১১:০৭ পি.এম
যশোরের ঝিকরগাছায় পূজা উদযাপন কার্যক্রমকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে থানার প্রাঙ্গণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আরিফুল ইসলাম। সভায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, পৌর বিএনপি’র সভাপতি রুহুল আমিন সুজন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মীর মনা, এবং উপজেলা ছাত্রদল সভাপতি আশরাফুল আলম রানা।
এছাড়া উপজেলা জামাতে ইসলামীর সেক্রেটারি নজরুল ইসলাম খান, সহকারি সেক্রেটারি শেখ রকিম আহমেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দুলাল অধিকারী সহ ঝিকরগাছা থানার বিভিন্ন পুলিশ কর্মকর্তাও সভায় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আইজিপি: দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে পুলিশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন