০৫:০২ পি.এম
ফরিদপুরের ভাঙ্গায় সুমন হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) দিবাগত রাতের বিভিন্ন এলাকায় তারা গ্রেফতার হয়।
গ্রেফতার আসামিদের মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানিয়েছেন, সুমন হত্যাকাণ্ডের মামলার তদন্তের অংশ হিসাবে অভিযানে ওই চারজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে।
আরও পড়ুন: হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান
এর আগে, গত ৩০ জুন রাত সাড়ে ৮টার দিকে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পূর্বশত্রুতার ফলস্বরূপ কাপুরিয়া সদরদি ও হাশামদিয়া গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সেই সময় প্রতিপক্ষের গুলিতে সুমন শেখ নামের এক যুবক নিহত হয়।
পরবর্তীতে এ ঘটনার পর নিহত সুমনের বাবা মিলন শেখ বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তের ধারাবাহিকতায় পুলিশ এই চার আসামিকে গ্রেফতার করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন