১০:৫০ এম
ঝিনাইদহের শৈলকুপায় গবাদি পশুর ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু ঘটেছে।
এই ঘটনা বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মাধবপুর গ্রামে ঘটে।
পুলিশ এবং স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, আজ সকালে গ্রামের বৃদ্ধ অমরেন্দ্র নাথ ভৌমিক গোয়ালে গবাদি পশুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে মেশিনে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে তার স্ত্রী মিনা রানী তাকে বাঁচাতে এগিয়ে আসেন। এতে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
প্রতিবেশীরা ঘটনাটি টের পেয়ে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসাদুজ্জামান জোহা জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু ঘটে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন