০৬:৫৪ পি.এম
বলিউডের পারফেকশনিস্ট খ্যাত তারকা আমির খান তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, দীর্ঘ এতো সময় তারা এক ছাদের নিচে ছিলেন। যদিও তারা বিয়ের মতো কোনো পারস্পরিক আইনগত চুক্তিতে বন্দী হননি, তবে নিজেদের বিবাহিত মনে করতেন। কিন্তু এবার তারা আইনিভাবে বিবাহিত হতে ইচ্ছুক।
আগামী রোববার (৫ জুলাই) গৌরী ও আমিরের আইনি বিয়ের আয়োজন করা হচ্ছে। এই বিয়ের আসরটি তাদের বাড়িতেই বসবে। বিয়ের অনুষ্ঠানে জাঁকজমকপূর্ণ আয়োজন হবে না। বরং পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ পরিজনদের উপস্থিতিতে গৌরীর সঙ্গে সই করে বিয়ে সম্পন্ন করবেন বলিউডের এই অভিনেতা।
আরও পড়ুন: ঘোষণা দিয়েও নিরাপত্তার কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদি এয়ারলাইন্স
গৌরী স্প্র্যাটের সঙ্গে আমির খানের পরিচয় প্রায় ২৫ বছরের। 'আমির খান ফিল্মস'-এর সঙ্গে যুক্ত থাকায় এই পরিচয়ের সূত্রপাত। কিন্তু ২০২৪ সালের শুরুতে আমিরের কাজিনের মাধ্যমে বেঙ্গালুরুতে তারা পুনরায় যোগাযোগ করেন এবং একে অপরের প্রেমে পড়েন। গৌরী একজন ফ্যাশন প্রফেশনাল। তিনি মুম্বাইয়ে তার নিজস্ব সেলুন ও সৌন্দর্য শিল্পের ব্যবসা পরিচালনা করেন।
গৌরীর সঙ্গে বিয়ে প্রসঙ্গে আমির খান বলেছেন, "আমরা দু’জনের কেউই খুব একটা জাঁকজমক পছন্দ করি না। যতটা সাদামাটা রাখা যায় সবটা, ততটাই রাখবো। আমরা আমাদের পরিবারের সঙ্গে ভীষণরকম জুড়ে থাকি। তাই তাদের উপস্থিতিতে সবটা হবে।"
গত বছর জাঁকজমক আয়োজনে তার মেয়ে আইরা খানের বিয়ে দেবার পর আমির গৌরীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। তিনি জানান, গৌরী তাকে একাকিত্ব এবং অবসাদ থেকে মুক্তি দিয়েছে। প্রেমিকার সাথে গভীর সম্পর্ক থাকলেও, আমির তার সাবেক দুই স্ত্রীর সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখেছেন। এই বিষয়টি ভক্তদের মাঝে প্রশংসা পাচ্ছে।
তথ্যসূত্রে জানা গেছে, আমির খান ১৯৮৬ সালে তার বাল্যকালের প্রেমিকা রিনা দত্তের সাথে পালিয়ে বিয়ে করেন। কিন্তু বিয়ের ১৪ বছর পর তারা ২০০০ সালে বিচ্ছেদ ঘটান। এর পর ২০০৫ সালে আমির তার সহ-পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন। ১৬ বছর একত্রে থাকার পর, ২০২১ সালে তারা যৌথভাবে বিচ্ছেদ ঘোষণা করেন। সেই বিচ্ছেদের ৫ বছর পর তিনি এই গৌরী স্প্র্যাটকে স্ত্রীর মর্যাদা দিতে চলেছেন।
আরও পড়ুন: সরকারের সমালোচনা করলেই গ্রেপ্তার মানবাধিকারের লঙ্ঘন: আখতার হোসেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন