ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

মেয়াদ শেষের দুই বছর পরও নতুন কমিটি নেই বেরোবি পরিবহন কর্মচারী ইউনিয়নের


মেয়াদ শেষের দুই বছর পরও নতুন কমিটি নেই বেরোবি পরিবহন কর্মচারী ইউনিয়নের

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) পরিবহন কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক কমিটি ২০২২-২০২৪ মেয়াদের জন্য গঠিত হলেও নির্ধারিত সময় পেরিয়ে প্রায় দুই বছর অতিবাহিত হতে চলেছে। তবে এখনো নতুন কমিটি গঠন কিংবা নির্বাচন আয়োজনের কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। এ পরিস্থিতিতে পরিবহন বিভাগের বিভিন্ন কর্মচারীর মধ্যে অসন্তোষ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

পরিবহন ইউনিয়নের ২০২২-২০২৪ মেয়াদের কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান মো. মনিরুজ্জামান মনু এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মো. শয়ন মিয়া। এছাড়া সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ ও অন্যান্য পদেও প্রতিনিধিরা নির্বাচিত হয়েছিলেন। কিন্তু কমিটির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও নতুন নির্বাচন না হওয়ায় পুরোনো কমিটির সদস্যরাই দায়িত্ব পালন করে যাচ্ছেন।

পরিবহন বিভাগের একাধিক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, একটি দ্বি-বার্ষিক কমিটির মেয়াদ শেষ হওয়ার পর স্বাভাবিক নিয়মেই নতুন নির্বাচন হওয়ার কথা। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নির্বাচন বা নতুন কমিটি গঠনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় কর্মচারীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তারা মনে করেন, ইউনিয়নের কার্যক্রমকে আরও গতিশীল ও অংশগ্রহণমূলক করতে নিয়মিত নির্বাচন প্রয়োজন।

আরও পড়ুন: সচিবালয় স্থানান্তরে নতুন জটিলতার শঙ্কা

পরিবহন বিভাগের একজন কর্মচারী বলেন, “আমরা চাই একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক। পরিবহন ইউনিয়ন তো কর্মচারীদের অধিকার ও কল্যাণের জন্য। তাই নতুন নেতৃত্ব নির্বাচনের সুযোগ সবার থাকা উচিত।”

এ বিষয়ে বর্তমান সভাপতি মো. মনিরুজ্জামান মনু বলেন, “কমিটির মেয়াদ শেষ হয়েছে, বিষয়টি সত্য। ব্রাকসু হওয়ার পরবর্তীতে আমাদের নির্বাচন হওয়ার কথা কারন বিশ্ববিদ্যালয় প্রসাশন থেকে বলা হয়েছিলো ছাত্র সংসদ না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না বিশ্ববিদ্যালয়ে।”

সাধারণ সম্পাদক মো. শয়ন মিয়া বলেন, “আমাদের কমিটির পরবর্তী নির্বাচন হওয়ার কথা ছিল শিক্ষক নির্বাচন এর পরে কিন্তু এখনো শিক্ষক সমিতির নির্বাচন না হওয়ায় কোনো নির্বাচন দিতে পারছি না এটা একটা নিয়মের মধ্যে রয়েছে।”

তবে এ বক্তব্যে পুরোপুরি সন্তুষ্ট নন অনেক কর্মচারী। পরিবহন বিভাগের আরেক কর্মচারী বলেন, “নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ার পরও দীর্ঘদিন একই নেতৃত্ব বহাল থাকা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত।”

আরও পড়ুন: চাঁদাবাজি করলে ধরে পুলিশে দিন, প্রয়োজনে আমিই ব্যবস্থা নেব: আমিনুল হক

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে, কর্মচারী সংগঠনগুলোর নিয়মিত নির্বাচন ও নেতৃত্বের পরিবর্তন সংগঠনের জবাবদিহিতা ও কার্যকারিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পরিবহন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি গঠন নিয়ে সদস্যদের প্রত্যাশা দিন দিন বাড়ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরের কান্তজীউ মন্দির পরিদর্শন করলেন চীনা রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


দিনাজপুরের কান্তজীউ মন্দির পরিদর্শন করলেন চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের পক্ষ থেকে দিনাজপুরের কান্তজীউ মন্দির পরিদর্শন করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টার দিকে তিনি মন্দির প্রাঙ্গণে পৌঁছান। এ সময় সরকারি নিরাপত্তার জন্য পুলিশ বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

এ সময় রাষ্ট্রদূত মন্দিরের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং এর ইতিহাস, নির্মাণশৈলী ও সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।

তিনি ঐতিহ্যবাহী স্থাপত্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করে মন্তব্য করেন, কান্তজীউ মন্দির শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, বরং সমগ্র বিশ্বের জন্য একটি মূল্যবান ঐতিহাসিক সম্পদ তৈরি করে।

রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম, সহকারী কমিশনার (ভূমি) মো. ইশতিয়াক আহমেদ, এএসপি মো. মনিরুজ্জামান, দিনাজপুর রাজদেবত্বর স্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ, রাজদেবত্তর স্টেটের সদস্য ডা. ডি সি রায় উপস্থিত ছিলেন।

এছাড়াও, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা রাষ্ট্রদূতকে মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব ও পর্যটন সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, চীনের রাষ্ট্রদূতের এই সফর বাংলাদেশ ও চীনের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ককে আরো সুদৃঢ় করবে এবং দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে পরিচিতি লাভ করবে।

উল্লেখযোগ্য যে, ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজীউ মন্দির দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে বিবেচিত হয়। এর নান্দনিক টেরাকোটা অলংকরণ ও অনন্য স্থাপত্যশৈলী দেশি-বিদেশি পর্যটকদের কাছে দীর্ঘ সময় ধরে আকর্ষণের কেন্দ্রবিন্দু রূপে পরিচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রস্তাবিত বাজেট বিষয়ে নিজেদের অবস্থান জানাল এনসিপি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


প্রস্তাবিত বাজেট বিষয়ে নিজেদের অবস্থান জানাল এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের সম্পর্কে তাদের অবস্থান জানিয়ে সংবাদ সম্মেলন করেছে।

শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা খাতে কিছু ভালো দিক থাকলেও, সামগ্রিকভাবে এনসিপি এ বাজেটকে প্রতারণার শামিল হিসেবে মনে করছে।

শুক্রবার (১২ জুন) সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ এ কথা জানান।

তিনি বাজেটকে প্রতারণামূলক দাবি করে বলেন, বাজেটে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বরং আমরা চরমভাবে হতাশ। তাই আমরা উদ্বেগ প্রকাশ করছি। তিনি বলেন, যদিও বাজেটে কিছু ভালো দিক আছে, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তায় কিছু বিষয় আছে, প্রকৃতার্থে বিশ্লেষণ করলে দেখা যায়, এটি একটি প্রতারণার বাজেট।

ড. আতিক মুজাহিদ বলেন, বাজেটের আকার কাল্পনিক ও ইউটোপিয়ান হয়ে পড়েছে। এটি ইশতেহারভিত্তিক বাজেট। তিনি উল্লেখ করেন, "একটা কথা আছে, যত বড় বাজেট, তত বড় নেতাকর্মীদের পকেট ভারী।" সেটি করা হয়েছে কী না, সেটিও এক প্রশ্ন।

এনসিপির এ নেতা বলেন, এত বড় বাজেটের টাকা কোথা থেকে আয় করবেন, তা তো পরিষ্কারভাবে বলতে হবে। তিনি বলেন, আপনি হয়ত এনবিআরকে একটি লক্ষ্যমাত্রা দিলেন যে, আমাদের এত টাকা দেবেন। কিন্তু এনবিআরকে যে সংস্কার প্রস্তাব দেয়া হয়েছে, সেটিতে বড় বাধা দেয়া হয়েছে। বিএনপি হিসাবে, বড় দল হিসেবে তারা কোনো কথা বলেননি। এর ফলে, এখনকার যে লক্ষ্যমাত্রা সেটি কোনোভাবেই আদায় করা সম্ভব নয়।

তিনি বলেন, "শেষ বাজেটে ৩ লক্ষ্য ৩০ হাজার কোটি টাকা সংগ্রহ হয়েছে। ফলে এখনো অর্ধেক বাজেট মিসিং রয়েছে।" এছাড়া, লক্ষ্যমাত্রা আহরণে যে সিস্টেমের কথা বলা হয়েছে, সেটি অনুযায়ী সর্বোচ্চ চার লাখ কোটি টাকা আয় করা সম্ভব। এর মানে এখানে আড়াই লক্ষ্য কোটি টাকা ঘাটতি রয়েছে। এর ফলে, কয়েকদিন পর সরকার টাকা না থাকায় বাজেট কাটছাঁট করবে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, জয়নাল আবেদীন শিশিরসহ একাধিক নেতা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের সাজা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের সাজা ঘোষণা

পিয়ংইয়ংয়ে সামরিক ড্রোন পাঠিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি করার অভিযোগে এবং সেই অজুহাতে দেশে সামরিক শাসন (মার্শাল ল) জারির ষড়যন্ত্রের অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে ৩০ বছরের কারাদণ্ড দিতে সিউলের একটি আদালত আজ রায় দিয়েছে। এই রায়টি আজ শুক্রবার সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট ঘোষণা করেছে। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহাপ এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছে।

রায়ে আদালত সাবেক রক্ষণশীল এই নেতাকে ক্ষমতা অপব্যবহার এবং ‘শত্রুকে সহায়তা’ করার অভিযোগে দোষী সাব্যস্ত করে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরের ব্যর্থ সামরিক শাসনকে বৈধতা দিতে ২০২৪ সালের অক্টোবরে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে ইচ্ছাকৃতভাবে ড্রোন পাঠিয়েছিল সিউল। রায়ে বলা হয়েছে, এই পুরো পরিকল্পনার পেছনে ইউন সুক ইয়ল শুরু থেকেই সরাসরি জড়িত ছিলেন। বিশেষ প্রসিকিউটর টিম গত এপ্রিল মাসেই ইউনের বিরুদ্ধে ৩০ বছরের এই কারাদণ্ডের আবেদন করেছিলেন।

তবে ইউন সুক ইয়ল এই অভিযোগ অস্বীকার করে আসছেন শুরু থেকে। তার আইনজীবীদের দাবি, সাবেক প্রেসিডেন্ট এই ড্রোন অভিযানের কোনো নির্দেশ বা পরবর্তীতে অনুমোদন দেননি। তারা যুক্তি দেখিয়েছেন, এই ড্রোন পাঠানোর ঘটনাটির সঙ্গে সামরিক শাসন জারির কোনো সম্পর্ক নেই; বরং মাসের পর মাস ধরে উত্তর কোরিয়ার সীমান্ত থেকে দক্ষিণ কোরিয়ায় ময়লা-আবর্জনাভর্তি বেলুন পাঠানোর প্রতিক্রিয়া হিসেবে এটি করা হয়েছিল।

সাবেক শীর্ষ কৌঁসুলি থেকে প্রেসিডেন্ট হওয়া ইউন সুক ইওলের বিরুদ্ধে এর আগেও গুরুতর রায় এসেছে। ২০২৪ সালের ডিসেম্বরের সেই আকস্মিক সামরিক শাসন জারির ঘটনাটি এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে ফেলেছিল। এর আগে গত ফেব্রুয়ারিতে এই সামরিক শাসন জারির চেষ্টার মাধ্যমে রাষ্ট্রদ্রোহ ও বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার অভিযোগে একই আদালত ইউনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল।

এছাড়াও, সাংবিধানিক আদালত অভিশংসন বহাল রাখার পর গত বছরই ইউন ক্ষমতা থেকে অপসারিত হন। পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে উদারপন্থী নেতা লি জে মিয়ুং প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেন। বর্তমানে কারাবন্দি থাকা ইউন সুক ইয়ল নিম্ন আদালতের এই ৩০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।

সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরাজকে অন্তর্ভুক্ত করে শেষ ওয়ানডের দল প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৯:৫১ পি.এম


মিরাজকে অন্তর্ভুক্ত করে শেষ ওয়ানডের দল প্রকাশ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ছক্কা মেরে বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত করেছিলেন মেহেদী হাসান মিরাজ। তারপরই তাকে হাসপাতালে যেতে হয়েছিল। তবে আজ শুক্রবার মাথায় আঘাত পাওয়া মিরাজ হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তাকে নিয়েই বিসিবি শেষ ওয়ানডের দলের ঘোষণা দিয়েছে।

জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘মিরাজ বাসায় ফিরেছে। ১২ ঘণ্টার মতো পর্যবেক্ষণে ছিল। তার মাথায় একটা বাউন্সারে আঘাত লেগেছিল, এবং পরে সে একটু বমি করেছিল। এটি কিছুটা চিন্তার ছিল। তবে, সে খেলতে থাকে। খেলার পর দ্রুতই বিসিবির ডাক্তার এবং ফিজিওরা সিদ্ধান্ত নেন, তাকে এভারকেয়ারে পাঠানো হবে।’

দুই ম্যাচ জিতে বাংলাদেশ ইতোমধ্যেই ২-০ তে ঐতিহাসিক সিরিজ নিশ্চিত করেছে। তাদের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ করার লক্ষ্য রয়েছে।

তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দল হলো- মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%