০৪:৫৪ পি.এম
ন্যাশনাল সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, বিএনপি জনগণকে হতাশ করেছে। শনিবার (২০ জুন) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের স্থানীয় ডলি রিসোর্টে জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিরোধীদলীয় উপনেতা আরো বলেন, জামায়াত নেতাকর্মীদের নিজেদের সমাজের কল্যাণে আত্মনিবেদন করতে হবে। প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা, সাহসিকতা, আমানতদারি এবং ত্যাগের মানসিকতা প্রদর্শন করতে হবে। এছাড়া, তাদের আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার গুরুত্ব সম্পর্কে সচেতন হতে হবে এবং জনকল্যাণে নিজেদের নিবেদন করা ও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা করে আপসহীন থাকতে হবে।
ডা. তাহের এসময় চৌদ্দগ্রামের অবকাঠামো উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণসহ শিক্ষার মান উন্নয়ন, বিভিন্ন সড়ক নির্মাণ ও মেরামতের উদ্যোগ এবং ইউনিয়ন পরিষদগুলোর নতুন ভবন তৈরি, আইন-শৃঙ্খলা উন্নত করার বিষয়ে পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করেন। তিনি বলেন, সুন্দর চৌদ্দগ্রাম গঠনের জন্য মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সকলকে সোচ্চার হতে হবে।
আরও পড়ুন: আমি এখন পীরগঞ্জের বিএনপি নেতাদের একজন':ঠাকুরগাঁওয়ে ইউএনওর বিতর্কিত বক্তব্য
অনুষ্ঠানে জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন