নির্বাচনী কার্যক্রমে দায়িত্ব পালন করবেন, এবং সংসদ সচিবালয় তাদের প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে।
সাড়ে তিন দশক পর রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে, হাতে বাকি রয়েছে সপ্তাহ খানেক। নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ওই দিন সকালে জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। বৈঠকে অংশ নেন সরকারি ও বিরোধী দলের চিফ হুইপ, নির্বাচন কমিশন সচিবসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।
এদিকে, ২৭ আগস্ট বিকেল ৩টায় জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ডেকেছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
আরও পড়ুন: হাসিনার পালানোর ভিডিও পোস্টকারী তাহসিফ হত্যায় তারেক রহমানের বিস্ফোরক মন্তব্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন