ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৪ নবজাতকের মৃত্যু


পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৪ নবজাতকের মৃত্যু

ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিমস) একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে ১৪ জন নবজাতক মারা গেছে। বুধবার ভোরের দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইসলামাবাদ প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, মাদার অ্যান্ড চাইল্ড হাসপাতালের গাইনি ওয়ার্ডের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি গাড়ি এবং চারটি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং শিশুদের তাৎক্ষণিকভাবে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জন শিশু মৃত্যুবরণ করে।

এদিকে, পিমসের মুখপাত্র ডক্টর আনিজা জলিল ঘটনার সময় ওয়ার্ডটিতে ১৫ জন শিশু চিকিৎসাধীন ছিল বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৭টার দিকে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার প্রাথমিক ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে পেলে কতদিন ক্ষমতায় থাকবেন নেতানিয়াহু?

সূত্র: ডন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎রাঙামাটিতে চোলাই মদসহ ১২ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

‎মোঃ সোহেল রানা, রাঙামাটি প্রতিনিধি

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১১:০০ এম


‎রাঙামাটিতে চোলাই মদসহ ১২ জন গ্রেপ্তার

‎রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ১১ জনকে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে এবং একজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
‎
‎বুধবার (২৬ আগস্ট) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
‎
‎অভিযানে লাভলী চাকমা (৩৫), খোকন (২৮), সুরুঞ্জন চাকমা (৪৫), মোশন চাকমা (২৫), ধন বিকাশ চাকমা (২১), শতক চাকমা (২০), মো. জসিম উদ্দিন (৩২), রাশেদ মিয়া (৪০), টিস্যু চৌধুরী (৩২), মো. জসীম (৩৫) ও মো. বাপ্পি ইসলাম (৩২)-কে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
‎
‎এ ছাড়া মাদক সেবনের অভিযোগে মো. উজ্জল (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
‎
‎পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুটবলারদের ভোটে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১১:০১ এম


ফুটবলারদের ভোটে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ

ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ এবার সতীর্থ ফুটবলারদের ভোটে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন। এটি প্রিমিয়ার লিগের মৌসুমসেরা ফুটবলারের পুরস্কার জেতার পর তার জন্য একটি নতুন অর্জন।

৩১ বছর বয়সী এই তারকা গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেছেন। গত মৌসুমে ফার্নান্দেজ ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রেকর্ড ২১টি অ্যাসিস্ট করার পাশাপাশি ৯ গোলও করেছেন। মাইকেল ক্যারিকের কোচিংয়ে দলটি প্রিমিয়ার লিগে তৃতীয় স্থান অর্জন করে এবং চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করে।

ফার্নান্দেজের এই পারফরম্যান্সের সুবাদে তিনি প্রিমিয়ার লিগের মৌসুমসেরা ফুটবলারের পুরস্কারও জিতেছিলেন। এবার সতীর্থদের ভোটে পিএফএ বর্ষসেরা হয়ে তার অর্জনের তালিকায় যোগ হলো আরেকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য ফার্নান্দেজের এই পুরস্কার জয়ের ফলে নতুন একটি রেকর্ড সৃষ্টি হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসে সর্বাধিক ১২ জন ফুটবলার পিএফএ বর্ষসেরা হওয়ার কৃতিত্ব এখন ক্লাবটির।

ফার্নান্দেজ পিএফএ বর্ষসেরা হওয়া দ্বিতীয় পর্তুগিজ ফুটবলার। এর আগে ২০০৭ ও ২০০৮ সালে ক্রিশ্চিয়ানো রোনালদো টানা দুইবার এই পুরস্কার জিতেছিলেন।

মাইকেল ক্যারিকের অধীনে ফার্নান্দেজের পারফরম্যান্সও উল্লেখযোগ্য ছিল। আক্রমণভাগের খেলোয়াড়দের আরও স্বাধীনভাবে খেলার সুযোগ দেওয়ার কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইউনাইটেড অধিনায়ক।

২০২০ সালে স্পোর্তিং সিপি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির হয়ে ৩১৪ ম্যাচে ১১০ গোল ও ১০৬ অ্যাসিস্ট করেছেন ফার্নান্দেজ। প্রিমিয়ার লিগ যুগে ইউনাইটেডের হয়ে ২০০ গোল-অবদানে পৌঁছাতে তার চেয়ে দ্রুত ছিলেন কেবল ক্লাব কিংবদন্তি ওয়েইন রুনি।

পিএফএ উইমেন’স প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড খাদিজা মনিফা শ। গত মৌসুমে উইমেন’স সুপার লিগে ২১ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন ২৯ বছর বয়সী এই জ্যামাইকান ফরোয়ার্ড। ২০২৪ সালেও একই পুরস্কার জিতেছিলেন তিনি।

পিএফএ বর্ষসেরা তরুণ ফুটবলার হয়েছেন ম্যানচেস্টার সিটির ২১ বছর বয়সী লেফট-ব্যাক নিকো ও’রাইলি। প্রিমিয়ার লিগের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও অর্জন করেছেন তিনি।

উইমেন’স ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছেন আর্সেনালের ২২ বছর বয়সী স্ট্রাইকার অলিভিয়া স্মিথ। টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতেছেন তিনি।

পিএফএ বর্ষসেরা একাদশ

গোলকিপার: দাভিদ রাইয়া (আর্সেনাল)

রক্ষণভাগ: গাব্রিয়েল মাগালায়েস (আর্সেনাল), নিকো ও’রাইলি (ম্যানচেস্টার সিটি), উইলিয়াম সালিবা (আর্সেনাল), জুরিয়েন টিম্বার (আর্সেনাল)

মাঝমাঠ: ব্রুনো ফার্নান্দেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), ডেক্লান রাইস (আর্সেনাল), রায়ান শের্কি (ম্যানচেস্টার সিটি)

আক্রমণভাগ: আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি), আন্তোয়ান সেমেনিও (ম্যানচেস্টার সিটি), ইগো চিয়াগো (ব্রেন্টফোর্ড)

বর্ষসেরা একাদশে সবচেয়ে বেশি পাঁচজন খেলোয়াড় জায়গা পেয়েছেন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল থেকে। রানার্সআপ ম্যানচেস্টার সিটির রয়েছেন চারজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১১:০৭ এম


বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার (২৬ আগস্ট) কাস্টমস ও বন্দরের সব কার্যক্রমও বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি গণমাধ্যমকে জানান, সরকারি ছুটি পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার যথারীতি ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রমসহ কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম চলবে।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি ফেরদৌস হোসেন খান বলেন, সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ডিডি) রুহুল আমিন জানান, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রমসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে আমদানিকৃত পণ্যবাহী ভারতীয় খালি ট্রাক ভারতে ফিরে যেতে পারবে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রমসহ কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম চলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কা চুক্তি নিয়ে ভাবছে বাংলাদেশ, নতুন পরীক্ষার মুখে পররাষ্ট্রনীতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১১:১০ এম


মক্কা চুক্তি নিয়ে ভাবছে বাংলাদেশ, নতুন পরীক্ষার মুখে পররাষ্ট্রনীতি

বাংলাদেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি ‘মক্কা চুক্তি’-তে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে বলে জানিয়েছেন এক মন্ত্রী।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ যদি এই চুক্তিতে যোগ দেয়, তাহলে ভারতের সঙ্গে সম্পর্কের জটিলতা সৃষ্টি হতে পারে। বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বিদ্যমান। বাংলাদেশ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা জোর করে মানুষকে বাংলাদেশে পাঠাচ্ছে।

এছাড়া, আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিও উঠেছে।

 

শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। এ পরিস্থিতিতে বাংলাদেশ যদি মক্কা চুক্তিতে যোগ দেয়, তাহলে তা ভারত-বাংলাদেশ সম্পর্কের ওপর নতুন প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, ‘মধ্যপ্রাচ্যের ইসলামী দেশগুলোর মধ্যে কোনো নিরাপত্তা চুক্তি হলে বাংলাদেশ তাতে অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে।’ সোমবার তিনি সাংবাদিকদের আরো বলেন, ‘এ ধরনের উদ্যোগকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে।’

হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশের নেতৃত্বকে, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই উদ্যোগে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।’

রয়টার্সের প্রতিবেদনে আরো বলা হয়েছে, বাংলাদেশকে ‘মক্কা চুক্তি’-তে যোগ দেওয়ার জন্য সৌদি আরব আমন্ত্রণ জানিয়েছে বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। তবে এই আমন্ত্রণ কখন পাঠানো হয়েছে, তা জানা যায়নি। রয়টার্সকে ওই সূত্র এই তথ্য জানিয়েছে। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় সূত্রটি নাম প্রকাশ করেনি।

 

চলতি মাসে সৌদি আরবের পবিত্র শহর মক্কায় তিনটি সুন্নি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ এই প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে। চুক্তিটি ন্যাটোর যৌথ প্রতিরক্ষা নীতির আদলে তৈরি করা হয়েছে। চুক্তিতে সই করা দেশগুলো অঙ্গীকার করেছে, কোনো একটি সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ওই মন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে বাংলাদেশে অবস্থিত সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের দূতাবাসগুলো তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এদিকে, তুরস্ক জানিয়েছে, সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে করা ‘মক্কা চুক্তি’ আরো দেশকে যুক্ত করে সম্প্রসারণের সুযোগ রয়েছে। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী তুরস্ক। অন্যদিকে, পাকিস্তান একটি পারমাণবিক অস্ত্রধারী দেশ এবং সৌদি আরব বিশ্বের অন্যতম প্রধান তেল রপ্তানিকারক দেশ।

মধ্যপ্রাচ্যে যখন আঞ্চলিক সংঘাত তীব্র হচ্ছে, তখন এই চুক্তিটি সম্পন্ন হলো। এর মধ্যে ইরান থেকেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চলছে। তুরস্কের মতো বাংলাদেশও একটি ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র। তবে বাংলাদেশের ৯০ শতাংশের বেশি মানুষ নিজেদের সুন্নি মুসলিম হিসেবে পরিচয় দেন।

পররাষ্ট্রনীতির পরীক্ষা

বিশ্লেষকরা বলছেন, কোনো সামরিক জোটে বাংলাদেশ যোগ দিলে দেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতিতে বড় পরীক্ষা আসতে পারে। বাংলাদেশ সাধারণত বিভিন্ন দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। পাশাপাশি বিনিয়োগ বাড়ানো, রপ্তানি সম্প্রসারণ এবং বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ধরে রাখার ওপর গুরুত্ব দেয়।

তাহলে, কোনো সামরিক জোটে যোগ দিলে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ওপর এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতি অনেকটা তৈরি পোশাক রপ্তানির ওপর নির্ভরশীল। দেশের তৈরি পোশাকের বেশিরভাগই ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়। এছাড়া, বিদেশে কর্মরত লাখ লাখ বাংলাদেশির পাঠানো রেমিট্যান্সও দেশের বৈদেশিক মুদ্রার একটি বড় উৎস। বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশি শ্রমিকদের পাঠানো অর্থ এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভূ-রাজনৈতিক বিশ্লেষক কল্লোল কিবরিয়া মনে করেন, বাংলাদেশ যদি কোনো সামরিক জোটে যোগ দেয়, তাহলে শুধু ভারতের সঙ্গে নয়, চীন, ইরান, জাপান, কুয়েত, ওমান, কাতার, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক জটিল হতে পারে।

তিনি বলেন, এসব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হঠাৎ করে নষ্ট হবে না। তবে বাংলাদেশ যদি কোনো সামরিক জোটে যোগ দেয়, তাহলে দেশটি কোন পক্ষের সঙ্গে আছে, এমন প্রশ্ন এড়ানো কঠিন হয়ে যাবে।

ভারতের সঙ্গে সম্পর্কে জটিলতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাসের সময়ে সৌদি আরবের এই আমন্ত্রণ এসেছে। এই সময়ে ভারত ও বাংলাদেশের সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অবস্থায় রয়েছে। দুই দেশই সম্পর্ক ভালো রাখার চেষ্টা করছে। তবে মক্কা চুক্তিতে বাংলাদেশ যোগ দেওয়ার বিষয়টি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নতুন করে জটিলতা সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। চলতি মাসে প্রধানমন্ত্রীর মুখপাত্র এ কথা জানিয়েছেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

চলতি মাসে নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে শেখ হাসিনা কথা বলার পর এ ধরনের সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ তৈরির আহ্বান জানিয়েছে বাংলাদেশ। তবে হাসিনার ওই বক্তব্যের সমালোচনা করেছে ঢাকা।

মক্কা চুক্তির বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তারা পশ্চিম এশিয়ার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানকে নিয়ে গঠিত কোনো নিরাপত্তা জোটে বাংলাদেশ যোগ দিলে ভারত বিষয়টি ভালোভাবে নাও নিতে পারে। তবে এমন সিদ্ধান্তের অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব বাংলাদেশকেই বিবেচনা করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ শাহান বলেন, কোনো সামরিক জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানিনির্ভর অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে। কারণ বাংলাদেশের অর্থনীতি বিভিন্ন দেশের সঙ্গে স্থিতিশীল বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের ওপর নির্ভরশীল।

তিনি আরো বলেন, বাংলাদেশ যদি এই জোটে যোগ দেয়, তাহলে ভারতসহ কয়েকটি দেশ অসন্তুষ্ট হতে পারে। তবে শুধু অন্য দেশ কী ভাববে, সেটিকে বাংলাদেশের সিদ্ধান্তের প্রধান কারণ করা উচিত নয়।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%