ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন

পাবনা, ২৯ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করার অনুমোদন প্রদান করেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাশা, আগামী মাসে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।

কর্মকর্তারা জানিয়েছেন, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় অনুমোদন বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান দিয়েছেন।

আরও পড়ুন: লাখ টাকা ঘুষ গ্রহণের সময় আটক সার্ভেয়ার আসাদুল ইসলাম

প্রথম ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানিয়েছেন, প্রথম ইউনিটের হট কমিশনিংয়ের প্রথম উপধাপ ‘বি-১’ পর্যায়ের কাজ প্রায় শেষ হয়েছে। এই পর্যায়ে মূলত পারমাণবিক জ্বালানি লোডিং এবং চুল্লির সাবক্রিটিক্যাল অবস্থা যাচাইয়ের কাজ সম্পন্ন করা হয়।

তিনি বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুযায়ী এসব কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ইউনিটটিতে ‘বি-২’ পর্যায়ের ভৌত পরীক্ষা-নিরীক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এই অনুমোদন দেওয়া হয়েছে।

জাহেদুল হাসান আরও বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হলে আগামী মাসে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে আশা করা হচ্ছে।’

আরও পড়ুন: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে

কর্মকর্তারা জানিয়েছেন, অনুমোদন পেলেও প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আগে আরও কয়েকটি ধাপ সম্পন্ন করতে হবে।

তারা বলেন, এখন প্রকল্পটিকে ‘সি’ পর্যায়ে প্রবেশ করতে হবে। এই পর্যায়ে চুল্লির ক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে চালু অবস্থায় প্রধান যন্ত্রপাতি ও বিভিন্ন ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে।

প্রকল্পের নথি অনুযায়ী, জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগ স্থাপনের আগে চুল্লির ক্ষমতা পর্যায়ক্রমে বৃদ্ধির পরীক্ষা এবং যন্ত্রপাতির কার্যকারিতা যাচাই করা হবে। বিদ্যুৎ সরবরাহ শুরুর আগে কমিশনিংয়ের আরও কয়েকটি ধাপ সম্পন্ন করতে হবে।

কর্মকর্তারা জানিয়েছেন, এ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো জেনারেটরকে জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত করা। এর মাধ্যমে কেন্দ্রটির ধারাবাহিকভাবে বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা যাচাই করা হবে।

আরও পড়ুন: জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি নাগরিক সমাজের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইফের অলরাউন্ড নৈপুণ্যে জনকপুর বোল্টসের প্রথম জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১২:২৫ এম


সাইফের অলরাউন্ড নৈপুণ্যে জনকপুর বোল্টসের প্রথম জয়

জনকপুর বোল্টস নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) নিজেদের প্রথম জয়ের স্বাদ গ্রহণ করেছে। কাঠমান্ডু গোরখাসকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে তারা, যেখানে বাংলাদেশের অলরাউন্ডার সাইফ হাসানের অসাধারণ নৈপুণ্য ছিল প্রধান ভূমিকা।

ম্যাচের শুরুতে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে কাঠমান্ডু গোরখাস জনকপুরের নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের মুখে নির্ধারিত ২০ ওভারে ১১৫ রানে অলআউট হয়ে যায়। ভীম শারকি দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন। এছাড়া রশিদ খান ১৭, স্মিট প্যাটেল ১৩ এবং সুমিত মহারাজন ১০ রান সংগ্রহ করেন। কাঠমান্ডুর অন্য কোনো ব্যাটার দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি।

জনকপুরের বোলারদের মধ্যে রাহুল যাদব ছিলেন সবচেয়ে সফল। তিনি ৪ ওভারে ৩১ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন। তবে, ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে সাইফ হাসানের স্পেল ছিল সবচেয়ে কার্যকর। তিনি ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। ইনিংসের শুরুতে একটি ছক্কা হজম করলেও পরবর্তী ৩ ওভারে মাত্র ৩ রান দিয়ে কাঠমান্ডুর রান সংগ্রহে লাগাম টানেন তিনি।

জনকপুরের জন্য ১১৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কিছুটা বিপদে পড়ে। পাওয়ার প্লের মধ্যেই দুই ওপেনার রাজ দাস (৫) ও মায়ান যাদব (৯) বিদায় নেন।

তবে প্রাথমিক চাপ সামলে দলকে সহজ জয়ের দিকে নিয়ে যান সাইফ হাসান এবং অভিজ্ঞ ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। তৃতীয় উইকেটে এই দুই ব্যাটার অবিচ্ছিন্ন ৭৯ রানের দায়িত্বশীল জুটি গড়েন। সাইফ ৩৯ বল খেলে ৪০ রানে অপরাজিত থাকেন, অপর প্রান্তে মঈন আলি দুর্দান্ত ব্যাটিং করে ৫৮ রানে অপরাজিত থেকে ফিফটি পূর্ণ করেন।

জনকপুর বোল্টস ১৬ বল হাতে রেখেই ৮ উইকেটের সহজ জয় নিশ্চিত করে। সাইফ হাসান ম্যাচজয়ী অলরাউন্ড পারফরম্যান্সের মাধ্যমে দলের প্রথম জয়ে মূল নায়কের ভূমিকা পালন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানের উইক ও গ্রামীণ গ্রুপের যৌথ উদ্যোগে ‘গ্রামীণ-উইক’ প্রতিষ্ঠার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১২:২৬ এম


জাপানের উইক ও গ্রামীণ গ্রুপের যৌথ উদ্যোগে ‘গ্রামীণ-উইক’ প্রতিষ্ঠার ঘোষণা

জাপানভিত্তিক প্রযুক্তি ও প্ল্যাটফর্ম প্রকৌশল প্রতিষ্ঠান উইক করপোরেশন (উইক) এবং গ্রামীণ গ্রুপ বাংলাদেশে করপোরেট বিজ্ঞাপন, প্রয়োজনীয় সেবা ও অর্থনৈতিক সেবার মধ্যে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে যৌথ উদ্যোগে ‘গ্রামীণ-উইক’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলার ঘোষণা দিয়েছে। বুধবার টোকিওতে অনুষ্ঠিত জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই ঘোষণা প্রদান করা হয়।

জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এবং জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন যৌথভাবে এই ফোরামের আয়োজন করেছে। বাংলাদেশ দূতাবাস জাপানে এই অনুষ্ঠানে সহযোগিতা করেছে।

২০২৬ সালের জুনে উইক ও গ্রামীণ গ্রুপের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) ধারাবাহিকতায় যৌথ উদ্যোগটির পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং ইয়োশিমোতো কোজিওর সাবেক চেয়ারম্যান হিরোশি ওসাকি প্রতিষ্ঠানটির উপদেষ্টা পর্ষদে যুক্ত হয়েছেন।

পর্ষদ গঠনের মাধ্যমে যৌথ উদ্যোগটি এখন পূর্ণাঙ্গ সেবা উন্নয়ন এবং স্থানীয় কার্যক্রম প্রতিষ্ঠায় কাজ করছে। ২০২৭ সালের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

‘গ্রামীণ-উইক’ একটি সামাজিক ব্যবসা হিসেবে পরিচালিত হবে। ডিজিটাল প্রযুক্তি ও ‘পজিটিভ ইমপ্যাক্ট অ্যাডভার্টাইজমেন্ট’-এর মাধ্যমে প্রতিষ্ঠানটি করপোরেট বিজ্ঞাপন কার্যক্রমের সঙ্গে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং সামাজিক সমস্যা সমাধানের উদ্যোগকে যুক্ত করবে।

বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সামাজিক সেবা খাতে বড় বড় প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও সংগঠনের সঙ্গে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা চলছে। বিস্তৃত অংশীদারত্বের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে যৌথ উদ্যোগটির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালালে ১৫৩ ফ্লাইট বাতিল, আটকা ২২,৬৩৬ যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১২:২৭ এম


শাহজালালে ১৫৩ ফ্লাইট বাতিল, আটকা ২২,৬৩৬ যাত্রী

সৌদি আরবের ঢাকা-রিয়াদ রুটে বৃহস্পতিবারও ফ্লাইটের কার্যক্রম শুরু হয়নি। সৌদি এয়ারলাইনসের পক্ষ থেকে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হলেও পরে সেটি বাতিল করা হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে বেশ কিছু ফ্লাইট বন্ধ রয়েছে।

গত বুধবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মোট যাত্রীসংখ্যা ২২,৬৩৬।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাঠানো তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৭৬টি সরাসরি ফ্লাইট এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।

বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি এবং রিয়াদ এয়ারের ১৩টি।

অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যৌতুকের টাকার জন্য গৃহবধূকে হত্যা, স্বামী-শাশুড়ি পলাতক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১২:২৮ এম


যৌতুকের টাকার জন্য গৃহবধূকে হত্যা, স্বামী-শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন ওরফে নাসরিন জাহান (২১) নামে এক গৃহবধূকে যৌতুকের বাকি ৪৫ হাজার টাকা না দেওয়ার কারণে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে।

বুধবার (২৮ অক্টোবর) রাতে ওই দম্পতির মধ্যে যৌতুকের টাকা নিয়ে তীব্র বাক্‌বিতণ্ডা ঘটে। পরে পুলিশ স্বামীর বাড়ির শয়নকক্ষের বিছানা থেকে নিলুফার মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে স্বামী আলমগীর হোসেন ও শাশুড়ি পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বুড়াবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ নামার চর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নিলুফা ওই ইউনিয়নের দোলন গ্রামের নুর ইসলামের কন্যা। প্রায় তিন বছর আগে নামার চর এলাকার আলমগীর হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের আড়াই বছর বয়সী লুজাই নামে একটি সন্তান রয়েছে।

নিহতের বাবা নুর ইসলামের অভিযোগ, বিয়ের সময় জামাইকে ২৫ হাজার টাকা যৌতুক দেওয়া হয়েছিল। আরও ৪৫ হাজার টাকা দেওয়ার কথা ছিল। চলতি মৌসুমে ধান বিক্রি করে ওই টাকা দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু এর আগেই আলমগীর ও তার পরিবারের সদস্যরা নিলুফাকে প্রায়ই নির্যাতন করতেন। বুধবার রাতেও এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাক্‌বিতণ্ডা হয়। এরপরই নিলুফাকে পিটিয়ে হত্যা করে বিছানায় লাশ রেখে স্বামী ও শাশুড়ি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। উলিপুর থানার ওসি শওকত আলী সরকার জানান, নিলুফার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার রাতে তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের বাবা নুর ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%