ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মুন্সীগঞ্জে অপহৃত যুবক উদ্ধার, আটক তিনজন


মুন্সীগঞ্জে অপহৃত যুবক উদ্ধার, আটক তিনজন

মুন্সীগঞ্জ সদর থানার পুলিশের দ্রুত পদক্ষেপ, তথ্য-উপাত্তের বিশ্লেষণ এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার সমন্বিত অভিযানে এক যুবককে উদ্ধার করা হয়েছে অক্ষত অবস্থায়। এই ঘটনায় অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

অপহৃত যুবকের নাম ইনছান বেপারী (২২)। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— মো. সোহেল (২৪), মো. বেলায়েত হোসেন (২৫) এবং মো. রোমান ইসলাম (২৩)। পুলিশ জানায়, গত ২৭ জুন সকালে একজন মহিলা মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ করেন, যে তার ছেলে ইনছান বেপারী বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেনি। পরে তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে অজ্ঞাত ব্যক্তিরা ইমো কলে চার লাখ টাকা মুক্তিপণের দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয়। অভিযোগ পাওয়ার পর, তিনি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরবর্তীতে পরিবারের সঙ্গে কথা বলে অপহরণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় অপহৃত যুবকের অবস্থান শনাক্ত করা হয়। এরপর প্রয়োজনীয় তথ্য গুলশান থানাকে সরবরাহ করা হলে, ২৮ জুন রাত সাড়ে ১২টার দিকে ডিএমপির গুলশান থানার শাহজাদপুর এলাকার ভোলা মসজিদের সামনে অবস্থিত কাজী ভিলায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপহৃত ইনছান বেপারীকে নিরাপদে উদ্ধার করা হয় এবং এই ঘটনায় জড়িত তিন অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: ময়মনসিংহে সেলুনে ঢুকে নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী অভিযুক্ত

উদ্ধারের পর ইনছান বেপারী পুলিশের কাছে জানান, তার সাবেক স্ত্রী সাফামনি (২২) কৌশলে তাকে ঢাকায় নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে সাফামনির কথিত প্রেমিক মো. নাইমসহ কয়েকজন সহযোগীর সহায়তায় তাকে শাহজাদপুরের একটি বাসায় জিম্মি করে মারধর করা হয়। এ সময় তার পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অর্থ আদায়ের চেষ্টা চলাকালেই পুলিশের অভিযানে তিনি উদ্ধার হন।

পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এ বিষয়ে মন্তব্য করেন, "মুন্সীগঞ্জ জেলা পুলিশ যেকোনো অপরাধ দমনে সর্বদা তৎপর। অভিজ্ঞতা ও কৌশলের কার্যকর ব্যবহার, আন্তঃথানা সমন্বয় এবং দ্রুত পদক্ষেপের মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মুন্সীগঞ্জ জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে তাজিয়া মিছিলে একটি ভয়াবহ হত্যাকাণ্ডের পরিকল্পনা পুলিশ নস্যাৎ করেছে। বিষাক্ত ক্যাপসুল বিতরণের মাধ্যমে অন্তত ১৫ হাজার মানুষকে হত্যার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে, বলে স্থানীয় প্রশাসন জানায়।

আটক হওয়া ব্যক্তির নাম ফাইয়াজ প্রেমজি। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৬ জুন) বাইকুল্লা অঞ্চলে অবস্থানের সময় আশুরার তাজিয়া মিছিলে ক্যাপসুল বিতরণের সময় তাকে হাতেনাতে আটক করা হয়েছে।

তদন্তের মাধ্যমে জানা যায় যে, ফাইয়াজের বিতরণ করা ক্যাপসুল সেবনের পর অন্তত ১১ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের দ্রুত হাসপাতালে নেওয়ার পরে বর্তমানে সবাই আশঙ্কামুক্ত রয়েছেন। পরীক্ষা করার পর ক্যাপসুলে জিঙ্ক ফসফাইডের উপস্থিতি পাওয়া গেছে, যা অত্যন্ত বিষাক্ত এবং প্রাণঘাতী রাসায়নিক।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ফাইয়াজ নিশ্চিত করেছেন যে, তিনি মিছিলে বিপুল মানুষের মাঝে এসব ক্যাপসুল ছড়িয়ে দিয়ে প্রায় ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনার কথা ভাবছিলেন। শনিবার (২৭ জুন) আদালত তাকে দুই দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন।

মুম্বাই পুলিশের উপকমিশনার (ডিসিপি) জয়ন্ত মীনা জানান, অভিযুক্ত ফাইয়াজের কাছ থেকে বিপুল সংখ্যক ক্যাপসুল জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে অন্তত ১৪ হাজার ৯০০টি ক্যাপসুল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আরও প্রায় ৩০ হাজার খালি ক্যাপসুল এবং ৫০ কেজি ফসফরাস অর্ডারের তথ্যও পাওয়া গেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ভিড়ের মাঝে এসব ক্যাপসুলকে ব্যথানাশক ওষুধ হিসেবে উপস্থাপন করে বিতরণ করা হচ্ছিল। তবে তিন নারী স্বেচ্ছাসেবকের সন্দেহ ও দ্রুত তৎপরতার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তারা অভিযুক্তকে বাধা দিয়ে পুলিশকে খবর দেন এবং মাইকিং করে মানুষকে সতর্ক করেন।

পুলিশ জানাচ্ছে যে, ফাইয়াজের পরিকল্পনায় যদি কোনো সন্ত্রাসী সংগঠনের যোগসূত্র থাকে, তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

জিঙ্ক ফসফাইড কী?

জিঙ্ক ফসফাইড একটি অত্যন্ত বিষাক্ত রাসায়নিক পদার্থ। এটি শরীরে প্রবেশ করার পর পাকস্থলীর অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ফসফিন গ্যাস উৎপন্ন করে। এই গ্যাস মানবদেহের জন্য অত্যন্ত প্রাণঘাতী, এবং এটি সরাসরি হৃদ্‌যন্ত্র, ফুসফুস, যকৃত, কিডনি ও মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই বিষের জন্য নির্দিষ্ট কোনও প্রতিষেধক নেই। জিঙ্ক ফসফাইড বিষক্রিয়ার ক্ষেত্রে একমাত্র কার্যকর ব্যবস্থা হলো আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা। সেখানে লক্ষণভিত্তিক চিকিৎসা ও প্রয়োজনে ভেন্টিলেটর সহায়তার মাধ্যমে তার জীবন রক্ষার চেষ্টা করা হয়।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


জামালপুরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কৃষির আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে পাওয়ার টিলার বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের সময় শহরের দাপুনিয়া এলাকায় জামালপুর সদর উপজেলার নরুন্দি গ্রামের পারুল বেগম, বারুয়ামারি গ্রামের রিতা আক্তার, ইসলামপুর উপজেলার গোয়ালেরচর গ্রামের মোছা: আছমা আক্তার এবং বকশীগঞ্জ উপজেলার উত্তর ধাতুয়াকান্দা গ্রামের সাজেদা বেগমের হাতে চারটি পাওয়ার টিয়ারের চাবি তুলে দেয়া হয়।

এ সময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক জামালপুরের জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম, ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট (সেন্ট্রাল-২) মোঃ রাশেদুজ্জামান, আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক এ.এস.এম. গোলাম কিবরিয়া, এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. হুমায়ুন কবির ও মোঃ জুয়েল মিয়া, এসডিইউ মোঃ আব্দুল কুদ্দুস, সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা) এ.এস.এম. মাহবুবুল আলম, শাখা ব্যবস্থাপক (দাবি) মোঃ খাইরুল ইসলাম, ও শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) মোঃ কামরুজ্জামান।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার বর্তমান সময়ের কৃষিকে আরও লাভজনক, উৎপাদনমুখী ও টেকসই করে তুলছে। কৃষি যান্ত্রিকীকরণের ফলে একদিকে শ্রম ও সময় সাশ্রয় হচ্ছে, অন্যদিকে উৎপাদন ব্যয় হ্রাসের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হচ্ছে। ব্র্যাকের এই উদ্যোগ কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে পাওয়ার টিলারের সঠিক ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও নিরাপদ পরিচালনা বিষয়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সীমান্তবর্তী এলাকা নিয়ে অবৈধ অনুপ্রবেশ, ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) এর কথিত পুশ-ইন এবং মাদক চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক সভা আজ অনুষ্ঠিত হয়েছে।

এ সভাটি আজ বিকেলে উপজেলার সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়নের জুলেখানগর চা-বাগানের নাটমন্দিরে আয়োজন করা হয়েছে।

সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন এই সভার সভাপতিত্ব করেন। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।

এ সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক, বিজিবির জুলেখানগর বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. আমজাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, জুলেখানগর চা-বাগানের ব্যবস্থাপক মো. শাহজাহান, বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা।

সভায় সঠিকভাবে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, কথিত পুশ-ইন এবং মাদক চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান উল্লেখ করেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন এবং মাদক প্রতিরোধে সবাইকে সচেতন করা হয়েছে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, সকলের সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন এবং মাদকের বিস্তার কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব হবে। এজন্য জনসম্পৃক্ততা ও সচেতনতা আরও জোরদার করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেলা প্রশাসনের উদ্যোগে আজ মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


জেলা প্রশাসনের উদ্যোগে আজ মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

জেলা প্রশাসনের উদ্যোগে আজ মাসিক রাজস্ব সভা সম্পন্ন হয়েছে।

আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেছেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

সভায় মাসিক ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি খাস জমি বন্দোবস্ত ও পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনার ওপর জোর দেওয়া হয়। ভূমিসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।

সরকারি ভূমি সংরক্ষণ, রাজস্ব আদায় বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, জনবান্ধব ও কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।

এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, জেলার পাঁচটি উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি)বৃন্দ এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%