ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

আরব উপসাগরে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় এক নাবিক নিহত


আরব উপসাগরে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় এক নাবিক নিহত

আরব উপসাগরে একটি তেল পণ্যবাহী ট্যাংকারের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় জাহাজটির এক নাবিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার এই হামলা সংঘটিত হয়েছে বলে জানিয়েছে ট্যাংকারটির পরিচালনাকারী প্রতিষ্ঠান।

এমটি ভেলোস নামের ট্যাংকারটি বাহরাইনের দিকে যাচ্ছিল, তখন এটি হামলার শিকার হয়। ট্যাংকারটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ভেলোস ট্যাংকার্স এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, হামলার ফলে তাদের একজন নাবিক গুরুতর আহত হন এবং পরে নিখোঁজ হয়ে যান। যদিও তাকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছিল, তবে শেষ পর্যন্ত তিনি মারা যান। এই ঘটনায় জাহাজের অন্য কোনো ক্রু সদস্য আহত হননি।

আরও পড়ুন: ড. ইউনূসের রবেন আইল্যান্ড পরিদর্শন, নেলসন ম্যান্ডেলাকে বন্দি রাখা ছিল সেখানে

হামলার পর ট্যাংকারটিতে আগুন লেগে যায়। তবে জাহাজের ক্রুরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রতিষ্ঠানটি জানায়, এই ঘটনার ফলে সমুদ্রের পরিবেশের কোনো ক্ষতি হয়নি।

ঘটনার পর ট্যাংকারটি বাহরাইনের খলিফা বিন সালমান বন্দরে গিয়ে নোঙর করে। হামলার সঙ্গে কারা জড়িত, তা জানার জন্য তদন্ত শুরু হবে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটির বাইরের কাঠামোর ক্ষতির পরিমাণও পরীক্ষা করা হবে।

উল্লেখযোগ্য যে, সাম্প্রতিক সময়ে আরব ও পারস্য উপসাগরীয় অঞ্চলে চলাচলকারী জাহাজগুলো হামলার ঝুঁকিতে রয়েছে। এসব হামলার জন্য ইরানকে দায়ী করার অভিযোগ উঠেছে। তবে এমটি ভেলোস ট্যাংকারে চালানো সর্বশেষ হামলায় ইরানি সেনাদের জড়িত থাকার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন: দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবুগঞ্জে ৯ শত প্রান্তিক কৃষক পেলেন কৃষি প্রণোদনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৩ এম


বাবুগঞ্জে ৯ শত প্রান্তিক কৃষক পেলেন কৃষি প্রণোদনা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ জুন) বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোঃ ফারুক আহমেদ।

২০২৪/২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-২/২০২৪-২৫ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৯ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে রোপা আমন ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম সঞ্চালনা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা মোঃ রহমাতুল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল করিম হাওলাদার, বিআরডিবি'র চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন স্বপন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, মোঃ রিয়াজুল ইসলাম ওমর সহ শতাধিক প্রান্তিক কৃষকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আসাদুল রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৫ এম


ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আসাদুল রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

দেশব্যাপী সরকারের উন্নয়নে ভূমি অধিগ্রহণের সম্পর্ক নিবিড় থাকলেও, ভূমি অধিগ্রহণ শাখায় ক্ষতিপূরণের টাকা পাওয়ার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের চিত্র ফুটে উঠেছে। অফিসের ছোট-বড় সকলের সমন্বয়ে গঠিত একটি সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্য চলছে। এই সিন্ডিকেটের মূলহোতা হিসেবে ভূমি অধিগ্রহণ (এল/এ) শাখার সার্ভেয়ার আসাদুল রহমান আসাদের বিরুদ্ধে ভূক্তভোগীদের অভিযোগের অন্ত নেই।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পাঁচকোরালিয়া গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন মৃধা বরিশাল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে তিনি অভিযোগ করে বলেন, "পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আসাদুল রহমান আসাদই এখানকার সব।" তিনি জানান, ভূমি অধিগ্রহণের টাকা পেতে হলে ক্ষতিগ্রস্থ পরিবারকে ১০ থেকে ১৫% ঘুষ দিতে হয় সার্ভেয়ার আসাদ সিন্ডিকেটকে। ঘুষ না দিলে ক্ষতিগ্রস্তদের ফাইল দিনের পর দিন আটকে রাখা হয়। তিনি আরও জানান, "সার্ভেয়ার আসাদ সিন্ডিকেটকে ঘুষ দিলে জমির জাল দলিলেও অধিগ্রহণের টাকা পাওয়া যায়।" সার্ভেয়ার আসাদের সাথে যুক্ত রয়েছেন সার্ভেয়ার ফারুক হোসেন, আনোয়ারুল, সার্ভেয়ার কমল, সার্ভেয়ার মনিরুজ্জামান, কানুনগো শহিদুল ইসলামসহ বেশ কয়েকজন।

সূত্রমতে, পায়রাকুঞ্জে নির্মাণাধীন ব্রিজের দুই পাড়ের অধিগ্রহণকৃত জমির ভুয়া দলিল ও কাগজপত্র তৈরি করে জালিয়াতির মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আসাদ সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন করেছেন।

বাউফলের দাস পাড়া এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার মিয়ার ছেলে আব্দুস সালাম মিয়া অভিযোগ করেন, তার এলএ কেস নাম্বার ১৬/২০১৭-১৮, খতিয়ান নম্বর ৩৭৮, ৪০৩ ও ৪১৬ এর প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে আসাদ ও সিন্ডিকেটের সদস্যরা। তিনি আরও অভিযোগ করেন, আসাদ তার বাবা ও শশুরের নামে ভূয়া কাগজপত্র তৈরি করে ভূমি অধিগ্রহণের ৮৯ লাখ টাকার চেক আত্মসাত করেছেন। এমনকি সার্ভেয়ার আসাদুর রহমান নিজের স্ত্রীর নামে জাল কাগজপত্র তৈরি করে ভূমি অধিগ্রহণের টাকা স্ত্রীর নামে উত্তোলন করেছেন বলেও অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট অফিসের একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সার্ভেয়ার আসাদুর রহমানের পদায়ন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে হলেও রহস্যজনক কারণে তিনি বিগত ১১ বছর ধরে পটুয়াখালীতে কর্মরত রয়েছেন। সূত্রে আরও জানা গেছে, পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় যোগদানের পর একটানা পাঁচ বছর কাজ করার পর ২০২০ সালে তাকে গলাচিপা উপজেলা ভূমি অফিসে বদলি করা হয়। কিন্তু ছয় মাস যেতে না যেতেই তদবির করে তিনি (আসাদ) পুনরায় পটুয়াখালী ভূমি অধিগ্রহণ শাখায় চলে আসেন। পরবর্তীতে ব্যাপক দুনীতি ও অনিয়মের অভিযোগে তাকে মির্জাগঞ্জে বদলী করা হলেও সেখানে ছয় মাস যেতে না যেতেই তিনি আবার জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় বদলি হয়ে চলে আসেন।

ভুক্তভোগীরা অবিলম্বে সার্ভেয়ার আসাদুর রহমান আসাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগের ব্যাপারে সার্ভেয়ার আসাদুর রহমান আসাদের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। এমনকি ক্ষুদে বার্তা দিয়েও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, "অধিগ্রহণ বিষয়ে যথেষ্ট স্বচ্ছতার সাথে কাজ করা হয়। সেবা প্রার্থীদের কোনো ধরনের হয়রানির করার সুযোগ নেই।" তিনি আরও বলেন, "তবে সেবা প্রার্থীদের হয়রানির সাথে যদি কেউ সম্পৃক্ত থাকে, সে ব্যাপারে ভুক্তভোগীদের সুনিদৃষ্ট অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।" বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার বলেন, "পুরো বিষয়টির খোঁজ খবর নিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাউফলে এইচএসসি পরীক্ষার জন্য শান্তিপূর্ণ পরিবেশে প্রস্তুতি সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৫ এম


বাউফলে এইচএসসি পরীক্ষার জন্য শান্তিপূর্ণ পরিবেশে প্রস্তুতি সভা

পটুয়াখালীর বাউফলে এইচএসসি ও সমমান পরীক্ষা নকল মুক্ত শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনের জন্য একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৪ জুন) বেলা ১১টায় বাউফল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম।

এ বছর জানা গেছে, আগামী ২৬ জুন এইচএসসি ও সমমান পরীক্ষায় ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৫৫ হাজারের বেশি, যা গতবারের তুলনায় প্রায় ৭৩ হাজার কম। আলিম পরীক্ষায় এবার ৮৬ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেবে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৯ হাজারের বেশি। পরীক্ষাটি ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বাউফল উপজেলার ১০ কেন্দ্র ও ৭ ভেনুতে এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার ৪৪৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, “শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হলে পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখা অপরিহার্য। নকলমুক্ত পরিবেশ গড়ে তুলতে প্রশাসন, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।” সভায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র প্রধানগণ অংশগ্রহণ করেন। বক্তারা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন এবং পরীক্ষা কেন্দ্রগুলোর পরিবেশ সুরক্ষায় প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে ‘অক্ষর পাঠাগার’ পরিচ্ছন্নতা কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৭ এম


বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে ‘অক্ষর পাঠাগার’ পরিচ্ছন্নতা কর্মসূচি

বরগুনা শহরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ার কারণে ‘অক্ষর পাঠাগার’ এর উদ্যোগে গতকাল ২৩ জুন ২০২৫‘ইং শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচির আওতায় বরগুনা সরকারি কলেজ ক্যাম্পাস এবং এর আশপাশের এলাকায় জমে থাকা পানিতে ডেঙ্গুর লার্ভা ধ্বংস করার জন্য ওষুধ ও ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। পাশাপাশি, ময়লা-আবর্জনা পরিষ্কার করে পুরো কলেজ এলাকা পরিচ্ছন্ন রাখা হয়।

এছাড়া, কলেজ রোড এলাকার গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভিতরে এবং আশপাশে একই ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু সতর্কতার বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। সচেতন মহল এই ধরনের উদ্যোগকে ডেঙ্গুর বিস্তার রোধে প্রশংসনীয় বলে মনে করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%