ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের খুতবার ভিডিও নিয়ে নতুন আলোচনা


যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের খুতবার ভিডিও নিয়ে নতুন আলোচনা

মিশিগানের রাজনীতিবিদ আবদুল আল-সাইয়েদ যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হতে চলেছেন। তার নির্বাচনী জয় পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করোনাভাইরাস মহামারির সময় মুসল্লিদের সামনে জুমার খুতবা দেওয়ার একটি ভিডিও নতুন করে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটিতে দেখা যায়, আল-সাইয়েদ একটি মসজিদে মুসলিম জামাতের উদ্দেশে ধর্মীয় বক্তব্য প্রদান করছেন। করোনাভাইরাস মহামারির সময় ধারণ করা এই ভিডিওটি তার নির্বাচনে বিজয়ের পর আবারো সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আবদুল আল-সাইয়েদ চিকিৎসক, মহামারিবিদ এবং রাজনীতিক হিসেবে পরিচিত। তার জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের মিশিগানে। চিকিৎসা ও জনস্বাস্থ্য বিষয়ে তার রয়েছে উচ্চতর একাডেমিক যোগ্যতা। তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাবিজ্ঞানে এমডি এবং মহামারিবিদ্যায় পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রোডস স্কলার হিসেবে জনস্বাস্থ্যে ডক্টর অব ফিলোসফি (ডিফিল) ডিগ্রি লাভ করেছেন।

আরও পড়ুন: মালয়েশিয়ার পাহাংয়ে পর্যটন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের সরব উপস্থিতি

শিক্ষাজীবন শেষে, তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মেইলম্যান স্কুল অব পাবলিক হেলথে মহামারিবিদ্যার সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি ডেট্রয়েট শহরের জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেন। এছাড়া, ওয়েইন কাউন্টির স্বাস্থ্য, মানবিক ও ভেটেরানস সেবা বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গত ৩ নভেম্বরের নির্বাচনে বিজয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন আল-সাইয়েদ। আগামী ২০২৭ সালের জানুয়ারিতে তিনি দায়িত্ব গ্রহণের পর দেশটির সিনেটের প্রথম মুসলিম সদস্য হিসেবে পরিচিতি পাবেন।

তার এই বিজয় এবং করোনাকালে খুতবা দেওয়ার পুরোনো ভিডিও নতুন করে আলোচনায় আসায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে তার ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে।

সূত্র: ইয়েনি শাফাক

আরও পড়ুন: নেলসন ম্যান্ডেলাকে বন্দি রাখা সেই কারাগার পরিদর্শন করলেন ড. ইউনূস

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় দেয়ালে ‘ফিরছি আবার ডিসেম্বর’ স্লোগান, শনাক্ত ছয় ছাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২১ এম


চুয়াডাঙ্গায় দেয়ালে ‘ফিরছি আবার ডিসেম্বর’ স্লোগান, শনাক্ত ছয় ছাত্রী

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে একটি গলিতে দেয়ালে ‘ফিরছি আবার ডিসেম্বর’, ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান লেখার ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল শুক্রবার ছয় ছাত্রীর লিখিত বক্তব্য গ্রহণ করেছে। ছাত্রীদের দাবি, তারা স্লোগানগুলো ‘ইয়ার্কি’ (মজার) করে লিখেছে। তবে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, তাদের শরীরী ভাষা সে রকম ছিল না।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পোশাক পরিহিত কয়েকজন শিক্ষার্থী স্প্রে রঙ ব্যবহার করে বাড়ির দেয়ালে বিভিন্ন স্লোগান লেখার কাজ করছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।

এ ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত পথসভায় নেতারা বক্তব্য দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিষয়টি নজরে আসার পর বিদ্যালয় কর্তৃপক্ষও তৎপর হয়। গতকাল প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকসহ বিদ্যালয়ে ডেকে নিয়ে ঘটনার বিষয়ে জানতে চান। এ সময় শিক্ষার্থীরা দাবি করে, তারা নিছক ইয়ার্কি ও মজার ছলে এসব লিখেছে।

শেখ রেজাউল করিম বলেন, ভিডিও ও ছবিতে যেসব শিক্ষার্থীদের দেখা গেছে, তারা পঞ্চম ও সপ্তম শ্রেণির। তাদের অভিভাবকসহ বিদ্যালয়ে ডেকে ঘটনার বিষয়ে জানার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের কাছে কালো রঙের একটি স্প্রে ছিল। দেয়ালে থাকা সাদা রঙের লেখাগুলো তারা করেনি; শুধুমাত্র কালো রঙের লেখাগুলো নিজেদের বলে স্বীকার করেছে। তিনি জানান, অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর পরামর্শে তারা এসব লিখেছে বলে দাবি করেছে। এ বিষয়ে আরো খোঁজখবর নেওয়া হচ্ছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ছয় ছাত্রীর মধ্যে একজন পঞ্চম শ্রেণির এবং পাঁচজন সপ্তম শ্রেণির। তারা দাবি করেছে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা প্রলোভন থেকে নয়, বরং ‘ইয়ার্কির ছলে’ তারা দেয়ালে লিখেছে।

চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব বলেন, ‘আমাদের বিক্ষোভ মিছিল ছিল গোপন ষড়যন্ত্রকারী ও জেলার ভাবমূর্তি ক্ষুণ্নকারীদের বিরুদ্ধে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন নিয়ে দেয়ালে লেখার বিষয়টি জানার পর আমরা এর প্রতিবাদ জানিয়েছি। এ ঘটনার প্রকৃত দায়ীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন বলেন, ‘বিষয়টি আমাদের নজরে আসার পরপরই আমরা প্রতিবাদ মিছিল করেছি। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব প্রশাসনের।’

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা হিমেল রানা বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. তারিক-উজ-জামান সমকালকে জানান, সকালে বিদ্যালয়ের পক্ষ থেকে ওই শিক্ষার্থীদের ও তাদের অভিভাবকদের ডাকা হয়। এ সময় তিনি এবং নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ফাহাদ চৌধুরী উপস্থিত ছিলেন। সেখানে শিক্ষার্থীদের লিখিত বক্তব্য গ্রহণের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিমসহ শিক্ষক প্রতিনিধিদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাশিমপুর কারাগারে বন্দি রাজুর ঝুলন্ত লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২২ এম


কাশিমপুর কারাগারে বন্দি রাজুর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর অভ্যন্তরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রাজু নামে এক বন্দির লাশ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে কারাগারের ভেতরে এই ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজু ‘আত্মহত্যা’ করেছেন।

নিহত রাজু পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাওলাগঞ্জ এলাকার আয়নাল হকের পুত্র।

কারাগার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে সংশ্লিষ্টরা কারাগারের ভেতরে রাজুকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। এরপর তাকে উদ্ধার করে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজুর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে যে তিনি ‘আত্মহত্যা’ করেছেন। যদি সত্যিই তাই হয়ে থাকে, তবে তার আত্মহত্যার কারণ অনুসন্ধানের জন্য আইনি প্রক্রিয়া চলছে বলে কারাগার সূত্র জানিয়েছে।

এদিকে, ময়নাতদন্তের জন্য রাজুর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সোহেল রানা জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করা হয়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ দলে ডিফেন্ডার স্ট্রাইকার, বোলার ওপেনার হিসেবে মাঠে নামলেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৩ এম


বাংলাদেশ দলে ডিফেন্ডার স্ট্রাইকার, বোলার ওপেনার হিসেবে মাঠে নামলেন

ফুটবলে গোল ঠেকানোর দায়িত্ব যার, তাকেই গোল করার দায়িত্ব দেওয়া হলো। এমন বিপরীত কাজটি আবার দেখা গেল ক্রিকেটে। বোলার হয়ে গেলেন ওপেনার।

এই দুটি ঘটনা ভিন্ন ভিন্ন খেলার হলেও একটি জায়গায় মিল রয়েছে। অচেনা ভূমিকার এমন দৃশ্য বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দেখা গেছে। সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে স্ট্রাইকার হিসেবে খেলানো হলো। আর সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওপেনিংয়ে নামলেন স্পিনার নাঈম হাসান।

গতকাল ঢাকা জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভুটানের মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে কোচ থমাস ডুলি রক্ষণভাগের খেলোয়াড় বিশ্বনাথকে মূল স্ট্রাইকার হিসেবে খেলান। বাধ্য হয়ে তাকে খেলানো হয়েছে এমনটা বলা যাবে না। ফরোয়ার্ড লাইনে খেলার জন্য বাংলাদেশের স্কোয়াডে শুকি ইতোফুসা-মিনহাজুল স্বাধীনরা ছিলেন। বদলি নামা ফাহমিদুল ইসলামও শুরুর একাদশে থাকতে পারতেন।

কিন্তু কোচ ডুলি পরীক্ষা চালাতে গিয়ে বিশ্বনাথকে অচেনা পজিশনে নামালেন। ফল যা হওয়ার তাই হলো। চেষ্টা করলেও অনভিজ্ঞতার কারণে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করলেন বিশ্বনাথ। এতে ঘরের মাঠে গোল না পাওয়ার চাপ বাংলাদেশের ঘাড়ে বাড়ছিল। শেষ পর্যন্ত বদলি নেমে বাংলাদেশকে বাঁচিয়েছেন ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম। ৬৯ মিনিটে তার করা গোলেই বাংলাদেশ ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।

একই চিত্র ক্রিকেটেও দেখা গেছে। সিলেটে আজ ফিল্ডিংয়ের সময় সাদমান ইসলাম চোট পেলে নাঈমকে ওপেনার হিসেবে মাঠে নামায় বাংলাদেশের ম্যানেজমেন্ট। মিরপুর টেস্টে ফিফটি পেলেও নতুন বলের সামনে যা হওয়ার তাই হলো। ৫ রানে ড্রেসিংরুমে ফিরলেন অফস্পিনার। টেস্টে এর আগে যার আট নম্বরের ওপরে কখনো ব্যাট করা হয়নি। অথচ, ওপেনার হিসেবে মেহেদী হাসান মিরাজকে নামাতে পারত বাংলাদেশ। এমনকি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও খেলতে পারতেন। দুজনেরই ওপেনার হিসেবে খেলার অভিজ্ঞতা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে ওসির বিরুদ্ধে তরুণীকে বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৪ এম


গাজীপুরে ওসির বিরুদ্ধে তরুণীকে বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেনের বিরুদ্ধে ‘বিয়ের আশ্বাসে’ এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২৪ সেপ্টেম্বর, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী তরুণী। অভিযোগে ওসির এক সহযোগী সোহেল নাম উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী এবং তার পরিবারের অভিযোগ, লিখিত অভিযোগ দেওয়ার পর থেকে ওসি ও তার লোকজন তাদের হুমকি দিচ্ছেন। এই কারণে তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

অভিযোগ দেওয়ার প্রায় দেড় মাস পরেও ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

ভুক্তভোগী তরুণী জানান, প্রায় দেড় বছর আগে কাশিমপুর থানায় কর্মরত থাকা অবস্থায় ওসি ইফতেখার হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। ওই সময় ওসি ইফতেখার তার মোবাইল নম্বর সংগ্রহ করে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সম্পর্ক চলাকালীন তিনি নিজেকে অবিবাহিত দাবি করেন এবং বিয়ের প্রতিশ্রুতি দেন।

তরুণী বলেন, দীর্ঘদিন ধরে ওসি ইফতেখার হোসেন তাকে তার বন্ধু সোহেলের বাসায় নিয়ে যেতেন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতেন। সোহেল এই অপরাধের সঙ্গে সরাসরি জড়িত ছিল। সোহেল নিয়মিতভাবে তরুণীকে ওসির সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে যেত এবং ওসির জন্য তার বাসাকে নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করতে দিত। পরে বিয়ের জন্য চাপ দিলে, ওসি ইফতেখার তাকে ৫ বছর অপেক্ষা করতে বলেন এবং সর্বশেষ বিয়ে করতে অস্বীকৃতি জানান।

অভিযোগে তরুণী উল্লেখ করেন, এই ঘটনা জানার পর ওসি ইফতেখার হোসেনের বাবা তাকে ফোন করে আর্থিক অসচ্ছলতা নিয়ে অপমান করেন। ওসির বাবার এই দুর্ব্যবহারের প্রতিবাদ করায়, ওসি নিজে অকথ্য ভাষায় গালিগালাজ, মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেন। গত ১১ সেপ্টেম্বর, ওসি ইফতেখার হোসেন ক্ষমতার অপব্যবহার করে তার বন্ধু সোহেল এবং তার কথিত এক আঙ্কেলকে তরুণীর বাসায় পাঠান। এ সময় তারা তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক মোবাইল কেড়ে নিয়ে ওসির বিরুদ্ধে থাকা সমস্ত কল রেকর্ড ও মেসেজ ডিলিট করে দেন। তরুণী আশঙ্কা প্রকাশ করেন যে, ওসি এবং তার সহযোগী সোহেল যেকোনো সময় তার এবং পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারেন।

তরুণী আরও বলেন, কমিশনারের কাছে অভিযোগ দেওয়ার পর থেকে ওসি ইফতেখার হোসেন তাকে ও তার পরিবারকে হুমকি দিচ্ছেন। তিনি বলেন, "বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন।" তিনি জানান, তারা ভয়ে বাসা থেকেও বের হতে পারছেন না এবং বিচার চেয়ে আবেদন করেছেন।

ভুক্তভোগী তরুণী দাবি করেন, ওসি ইফতেখার হোসেন এবং সোহেলের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় তদন্তপূর্বক কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত।

অভিযুক্ত ওসি মো. ইফতেখার হোসেন বলেন, "এগুলো সব কথা মিথ্যা।"

গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. তাহেরুল হক চৌহান বলেন, "একটি অভিযোগ পেয়েছি। এটা তদন্তে আছে। অভিযোগ পাওয়ার পর একজন অফিসার নিয়োগ করা হয়েছে, তিনি তদন্ত করে রিপোর্ট দিলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%