০৫:১৩ পি.এম
যুক্তরাষ্ট্র যদি ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি প্রদান করেছেন ইরানের একজন আইনপ্রণেতা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য মোহসেনি সানি বলেন, তেহরানও ‘সমপর্যায়ের’ জবাব দেবে।
তিনি ইরানি সংবাদ ওয়েবসাইট ‘খাবারফুরি’ কে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য সামরিক হামলা প্রতিরোধের জন্য দেশটি প্রস্তুতি নিয়ে রেখেছে।
আরও পড়ুন: মিরপুরে প্রেমিকের হাতে নারী পোশাক শ্রমিক হত্যার অভিযোগ
মোহসেনি সানি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মকাণ্ডের প্রেক্ষিতে কোনো পরিস্থিতিই উড়িয়ে দেয়া যায় না।
তিনি ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নিয়েও সংশয় প্রকাশ করেছেন। তার বক্তব্য, কূটনৈতিক আলোচনার বিষয়টি যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের ওপর নির্ভর করছে—অর্থাৎ, তাদের বুঝতে হবে যে যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই।
এদিকে কেশম দ্বীপে হামলার জবাবে কুয়েতের মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাতের দাবি করেছেন ইরানের সশস্ত্র বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) ইরানের সেনাবাহিনী জানায়, কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটিতে থাকা প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও মার্কিন সামরিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে ড্রোন হামলা চালানো হয়েছে।
মঙ্গলবার ইরানের কেশম দ্বীপে বেশ কয়েকটি হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে আসা ইরানি ড্রোন হামলার পর ওয়াশিংটনের পক্ষ থেকে হামলার খবর নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: ই-স-রা-য়ে-লি বাহিনী ১৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন