০৭:৩৪ পি.এম
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার (২১ জুন) সচিবালয়ে, মন্ত্রণালয়ের অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালীন সময়ে দুই দেশের শিক্ষার উন্নয়ন এবং বিভিন্ন উদ্যোগ নিয়ে ব্যাপক আলোচনা হয়। শিক্ষামন্ত্রী বলেছেন, বর্তমান সরকার দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কাজ করছেন। দক্ষতার উন্নয়নের জন্য কারিগরি শিক্ষাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের একসাথে কাজ করার সুযোগ রয়েছে।
এ সময় পাকিস্তানের হাইকমিশনার জানিয়েছেন, পাকিস্তান ও বাংলাদেশ দুই দেশ শিক্ষার উন্নয়নে একত্রে কাজ করছে। শিক্ষায়, বিশেষ করে কারিগরি শিক্ষার ক্ষেত্রে, পাকিস্তানের সহযোগিতার সুযোগ আছে। তিনি এ সময় পাকিস্তানের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের আহ্বান জানান। এছাড়া, তিনি শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
আরও পড়ুন: ডিএনসিসি প্রশাসক: ফুটপাতে ব্যবসার পক্ষে কেউ নেই, সড়ক দখল উচ্ছেদে জনগণের সহযোগিতা জরুরি
বৈঠক শেষে পাকিস্তানের হাইকমিশনার স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ফুটবল শিক্ষামন্ত্রীর হাতে উপহার হিসেবে তুলে দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন