০৩:০৫ পি.এম
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশের সংসদীয় সহযোগিতা ভবিষ্যতে যুক্তরাজ্যের সঙ্গে আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাজ্যের হাউস অব কমন্সের ডেপুটি স্পিকার ক্যারোলিন নোকস এমপির সঙ্গে বাংলাদেশের জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির বৈঠকের সময় এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে যুক্তরাজ্যের পার্লামেন্টে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের ভূমিকা, সংসদ পরিচালনার নিয়মাবলী এবং বিভিন্ন ধরনের বিতর্ক ও অধিবেশন পরিচালনার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উভয় পক্ষ নিজেদের দেশের সংসদীয় কার্যক্রম ও অভিজ্ঞতা বিনিময় করেন।
আরও পড়ুন: এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশনা: প্রধানমন্ত্রীর নির্দেশে
বৈঠকে দুই দেশের সংসদীয় কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সংসদ পরিচালনায় অনুসৃত পদ্ধতি সম্পর্কে পারস্পরিক ধারণা অর্জন এবং ভবিষ্যতে সংসদীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
এ সময় বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষ থেকে চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং যুক্তরাজ্যের পার্লামেন্টের পক্ষ থেকে ডেপুটি স্পিকার ক্যারোলিন নোকস এমপি পরস্পরকে স্মারক উপহার প্রদান করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন