০৯:১৮ পি.এম
আগামী ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত খুলনা মেট্রোপলিটন এলাকার ২২টি কেন্দ্রে এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল/বিএমটি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময় খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারার প্রেক্ষিতে পুলিশ কমিশনার প্রদত্ত ক্ষমতা এবং কর্তৃক নিম্নলিখিত আদেশ বলবৎ থাকবে।
আজ মঙ্গলবার খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই সমস্ত তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধ, মাদারীপুরে ৭ বাড়িতে আগুন, ৪০ ঘরে ভাঙচুর-লুটপাট
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্নের লক্ষে পরীক্ষার দিন সকাল আটটা থেকে পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে দুইশ' গজের মধ্যে পাঁচ বা তার থেকেও বেশি ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না।
এছাড়া, পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোনো প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি অথবা ওই জাতীয় কোনো পদার্থ বহন করতে পারবেন না।
পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার লাউড স্পিকার বা ওই জাতীয় কোনো যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোনো শব্দ করতে পারবেন না।
অতএব, পরীক্ষা কেন্দ্রের আশেপাশে দুইশত গজের মধ্যে ফটোস্ট্যাট মেশিন বন্ধ রাখতে হবে।
আরও পড়ুন: সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সম্মাননা পেলেন চার চালক
এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন