০৯:৪২ পি.এম
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির সমর্থক মেহেদী হাসান (মুলাম) বয়স ৩৫ বছর, বুধবার দুপুর ১ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল এলাকায় মোটরসাইকেল দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ইন্নালিল্লাহি............. রাজিউন। এই দুর্ঘটনার শিকার মেহেদী হাসান ঈদের ছুটি শেষে তার দায়িত্ব পালনের সময় ক্ষেত্রের দিকে যাচ্ছিলেন। তিনি বাংলাদেশ ফুট ওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বাংলাদেশ মেলামাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টাঙ্গাইল জোনের মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মেহেদী হাসান (মুলাম) দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামের গোলাম মন্ডলের ছেলে, তার চাচা বিএনপির অন্যতম নেতা আব্দুল লতিফ এবং দৌলতপুর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুস শুকুরের ভাই। বৃহস্পতিবার সকাল ১০ টায় দৌলতপুরের সাদিপুর গোরস্তানে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পরে, তাকে সেখানেই দাফন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন