ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

২৫ জনের স্থলে ৭ জন পরিচ্ছন্নতাকর্মী, বাকি ১৭ জনের বেতন উত্তোলনের অভিযোগ রেজাউলের বিরুদ্ধে


২৫ জনের স্থলে ৭ জন পরিচ্ছন্নতাকর্মী, বাকি ১৭ জনের বেতন উত্তোলনের অভিযোগ রেজাউলের বিরুদ্ধে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৮ নম্বর ওয়ার্ডের স্টাফ কোয়ার্টার এলাকায় নির্ধারিত ২৫ জন পরিচ্ছন্নতাকর্মীর পরিবর্তে মাত্র ৭ জন কর্মী দিয়ে কাজ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বাকি ১৭ জনের নামে নিয়মিত বেতন উত্তোলন করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্টাফ কোয়ার্টার এলাকায় নিয়ম অনুযায়ী ২৫ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করার কথা। প্রত্যেক কর্মীর মাসিক বেতন প্রায় ২৪ হাজার টাকা। কিন্তু বাস্তবে সেখানে মাত্র ৭ জন কর্মী দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ অনুযায়ী, ২৫ জনের স্থলে ৭ জন কর্মী কাজ করলেও বাকি ১৭ জনের নামে বেতন উত্তোলন করা হচ্ছে। অভিযোগে এ অর্থ উত্তোলনের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৮ নম্বর ওয়ার্ডের অফিসার মো. রেজাউল এবং তাঁর সহযোগী সরদার মোহাম্মদ জহির উদ্দিনের সম্পৃক্ততার কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

প্রত্যেক কর্মীর মাসিক বেতন ২৪ হাজার টাকা হিসেবে ১৭ জনের বেতন বাবদ প্রতি মাসে প্রায় ৪ লাখ ৮ হাজার টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে। সে হিসাবে বছরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৪৮ লাখ ৯৬ হাজার টাকা।

মুখ খুলতে ভয় কর্মীদের

অভিযোগ রয়েছে, এ বিষয়ে অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না। সংশ্লিষ্টদের দাবি, অনিয়মের বিষয়ে কথা বললে চাকরি হারানোর হুমকি দেওয়া হয়। ফলে অনেক কর্মী বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে ভয় পাচ্ছেন।

তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্মীদের হাজিরা খাতা, বেতন বিল, কর্মীদের তালিকা এবং অন্যান্য সরকারি নথি পরীক্ষা করা প্রয়োজন।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

অভিযোগ অস্বীকার রেজাউলের

অভিযোগের বিষয়ে ৬৮ নম্বর ওয়ার্ডের অফিসার মো. রেজাউলের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের লোক ঠিকই আছে।” তবে ২৫ জনের পরিবর্তে ৭ জন কর্মী দিয়ে কাজ করানোর অভিযোগ এবং বাকি ১৭ জনের বেতন উত্তোলনের বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দিতে রাজি হননি বলে অভিযোগ রয়েছে।

এদিকে, মো. রেজাউলের বিরুদ্ধে সরকারি অর্থের অনিয়মের পাশাপাশি ঢাকায় একাধিক ফ্ল্যাটসহ নামে-বেনামে সম্পদ গড়ে তোলার অভিযোগও উঠেছে। তবে এসব সম্পদের বিষয়ে সুনির্দিষ্ট নথি ও তথ্য যাচাই করা সম্ভব না হওয়া পর্যন্ত অভিযোগগুলোকে নিশ্চিত তথ্য হিসেবে বিবেচনা করা যাচ্ছে না।

ধারাবাহিক প্রতিবেদনে আরও তথ্য

আরও পড়ুন: নওগাঁয় ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির হাতে গ্রেপ্তার জব্বার

২৫ জনের স্থলে মাত্র ৭ জন পরিচ্ছন্নতাকর্মী দিয়ে কাজ করানো হচ্ছে কি না, বাকি ১৭ জনের নামে বেতন উত্তোলন করা হয়েছে কি না এবং উত্তোলন করা অর্থ কোথায় যাচ্ছে—এসব প্রশ্নের উত্তর খুঁজতে সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করা জরুরি।

এ বিষয়ে হাজিরা রেজিস্টার, বেতন বিল, কর্মীদের তালিকা ও সংশ্লিষ্ট সরকারি নথি যাচাই করে ধারাবাহিক প্রতিবেদনে আরও তথ্য তুলে ধরা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই শহীদ আয়াতুল্লাহর বাবার কান্না-ব্রিজের সাইনবোর্ড থেকে ছেলের নাম মুছে দেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


জুলাই শহীদ আয়াতুল্লাহর বাবার কান্না-ব্রিজের সাইনবোর্ড থেকে ছেলের নাম মুছে দেওয়ার অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আয়াতুল্লাহর স্মৃতি ধরে রাখতে তৎকালীন জেলা ও উপজেলা প্রশাসক ও স্হানীয়দের উপস্থিতিতে মধ্যনগর নদীর উপর নির্মিত ব্রিজের নামকরণ করা হয় "শহীদ আয়াতুল্লাহ সেতু"এবং তাতে প্রাথমিক ভাবে শহীদ আয়াতুল্লাহর নামে সাইনবোর্ড স্হাপন করা হয়। গতরাতে (৪সেপ্টেম্বর) দুষ্কৃতিকারীরা স্প্রে দিয়ে তাঁর নাম মুছে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন শহীদ আয়াতুল্লাহর বাবা।
ছেলের নাম মুছে দেওয়ার ঘটনায় তিনি দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে দুষ্কৃতিকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মধ্যনগর থানায় অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করেছেন।

তিনি বলেন আমার ছেলে দেশকে ফ্যাসিবাদের দুঃশাসন থেকে রক্ষার জন্য জীবন দিয়ে শহীদ হয়েছে। তার সম্মানে অন্তর্বর্তী সরকার ব্রিজের নামকরণ করে সাইনবোর্ড স্হাপন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে আয়াতুল্লাহ শহীদ হওয়ার পর তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংশ্লিষ্ট ব্রিজের সাইনবোর্ডে তাঁর নাম উল্লেখ করা হয়। সম্প্রতি দুর্বৃত্তরা সাইনবোর্ড থেকে শহীদ আয়াতুল্লাহর নাম মুছে দিয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

ঘটনাটি জানার পর শহীদ আয়াতুল্লাহর বাবা ব্রিজের কাছে গিয়ে ছেলের নাম মুছে ফেলার দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। তাঁর কান্না ও আহাজারিতে স্থানীয়দের মধ্যেও শোকের আবহ তৈরি হয়।

শহীদ আয়াতুল্লাহর বাবা বলেন, “আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে। সেতুর সাইনবোর্ড থেকে তার নাম মুছে ফেললে একজন বাবার কষ্ট কতটা হয়, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি আমার ছেলের নামের মর্যাদা ও স্মৃতি রক্ষার দাবি জানাই।”

স্থানীয় সচেতন মহল বলছে, একজন জুলাই শহীদের নাম মুছে দেওয়া শুধু একটি সাইনবোর্ডের নয়; এটি শহীদের স্মৃতি ও পরিবারের অনুভূতিতে আঘাত। তারা দ্রুত সাইনবোর্ডটি পুনঃস্থাপন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম শাহাবুদ্দিন শাহীন বলেন -- লিখিত অভিযোগ পেয়েছি দ্রুত অপরাধীদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

সিলেট, ৫ সেপ্টেম্বর, ২০২৬ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত ‘এমপাওয়ারিং ক্যাম্পাস জার্নালিস্ট : এআই, ডেটা-ড্রাইভেন ইনভেস্টিগেশন, ফিচার রাইটিং অ্যান্ড ডিজিটাল এথিকস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ (শনিবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির কনফারেন্স রুমে এই কর্মশালার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

তিনি উল্লেখ করেন, ‘আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটাভিত্তিক অনুসন্ধান, বস্তুনিষ্ঠ ফিচার রাইটিং এবং ডিজিটাল এথিকস বজায় রাখা অত্যন্ত জরুরি। ক্যাম্পাস সাংবাদিকদের পেশাগত মান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অধ্যাপক ড. খায়রুল আরও বলেন, বর্তমানে বিভিন্ন মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে। যখন আপনারা কোনো তথ্য প্রচার করেন, তখন মানুষ সেটিকে বিশ্বাস করে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদ এবং গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মধ্যে পার্থক্য রয়েছে। তাই দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও তথ্যের সত্যতা নিশ্চিত করে সংবাদ পরিবেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া, এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. সালমা আখতার।

স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হামিদ।

সঞ্চালনার দায়িত্ব পালন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম।

দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন আল জাজিরার বাংলাদেশ প্রতিনিধি মউদুদ আহমেদ সুজন, প্রথম আলো ডিজিটালের ম্যানেজার (বিজনেস) খায়রুল বাশার এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ফয়জুল্লাহ ওয়াসিফ।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ক্যাম্পাস প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আন্তর্জাতিক ডেস্ক

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধ

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বহিষ্কৃত নেতাদের সাথে দহরম মহরম করে দলীয় কার্যক্রম পরিচালনা করার অভিযোগে কালিগঞ্জ উপজেলার ৯ নম্বর মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপির কর্মকর্তারা। ৫ সেপ্টেম্বর জেলা বিএনপি'র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত প্রেরিত কারণ দর্শনের নোটিশ সূত্রে জানা যায় ৯ নম্বর মথুরেশ পুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু দলীয় আইনশৃঙ্খলা ভঙ্গ করে বহিষ্কৃত নেতাদের সাথে বিরোধী ও কার্যক্রমে অংশগ্রহণ করায় যা দলীয় নীতি,আদর্শ এবং সাংগঠনিক শিষ্টাচারের পরিপন্থী।এমন এহেন কাজ আর কখনো কেউ যেন না করতে পারে সে জন্য শেখ নাজমুল ইসলাম বাবুকে আগামী ৭ সেপ্টেম্বর বিকাল তিনটার মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত জবাবসহ জেলা বিএনপি'র কার্যালয়ে স্বশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নাটোর, ৫ সেপ্টেম্বর, ২০২৬ : জেলার নলডাঙ্গা উপজেলার মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। 

৮৫ লাখ টাকা ব্যয়ে চারতলা ভিতের ওপরে একতলা ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

আজ শনিবার কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 

এ সময় প্রধান অতিথি বলেন, বিগত সরকার পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে। কোন দেশকে ধ্বংস করতে হলে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়। যেন নতুন প্রজন্ম দেশের যোগ্য নাগরিক এবং রাষ্ট্রের নীতি নির্ধারক হয়ে গড়ে উঠতে না পারে। শিক্ষাঙ্গনের ধ্বংসস্তুপের উপরে দাঁড়িয়ে বর্তমান সরকার বিগত সময়ের ক্ষতিপূরণ কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

সংসদ সদস্য অ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরো বলেন, এই ধ্বংস থেকে উত্তরণের জন্যে সরকার নতুন কারিকুলাম প্রণয়নের পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া গবেষণা কার্যক্রমকে গতিশীল করা, প্রযুক্তিনির্ভর শিক্ষার বিস্তার এবং অবকাঠামো উন্নয়নেও কাজ করছে সরকার। আগামীতে এসব উদ্যোগের সুফল পাবে দেশ ও জাতি।

কলেজের অধ্যক্ষ খন্দকার আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র আহ্বায়ক রহিম নেওয়াজ। 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব এবং জেলা যুবদলের আহ্বায়ক এ হাই তালুকদার ডালিম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%