ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব নির্বাচিত


বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব নির্বাচিত

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শাখা ছাত্র ইউনিয়নের একটি ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার বিএম কলেজে সংগঠনের কাউন্সিল শেষে কমিটি ঘোষণা করা হয়। এ বিষয়ে জেলা সংসদের সভাপতি সুজয় সরকার জানিয়েছেন।

ঘোষিত কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করবেন কাজী মারজান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে থাকবেন অর্ণব রায়।

আরও পড়ুন: মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধ, মাদারীপুরে ৭ বাড়িতে আগুন, ৪০ ঘরে ভাঙচুর-লুটপাট

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক সাবরিনা মমতাজ, কোষাধ্যক্ষ সাদমান ইশরাক, দপ্তর সম্পাদক হাসিবুল হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক মেহেবুবুল বাশার নিভান, সাংস্কৃতিক সম্পাদক অর্পিতা দেবনাথ, এবং সদস্য তরিকুল ইসলাম শোভন ও সুজয় সরকার। দুটির সদস্যপদ পরে কো-অপ্টের মাধ্যমে পূরণ করা হবে।

এর আগে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনিষা ওয়াহিদ বিএম কলেজের ১৯তম কাউন্সিল অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেন। এই সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক উন্মেষ রায়, যারা বক্তব্য দেন।

সম্মেলনের শেষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সভাপতি সুজয় সরকার নবনির্বাচিত নেতাদের শপথবাক্য পাঠ করান। পরে তারা বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন: সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সম্মাননা পেলেন চার চালক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৮ আগস্ট এনবিআরের রাজস্ব সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৫ পি.এম


১৮ আগস্ট এনবিআরের রাজস্ব সম্মেলন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দ্বিতীয়বারের মতো রাজস্ব সম্মেলন আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে, যার উদ্দেশ্য মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্বুদ্ধ করা এবং রাজস্ব আহরণের গতি বাড়ানো। এই সম্মেলন আগামী ১৮ আগস্ট রাজধানীতে অনুষ্ঠিত হবে এবং উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্মেলনকে সফল করতে এনবিআর ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। স্থান নির্বাচন, সাজসজ্জা, নিরাপত্তা, অতিথি আপ্যায়ন, অতিথি তালিকা প্রণয়ন ও অভ্যর্থনা ইত্যাদি দায়িত্ব পালনের জন্য রবিবার ছয়টি উপ-কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সার্বিক তদারকির জন্য ৩১ সদস্যের একটি কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটিও গঠন করা হয়েছে, যার সভাপতির দায়িত্ব পালন করবেন এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব।

সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মহিদুল হাসান।

এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, সম্মেলনের মূল উদ্দেশ্য হল রাজস্ব আহরণে গতি আনা এবং মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আরো উৎসাহিত করা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এনবিআরের নতুন চেয়ারম্যান রাজস্ব প্রশাসনের ভবিষ্যৎ দিকনির্দেশনা ও সংস্কার কার্যক্রম নিয়ে বক্তব্য রাখবেন।

সম্মেলনে প্রায় ১ হাজার ৫০০ অতিথির অংশগ্রহণের কথা রয়েছে। আমন্ত্রিতদের মধ্যে থাকবেন অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান এবং অর্থনীতি, রাজস্ব ও বাণিজ্য খাতের বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তি ও বিশেষজ্ঞরা।

এর আগে, কর ও কাস্টমস ক্যাডারের দাবির পরিপ্রেক্ষিতে ২০২৩ সালে প্রথমবারের মতো রাজস্ব সম্মেলনের আয়োজন করা হয়েছিল। রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই সম্মেলনে এনবিআরের কার্যক্রম নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, ভ্যাট, শুল্ক ও আয়কর বিষয়ে পৃথক সেমিনার, তথ্য বুথ এবং রাজস্ব ব্যবস্থার ইতিহাস তুলে ধরতে রেভিনিউ মিউজিয়াম প্রদর্শনের ব্যবস্থা ছিল।

এনবিআরের কর্মকর্তাদের প্রত্যাশা, দ্বিতীয় রাজস্ব সম্মেলন মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং সরকারের রাজস্ব আহরণ কার্যক্রমকে আরো গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৩০ বছরের মায়ের দেখভাল করেন ১০০ বছরের মেয়ে!

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৬ পি.এম


১৩০ বছরের মায়ের দেখভাল করেন ১০০ বছরের মেয়ে!

 

মায়ের বয়স ১৩০ বছর, এবং তার দেখভাল করছেন ১০০ বছরের মেয়ে। বয়সের কারণে দুজনই অসহায় অবস্থা কাটাচ্ছেন। কিন্তু তাদের কাছে একে অপরই হল শেষ ভরসা। জীবনের শেষ প্রান্তে এসে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি গ্রামের একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘরে কাটছে তাদের দিন-রাত।

এই দুই শতবর্ষী মা-মেয়ে হচ্ছেন ফাতেমা বেগম ও তার মেয়ে মানিকজান। স্বাধীনতার পরপরই ফাতেমা বেগম তার স্বামীকে হারান। প্রায় এক দশক আগে মারা যান তার একমাত্র ছেলে। এরপর থেকে মা-মেয়ে একে অপরকে আঁকড়ে ধরেই বেঁচে আছেন।

জাতীয় পরিচয়পত্রে তাদের বয়স কম উল্লেখ থাকলেও স্থানীয়দের দাবি, ফাতেমা বেগমের প্রকৃত বয়স ১২৫ থেকে ১৩০ বছরের কাছাকাছি। প্রতিবেশীরা তাদের সহযোগিতা করার চেষ্টা করেন, তবে একটি নিরাপদ আশ্রয়ের স্বপ্ন দীর্ঘসময় ধরে অপূর্ণ ছিল।

তাদের এমন অসহায় অবস্থার খবর পেয়ে মানবিক সেবা ফাউন্ডেশন এগিয়ে আসে। প্রথমে খাদ্যসহায়তা দেওয়ার পর ঝুঁকিপূর্ণ বসতঘরটি দেখে তাদের জন্য একটি টেকসই ঘর নির্মাণের উদ্যোগ নেয় সংগঠনটি।

নতুন ঘরের খবর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মা ও মেয়ে। শত বছরেরও বেশি সময়ের স্মৃতি, শৈশব, সংসার এবং হারিয়ে যাওয়া দিনের গল্প বলতে বলতে তাদের চোখে ফুটে ওঠে স্বস্তির ছাপ।

জীবনের প্রায় পুরোটা সময়ই তাদের কেটেছে সংগ্রাম এবং অভাবের সঙ্গে। তবে শেষ বয়সে একটি নিরাপদ ঘরই যেন তাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। স্থানীয়দের আশা, সমাজের বিত্তবান এবং মানবিক মানুষ যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে ফাতেমা ও মানিকজানের মতো আরও অনেকের জীবনেও ফিরবে নিরাপত্তা, স্বস্তি এবং নতুন আশার আলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই দিনের সফরে ঢাকায় সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এলখেরেজি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


দুই দিনের সফরে ঢাকায় সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এলখেরেজি

সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এলখেরেজি দুই দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (৩ আগস্ট) রাতে ঢাকায় পৌঁছেছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে সফরের বিস্তারিত কর্মসূচি তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এলখেরেজি মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ঢাকা ত্যাগ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী-সন্তান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী-সন্তান

 

রাতের আঁধারে রাস্তার পাশে অসুস্থ জামাল উদ্দিনকে ফেলে গেছেন তার স্ত্রী ও সন্তানরা। যে স্ত্রী এবং সন্তানের সুখের জন্য পরিবারের ছেড়ে তিনি দীর্ঘ ১২ বছর মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসে কাটিয়েছেন, সেই স্ত্রী ও সন্তানরাই অভিযোগ উঠেছে যে, গত শনিবার রাতে তাকে রাস্তার পাশে ফেলে যান।

শনিবার দিবাগত রাতে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা যায়, ওই ব্যক্তির নাম জামাল উদ্দিন, বয়স ৪৯ বছর। তিনি কালমেঘা গ্রামের ফজর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ বছর আগে তিনি নিজ গ্রামের সীমানা ছেড়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাশবাড়ি দক্ষিণ পাড়া, ইয়ার উদ্দিন মোড় এলাকায় শ্বশুরবাড়ির কাছে বসবাস শুরু করেন। জীবিকার তাগিদে পরবর্তীতে সৌদি আরবে পাড়ি যান এবং সেখানে প্রায় ১২ বছর কাজ করেছেন।

স্থানীয়দের দাবি, প্রবাস জীবনে উপার্জিত লক্ষ লক্ষ টাকা তিনি স্ত্রীর কাছে পাঠিয়েছেন। কয়েক বছর আগে কিডনি জটিলতা ও নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে প্রায় আট মাস আগে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের অবহেলার অভিযোগ ওঠে।

স্থানীয়দের অভিযোগ, শনিবার গভীর রাতে জামাল উদ্দিনকে তার পৈতৃক ভিটির পাশের রাস্তায় তার স্ত্রী রিনা আক্তার ও সন্তানরা ফেলে রেখে যায়। পরবর্তীতে রাতে বৃষ্টি শুরু হলে তিনি মানবেতর অবস্থায় পড়ে যান। পরে কালমেঘা গ্রামের উত্তর-পূর্ব পাড়ায় তার ভাতিজি ইসমতারার বাড়িতে আশ্রয় দেওয়া হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোশাররফ মেম্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি জানার পর স্থানীয়রা এগিয়ে এসে জামাল উদ্দিনকে নিরাপদ স্থানে আশ্রয়ের ব্যবস্থা করেন।

জামাল উদ্দিনের বড় ভাই সোহরাব আলী বলেন, "আমার ভাইকে আমি পূর্বেই সাবধান করেছিলাম শ্বশুরবাড়িতে না যেতে। কিন্তু সে এলাকার কারও কথা শোনেনি। আজ শুনতে পেলাম, তার স্ত্রী অসুস্থ অবস্থায় তাকে রাস্তায় ফেলে চলে গেছে।"

স্থানীয়রা অসুস্থ জামাল উদ্দিনের চিকিৎসা ও মানবিক সহায়তার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

এদিকে, অভিযুক্ত স্ত্রী রিনা আক্তার বলেন, "আমার স্বামীকে আমি কয়েক মাস আগে ডিভোর্স দিয়েছি। তার সঙ্গে এখন আর আমার কোনো সম্পর্ক নেই।"

রাতের বেলায় তিনি কীভাবে ওই এলাকায় পৌঁছালেন, এ প্রশ্নের জবাবে তিনি জানান, "এ ব্যাপারে আমি কিছু জানি না।"

ঘটনার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম জানান, ইতোমধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%