ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ফতুল্লায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ


ফতুল্লায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বন্ধ থাকা ইউনাইটেড অ্যাপারেল কম্পোজিট লিমিটেড কারখানা খুলে দেওয়ার জন্য শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। সোমবার (১২ অক্টোবর) বিকেলে চাষাঢ়া মোড়ে নারায়ণগঞ্জ-ফতুল্লা সড়ক অবরোধ করেন প্রায় ২৫০ থেকে ৩০০ শ্রমিক। ফলে সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস পাওয়ার পর তারা অবরোধ তুলে নেন।

পুলিশ ও শিল্পপুলিশের সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর কারখানার সুইং সেকশনের সুপারভাইজার মো. রোমানের সঙ্গে কাজের চাপ নিয়ে শ্রমিকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ঘটে। একপর্যায়ে তাকে মারধরের অভিযোগ ওঠে।

এর পরদিন, ৩০ সেপ্টেম্বর, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। কারখানা বন্ধ থাকায় শ্রমিকেরা কর্মহীন হয়ে পড়েন। পুনরায় কারখানা চালুর দাবিতে সোমবার বিকেলে তারা সড়কে নেমে বিক্ষোভ করেন।

আরও পড়ুন: কালিয়াকৈরে মহাসড়ক জুড়ে অবৈধ দোকান ও অটো স্ট্যান্ড, শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকরা জিম্মি

অবরোধের খবর পেয়ে শিল্পপুলিশ এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজিদুর রহমান কালের কণ্ঠকে জানান, সোমবার মালিকপক্ষের সঙ্গে শ্রমিকপক্ষের আলোচনায় বসার কথা ছিল। তবে মালিকপক্ষ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার প্রতিশ্রুতি দিয়েছে। এ আশ্বাস পাওয়ার পর শ্রমিকেরা অবরোধ তুলে নিয়ে চাষাঢ়া মোড় ত্যাগ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: শৃঙ্খলা, ড্রেসরুলস ও পেশাদারিত্ব বজায় রাখার কঠোর নির্দেশ কমিশনারের

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: শৃঙ্খলা, ড্রেসরুলস ও পেশাদারিত্ব বজায় রাখার কঠোর নির্দেশ কমিশনারের

 

আজ ১২ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, সোমবার সকাল ০৭:০০টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) রুপাতলীস্থ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাস্টার প্যারেড অত্যন্ত আড়ম্বরপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সুদৃশ্য কুচকাওয়াজের মাধ্যমে শুরু হওয়া এই প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ্ মহোদয়। কমিশনার মহোদয় প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাঁকে অভিবাদন জানায়। পরে তিনি পুরো প্যারেড পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দেওয়া এক গুরুত্বপূর্ণ বক্তব্যে কমিশনার মহোদয় পুলিশ বাহিনীর সার্বিক শৃঙ্খলা বজায় রাখার ওপর সর্বোচ্চ জোর দেন। তিনি বলেন, একটি পেশাদার ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে শৃঙ্খলার কোনো বিকল্প নেই। এ সময় তিনি প্রতিটি সদস্যকে সঠিকভাবে ড্রেসরুলস অনুসরণ করা, দাপ্তরিক ও মাঠপর্যায়ের কার্যক্রমে পেছাদারিতর পরিচয় দেওয়া এবং সেবাপ্রার্থী সাধারণ মানুষের সাথে সবসময় উত্তম ও মানবিক আচরণ করার কঠোর নির্দেশ দেন।

পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক ফিটনেসের কথা উল্লেখ করে কমিশনার মহোদয় আরও বলেন, কর্মব্যস্ততার মাঝেও কর্মক্ষমতা অটুট রাখতে নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা (পিটি) এবং প্যারেড অনুশীলন অব্যাহত রাখতে হবে। সুস্থ দেহ ও মনই সঠিক সেবা নিশ্চিত করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে।

উক্ত মাস্টার প্যারেডে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) জনাব আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব সুশান্ত সরকার (পিপিএম)-সহ বিএমপির বিভিন্ন পদমর্যাদার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ। প্যারেড শেষে কমিশনার মহোদয় বিভিন্ন পুলিশ ইউনিটের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থনৈতিক মন্দা ও অস্থিরতা কমানোর পথ দেখালেন নোবেলজয়ী অর্থনীতিবিদরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


অর্থনৈতিক মন্দা ও অস্থিরতা কমানোর পথ দেখালেন নোবেলজয়ী অর্থনীতিবিদরা

যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার অর্জন করেছেন। সোমবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাদের নাম প্রকাশ করে।

‘দ্য সেভেরিগেস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল’ নামে পরিচিত এই পুরস্কার এ বছরের সর্বশেষ নোবেল পুরস্কার হিসেবে গণ্য হচ্ছে। এর অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান।

এই দুই বিজয়ী নতুন সামষ্টিক অর্থনৈতিক মডেল তৈরি করেছেন, যা কার্যকর অর্থনৈতিক স্থিতিশীলতা নীতি বাস্তবায়নের সক্ষমতা বৃদ্ধি করেছে। এসব মডেলের মাধ্যমে উপযুক্ত সময়ে রাজস্ব ও মুদ্রানীতি গ্রহণ করা সম্ভব হয়েছে। এর ফলে অর্থনীতিতে ক্ষতিকর ওঠানামার তীব্রতা হ্রাস করা সম্ভব।

তাদের গবেষণায় প্রমাণিত হয়েছে, পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত কীভাবে পুরো অর্থনীতিতে প্রভাব ফেলে। হল ও উডফোর্ডের গবেষণায় ব্যক্তি ও প্রতিষ্ঠানের খরচ, সঞ্চয় এবং ব্যবসায়িক সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের তৈরি অর্থনৈতিক মডেল সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে কার্যকর নীতি গ্রহণে সহায়তা করে। এর মাধ্যমে অর্থনৈতিক মন্দা ও অস্থিরতা কমানোর পথ সহজ হয়।

হলের গবেষণায় দেখা যায়, ভবিষ্যৎ আয় সম্পর্কে মানুষের প্রত্যাশা তাদের খরচের সিদ্ধান্তকে প্রভাবিত করে। সাধারণত, মানুষ ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হলে বেশি খরচ করে। আবার ভবিষ্যৎ সম্পর্কে ধারণা বদলালে খরচের সিদ্ধান্তেও পরিবর্তন আসে। তবে নতুন তথ্য আগে থেকে জানা সম্ভব নয়, ফলে মানুষের খরচের পরিবর্তন সব সময় আগাম অনুমান করা যায় না।

১৯৭৮ সালে প্রকাশিত এক গবেষণাপত্রে হল তার এই ধারণা তুলে ধরেন। পরবর্তী সময়ে তার গবেষণা মানুষের ভোগ ও ব্যয়ের আচরণ নিয়ে আধুনিক অর্থনৈতিক গবেষণার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে ঋণ নেওয়ার সুযোগ না থাকা বা পর্যাপ্ত সঞ্চয় না থাকার কারণে কিছু পরিবারের খরচের সিদ্ধান্ত তার তত্ত্বের সঙ্গে নাও মিলতে পারে।

অন্যদিকে, মাইকেল উডফোর্ডের গবেষণা সরবরাহ ও চাহিদার আকস্মিক পরিবর্তন মোকাবিলায় কার্যকর অর্থনৈতিক নীতি তৈরিতে সহায়তা করেছে। পণ্যের ঘাটতি বা উৎপাদন খরচ বেড়ে গেলে সরবরাহ কমতে পারে। আবার নতুন প্রযুক্তির সাহায্যে কম খরচে বেশি পণ্য উৎপাদন সম্ভব হলে সরবরাহ বাড়ে।

একইভাবে, ভবিষ্যৎ নিয়ে আশাবাদী খবর পেলে মানুষ বেশি খরচ করতে পারে, ফলে চাহিদা বাড়ে। নেতিবাচক খবরের কারণে চাহিদা কমতেও পারে। এসব পরিবর্তনে অর্থনীতির ভারসাম্য নষ্ট হলে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক সুদের হার, সরকারি ব্যয় ও করনীতিতে পরিবর্তন এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে পারে।

সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ক্ষুদ্র অর্থনৈতিক ভিত্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ডকে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে।

অর্থনীতি পুরস্কার নির্বাচন কমিটির চেয়ারম্যান জন হাসলার এক বিবৃতিতে বলেন, ‘বিজয়ীদের গবেষণা এমন একটি স্থিতিশীল তাত্ত্বিক ভিত্তি দিয়েছে, যেই মডেল বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও সরকার অর্থনৈতিক মডেল ব্যবহার করছে।’

তিনি আরো বলেন, ‘জ্বালানি সংকট কিংবা পরিবারের ভোগব্যয়ের আকস্মিক পরিবর্তনের মতো অর্থনৈতিক অভিঘাত মোকাবিলায় তাদের গবেষণা আমাদের আরো ভালোভাবে প্রস্তুত করেছে।’ ১৯৬৯ সালে প্রথমবারের মতো অর্থনীতিতে এই পুরস্কার দেওয়া হয়। তবে এটি আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালের উইলে নির্ধারিত মূল পাঁচটি পুরস্কারের অন্তর্ভুক্ত নয়। সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক এই পুরস্কারটি পরে চালু করে।

এ পর্যন্ত অর্থনীতিতে নোবেলজয়ীদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের নাগরিক। এ পুরস্কারজয়ী নারীর সংখ্যা মাত্র তিনজন। সর্বশেষ ২০২৩ সালে ক্লডিয়া গোল্ডিন যুক্তরাষ্ট্রে সময়ের সঙ্গে মজুরি ও কর্মসংস্থানে লিঙ্গের প্রভাব নিয়ে গবেষণার জন্য এ পুরস্কার পান।

ক্ল্যারিভেটের অধীন ইনস্টিটিউট ফর সায়েন্টিফিক ইনফরমেশনের বিশ্লেষণে মুদ্রানীতি, তথ্যপ্রযুক্তির অর্থনীতি এবং বিবর্তনভিত্তিক অর্থনৈতিক তত্ত্ব নিয়ে কাজ করা গবেষকদের সম্ভাব্য পুরস্কারজয়ী হিসেবে বিবেচনা করা হয়েছিল। গত বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন জোয়েল মোকির, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।

প্রযুক্তি ও উৎপাদনপদ্ধতির উদ্ভাবন কীভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জীবনযাত্রার মান বাড়াতে পারে, সে বিষয়ে ‘ক্রিয়েটিভি ডিসট্রাকশন’ তত্ত্ব নিয়ে কাজের জন্য তাদের এই পুরস্কার প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হৃদ্‌রোগে মারা গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


হৃদ্‌রোগে মারা গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই। আজ সোমবার দুপুরে হৃদ্‌রোগের কারণে রাজধানীর বনানীতে নিজের বাসায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের বন্ধু এবং সংগীতশিল্পী আনান সিদ্দিকা।

রুশনাফের বয়স ছিল ৩৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

আনান সিদ্দিকা বলেন, ‘সর্বশেষ যেদিন কথা হয়েছিল তখন ও বলেছিল, ‘আমি হয়তো বেশি দিন থাকব না। এক দশকের বেশি সময় ধরে নানা রোগে ভুগছিল ও। শ্বাসকষ্ট ছিল। শারীরিক কষ্টের মধ্যেও গাইতে ভালোবাসত। টুক টুক করে গান গাইত। আমি বুঝতাম, গাইতে কষ্ট হচ্ছে; কিন্তু মানসিক আনন্দ দিচ্ছে। ও খুব লক্ষ্মী ছেলে ছিল, দুনিয়াতে আসলে ভালো মানুষ থাকে না।’

রুশনাফ ব্লান্ডারওয়্যার ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। গানের পাশাপাশি তিনি গীতিকার হিসেবেও প্রশংসা অর্জন করেছেন। পরে তিনি দ্য অ্যাটেম্পটেড ব্যান্ডের ভোকালিস্ট হিসেবেও কাজ করেন। এই ব্যান্ডের ‘এই বিকেলে’ ও ‘ও মৌসুমী’ গান দুটি এখনো শ্রোতাদের কাছে জনপ্রিয়। আবরার আতাহারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাইফ ইন আদার ওয়ার্ডস’-এ ‘নগণ্য মানুষ’ শিরোনামের গানেও কণ্ঠ দিয়েছিলেন রুশনাফ।

সংগীতের পাশাপাশি তিনি অভিনয়েও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ২০১৯ সালে মুক্তি পাওয়া প্রশংসিত অ্যান্থলজি চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’য় অভিনয় করেছিলেন এই শিল্পী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কতা ও জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কতা ও জরুরি নির্দেশনা

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সৌদি কর্তৃপক্ষের দ্বারা জারি করা নিরাপত্তা ও আইনি নির্দেশনাগুলো মেনে চলার অনুরোধও করা হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) দূতাবাসের প্রকাশিত একটি জরুরি বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ করা, মুঠোফোনে সংরক্ষণ করা, অন্যদের সঙ্গে আদান-প্রদান করা কিংবা ফেসবুক, ইউটিউব ও এক্সসহ (সাবেক টুইটার) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা সৌদি আরবের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাই প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে, সৌদি আরবের আইন মেনে এ ধরনের ছবি, ভিডিও এবং স্পর্শকাতর তথ্য প্রচার ও আদান-প্রদান থেকে সম্পূর্ণ বিরত থাকুন।

এছাড়া, নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ ও জনবহুল এলাকা এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

প্রবাসী বাংলাদেশিদের জরুরি প্রয়োজনে দূতাবাসের বিভিন্ন হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। শ্রমসংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৫ এবং পাসপোর্টসংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৬ নম্বরে বিনা মূল্যে কল করা যাবে। ডিপ্লোম্যাটিক উইং-সংক্রান্ত প্রয়োজনে বিজ্ঞপ্তিতে ৮০০১০০০১২৪ নম্বর উল্লেখ করা হয়েছে।

এছাড়া, মৃত্যু-সংক্রান্ত জরুরি প্রয়োজনে +৯৬৬৫৭০২১২১৮০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাসের ফেসবুক পেজের ঠিকানা: https://www.facebook.com/bdembassyriyadh

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%