১১:২৭ পি.এম
রাজধানীর মিরপুরে বাসা থেকে উদ্ধার হওয়া ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ ইকরার ঝুলন্ত মরদেহের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলার মধ্যে আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে নাসরিন সুলতানা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তার পক্ষে জামিন চেয়ে আবেদন জানান অ্যাডভোকেট কামরুন নাহার বনানী।
আবেদনে উল্লেখ করা হয়, ‘নাসরিন সুলতানা গত ২৬ এপ্রিল স্বেচ্ছায় আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন করেন। হাইকোর্ট ছয় সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন আগাম জামিন প্রদান করেন। হাইকোর্টের আদেশক্রমে আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেন। তিনি একজন বয়স্ক মহিলা, জামিন পেলে পালিয়ে যাবেন না।’
আরও পড়ুন: কক্সবাজারে নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, মূল্য ২৭ লাখ টাকা
পরে আদালত ২৪ জুন মামলার পরবর্তী শুনানির পদের দিনের নির্ধারণ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন বলেও রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানান।
গত ২৮ ফেব্রুয়ারি পল্লবীর ডিওএইচএসের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরার মরদেহ উদ্ধার করেন স্বজনরা। পুলিশ খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং বাসা থেকে নানা আলামত সংগ্রহ করেন।
ইকরার মরদেহ উদ্ধারের ঘটনায় ওই রাতেই মামলা দায়ের করেন তার বাবা কবির হায়াত খান। মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলিকে আসামি করা হয়। অভিযোগপত্রে ইকরার বাবা বলেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন।’
আরও পড়ুন: কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত, চমক জানালেন মিঠুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন